Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
'ওশানগেটকে আগেই সতর্ক করা হয়েছিল', বলছেন 'টাইটানিক' নির্মাতা ক্যামেরন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 June, 2023, 04:50 pm
Last modified: 23 June, 2023, 04:55 pm

Related News

  • তেলের দাম ১৫০ ডলার হলে বিশ্বমন্দার সতর্কবার্তা দিলেন আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • ১০ দিনের মধ্যে চুক্তি অথবা ‘খারাপ কিছু ঘটবে’, ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা
  • আড়াইহাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনি এজেন্ট নিখোঁজ, থানায় জিডি

'ওশানগেটকে আগেই সতর্ক করা হয়েছিল', বলছেন 'টাইটানিক' নির্মাতা ক্যামেরন

ক্যামেরন বলেন, যখন তিনি জানতে পারলেন যে 'টাইটান' সাপোর্ট শিপের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দিক হারিয়ে ফেলেছে, সাথেসাথেই সন্দেহ করেছিলেন যে একটা বিপর্যয় ঘটেছে।
টিবিএস ডেস্ক
23 June, 2023, 04:50 pm
Last modified: 23 June, 2023, 04:55 pm
জেমস ক্যামেরন (ডানে)। ছবি: সংগৃহীত

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে হারিয়ে যাওয়া সাবমার্সিবল 'টাইটান' এর পাঁচ আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কোস্ট গার্ডের একজন কর্মকর্তা। এবার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, সাবমার্সিবলটি যে এ ধরনের বিপর্যয়ের সম্মুখীন হবে, এমন একটা তীব্র অনুভূতি তার মধ্যে কাজ করছিল। 

টাইটান নামক ওই সাবমার্সিবলের কাঠামোর 'ভয়াবহ ধরনের অন্তর্মুখী সংকোচনের' কারণে পাঁচ আরোহীর মৃত্যু হতে পারে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে।

ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনার সঙ্গে 'টাইটানিক' নামক জাহাজটির নাম জড়িয়ে আছে। তবে টাইটানিকের নাম নিলে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের নামও চলে আসে। কারণ টাইটানিক ট্র্যাজেডির ওপর ভিত্তি করে তিনি নির্মাণ করেছিলেন সর্বকালের সেরা একটি হলিউড চলচ্চিত্র 'টাইটানিক'।

এই সিনেমা নির্মাণের আগে সমুদ্রের তলদেশে ৩৩বার গিয়েছেন জেমস ক্যামেরন। ক্যামেরন বিবিসিকে বলেছেন, রবিবার যখন 'টাইটান' সাবমার্সিবল নিখোঁজ হয়, তখন তিনি একটি জাহাজে ছিলেন এবং সোমবারের আগপর্যন্ত তিনি এই খবরই পাননি।

কিন্তু যখন তিনি জানতে পারলেন যে 'টাইটান' তার সাপোর্ট শিপের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দিক হারিয়ে ফেলেছে, সাথেসাথেই তিনি সন্দেহ করেছিলেন যে একটা বিপর্যয় ঘটেছে।

"আমি তীব্রভাবে অনুভব করেছিলাম যে কি হতে যাচ্ছে এই সাব এর সাথে। সাব এর ইলেক্ট্রনিকস ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অকেজো হয়ে যাওয়া এবং একই সাথে ট্র্যাকিং ট্রান্সপন্ডারও অকেজো হয়ে যাওয়া থেকে বোঝা যায় যে- এটা আর নেই", বলেন ক্যামেরন।

'অ্যাভাটার' নির্মাতা বলেন, "আমি সাথেসাথেই ডিপ সাবমার্সিবল কমিউনিটির কয়েকজনের সাথে ফোনে কয়েকজনের সাথে যোগাযোগ করি। এক ঘণ্টার মধ্যে কিছু বিষয় জানতে পারি। তারা অবতরণ করছিল। তারা সমুদ্রের ৩৫০০ মিটার নিচে ছিল এবং উদ্দেশ্য ছিল ৩৮০০ মিটার নিচে যাওয়ার।"

"তাদের যোগাযোগ বিচ্ছিন্ন, তারা পথও হারিয়ে ফেলেছে। এ ধরনের উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ ইভেন্টে আপনি একসাথে এই দুটি সমস্যায় পড়া মানে ভয়াবহ ব্যাপার। আর এটা শুনেই আমার মনে প্রথম যা সন্দেহ হয়, তা হলো সাবমার্সিবলটি ভেতরের দিকে দুমড়ে মুচড়ে গেছে", বলেন ক্যামেরন।

