Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
এ বছর কোরবানির গরুর চামড়ার দর বেড়েছে ৩-৫ টাকা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2023, 03:40 pm
Last modified: 25 June, 2023, 03:48 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কে ফেলে যাওয়া চামড়া অপসারণ করল পৌরসভা
  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ, প্রতি বর্গফুটে বাড়ল ২ টাকা
  • ২১% কোরবানির চামড়ায় ক্ষত, দাম কমেছে ৪৫%: সিপিডি
  • ট্যানারিতে আসতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া

এ বছর কোরবানির গরুর চামড়ার দর বেড়েছে ৩-৫ টাকা 

টিপু মুনশি বলেন, “রপ্তানির ক্ষেত্রে চামড়া ভালো অবস্থানে রয়েছে। সরকারের লক্ষ্য চামড়া থেকে বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় অর্জন করা। সেজন্য কোরবানির চামড়া ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ।"
টিবিএস রিপোর্ট
25 June, 2023, 03:40 pm
Last modified: 25 June, 2023, 03:48 pm
ফাইল ছবি-টিবিএস

এ বছর কোরবানির গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দর ঢাকায় ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে থেকে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ দাম নির্ধারণ করা হয়। 

গত বছর রাজধানী ঢাকাতে প্রতি বর্গফুট গরুর চামড়া ৪৭ থেকে ৫২ টাকা আর ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ বছর প্রতি বর্গফুট লবণযুক্ত খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা এবং লবণযুক্ত বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা দর নির্ধারণ করা হয়েছে। গত বছরও এই দাম নির্ধারণ করা হয়েছিল।   

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, "২৯ জুন কোরবানির ঈদ ধরে কিভাবে চামড়া সংরক্ষণ করা যাবে তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। চামড়া যেন নষ্ট না হয় সেজন্য চামড়া ছাড়ানোর ৭/৮ ঘণ্টার মধ্যে লবণ দেওয়া দরকার। এবছর গরম বেশি, ফলে আরো আগে লবণ দিতে হবে।"

টিপু মুনশি বলেন, "রপ্তানির ক্ষেত্রে চামড়া ভালো অবস্থানে রয়েছে। সরকারের লক্ষ্য চামড়া থেকে বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় অর্জন করা। সেজন্য কোরবানির চামড়া ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সম্মিলিতভাবে চামড়া যাতে ভালো থাকে তার তত্ত্বাবধান করছে। এ বছরও আগের তুলনায় চামড়া নষ্ট কম হবে বলে আশা করা হচ্ছে।" 

মন্ত্রী বলেন, সাত দিনের জন্য কোরবানির চামড়া ঢাকা শহরে প্রবেশ করা বা শহর থেকে বের করা বন্ধ থাকবে।

তিনি বলেন, নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কিনা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও পুলিশ প্রশাসন মনিটরিং করবে। যদি ব্যবসায়ীরা নির্ধারিত দরে চামড়া না কেনেন, তাহলে গত বছরের মত ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমোদন দেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, কাঁচা চামড়া ব্যবসায়ী মালিক সমিতিসহ চামড়া খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

Related Topics

টপ নিউজ

কোরবানির গরুর চামড়া / কোরবানির পশুর চামড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কে ফেলে যাওয়া চামড়া অপসারণ করল পৌরসভা
  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ, প্রতি বর্গফুটে বাড়ল ২ টাকা
  • ২১% কোরবানির চামড়ায় ক্ষত, দাম কমেছে ৪৫%: সিপিডি
  • ট্যানারিতে আসতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net