গেল সপ্তাহে জেমস ক্যামেরন বিবিসিকে বলেছিলেন, "যখন লোকজন ধাক্কার আওয়াজ, অক্সিজেন ফুরিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি বলছিল, মনে হচ্ছিল একটা দীর্ঘ-দুঃস্বপ্নময় হেঁয়ালি চলছে। আমি জানতাম সাবমার্সিবলটা শেষবার যেই গভীরতায়, যে অবস্থানে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ওটা সেখানেই আছে। আর পাওয়াও গেছে সেখানেই।" 

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রিমোটলি কন্ট্রোলড আন্ডারওয়াটার ভেইক্যাল মোতায়েনের পর এটা কয়েক ঘণ্টার মধ্যেই খুঁজে পাওয়া গেছে।

ক্যামেরন টাইটানিক ট্র্যাজেডির প্রসঙ্গ টেনে আরও বলেন, "এখন আমরা সমুদ্রের তলদেশে ঠিক একই জায়গায় আরও একটা ধ্বংসাবশেষ পেলাম, যা কিনা ১৯১২ সালে টাইটানিকের মতোই সতর্কবার্তা না মানার ফলে হয়েছে।"

"ওশানগেটকে সতর্ক করা হয়েছিল", বলেন ক্যামেরন।

এই চলচ্চিত্র নির্মাতা বলেন, কোম্পানিতে অভ্যন্তরীণ পর্যায়ে কাজ করছিল এমন কেউ কেউ চাকরি ছেড়ে দিয়েছিল। যদিও তিনি এর কারণ জানাননি। এমনকি ডিপ সাবমার্জেন্স কমিউনিটির কিছু ব্যক্তি ওশানগেটকে চিঠিও দিয়েছিল এই বলে যে, "আপনারা ভয়াবহ বিপর্যয়ের পথে যাচ্ছেন।" যদিও এই চিঠি লেখকদের মধ্যে ক্যামেরন নিজে ছিলেন কিনা তা বলেননি।  

এই ট্যুরিজম প্রতিষ্ঠানটির অভিযানের বিষয়ে ক্যামেরন ছাড়া আরও অনেকেই প্রশ্ন তুলেছেন। ২০১৮ সালে সাবমার্সিবল বিশেষজ্ঞরা টাইটান নির্মাণের সময় ওশানগেটের নেওয়া পরীক্ষামূলক পদ্ধতির বিষয়ে 'সমন্বিত উদ্বেগ' প্রকাশ করেছিলেন এবং এটির যে নকশা, তাতে সম্ভাব্য 'বিপর্যয়' এর বিষয়ে সতর্ক করেছিলেন।

নিউইয়র্ক টাইমস মেরিন টেকনোলজি সোসাইটির স্টকটন রাশকে দেওয়া একটি চিঠি উন্মোচন করেছে। সেই চিঠিতে মেরিন টেকনোলজি সোসাইটি বলেছে, কোম্পানিটির বর্তমান 'পরীক্ষা-নিরীক্ষামূলক' পদক্ষেপগুলো নেতিবাচক ফলাফল বয়ে আনতে পারে (সেটা হতে পারে ছোটখাট দুর্ঘটনা থেকে শুরু করে বড় বিপর্যয়)'।

যুক্তরাষ্ট্রের আদালতের একটি নথি থেকেও জানা গেছে, ২০১৮ সালের দিকে ওশানগেটের একজন কর্মী সম্ভাব্য নিরাপত্তা সমস্যার বিষয়ে সতর্ক করেছিলেন।

নথিতে দেখা গেছে, কোম্পানির মেরিন অপারেশনস-এর পরিচালক ডেভিড লচ্রিজ একটি তদারকি রিপোর্টে প্রশ্ন তুলেছিলেন নিরাপত্তার বিষয়ে। এমটিএস এর চিঠি এবং ডেভিডের প্রশ্ন তোলার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ওশানগেটের একজন মুখপাত্র।

Related Topics

টপ নিউজ

টাইটানিক / জেমস ক্যামেরন / চলচ্চিত্র নির্মাতা / সাবমার্সিবল / নিখোঁজ / ওশানগেট এক্সপেডিশনস / সতর্কবার্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • তেলের দাম ১৫০ ডলার হলে বিশ্বমন্দার সতর্কবার্তা দিলেন আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • ১০ দিনের মধ্যে চুক্তি অথবা ‘খারাপ কিছু ঘটবে’, ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা
  • আড়াইহাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনি এজেন্ট নিখোঁজ, থানায় জিডি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net