Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
পৃথিবীর সবচেয়ে শক্ত খাবার? চীনে রাস্তার ধারে বিক্রি হচ্ছে ভাজা নুড়ি পাথর!

আন্তর্জাতিক

সিএনএন
23 June, 2023, 02:25 pm
Last modified: 23 June, 2023, 03:13 pm

Related News

  • খাবারের কার্ট, সবজি বাজার: পাহাড়ি খাবারের আকর্ষণ কেন বাড়ছে?
  • ফুচকা পেলাম কেমন করে! যা ফুচকা তা-ই পানিপুরি, ভেলপুরি?
  • তাইওয়ানে নতুন খাবারের উন্মাদনা; কুমিরের পা দিয়ে বানানো হচ্ছে র‍্যামেন!
  • হেবাং: ঢাকার বুকে ভিন্ন স্বাদের পাহাড়ি খাবার

পৃথিবীর সবচেয়ে শক্ত খাবার? চীনে রাস্তার ধারে বিক্রি হচ্ছে ভাজা নুড়ি পাথর!

ঐতিহ্যবাহী খাবারটি হাতের তালুর সমান একটি বক্সে ক্রেতার নিকট পরিবেশন করা হয়। এক বক্স ভাজা নুড়ি পাথরের দাম প্রায় ২.৩০ মার্কিন ডলার। 
সিএনএন
23 June, 2023, 02:25 pm
Last modified: 23 June, 2023, 03:13 pm
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

চীনের ঐতিহ্যবাহী এক খাবার 'ভাজা নুড়ি পাথর'; যা পাথরের সাথে মজাদার মশলা মিশিয়ে ভেজে তৈরি করা হয়। অনেকেই খাবারটিকে পৃথিবীর সবচেয়ে শক্ত খাবার হিসেবে অভিহিত করেছেন। 

এক্ষেত্রে নুড়ি পাথরগুলোর ভাজার পর তা চুষে এর ভেতরকার মশলাদার স্বাদটি উপভোগ করা হয়। এরপর ঠিক চুইংগামের মতো পাথরটিকে ফেলে দেওয়া হয়। 

নুড়ি পাথরের খাবারটি আঞ্চলিকভাবে 'সুওডিউ' নামে পরিচিত, যার অর্থ 'চোষা ও ফেলে দেওয়া'। মূলত এটি চীনের হুবেই প্রদেশের ঐতিহ্যবাহী খাবার।   

গত সপ্তাহ থেকে চীনের সোশ্যাল মিডিয়ার খাবারটি ঘিরে বহু আলোড়ন তৈরি হয়েছে। শেয়ারকৃত ভিডিওগুলোতে রাস্তার ধারে খাবারের দোকানে ভিন্নধর্মী এ খাবারটি তৈরি করে বিক্রি করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, রাঁধুনি নুড়ি পাথর ফ্রাই প্যানে নিয়ে তাতে মরিচ তেল ঢেলে দেন। পরবর্তী ধাপে পাথরগুলোর ওপর রসুনের সস ছিটিয়ে দেওয়া হয়। তারপর এতে রসুনের লবঙ্গ এবং কুচি করা মরিচ মিশিয়ে ভাজতে থাকেন। 

ভিডিওতে রাঁধুনিকে খাবারটি তৈরির সময় খুব সুন্দরভাবে প্রতিটি ধাপের বর্ণনা দিতে দেখা যায়। তারপর ঐতিহ্যবাহী খাবারটি হাতের তালুর সমান একটি বক্সে ক্রেতার নিকট পরিবেশন করা হয়।
   
ভিডিওতে এক রাঁধুনি জানান, ঐ অঞ্চলে খাবারটি অনেকটা অ্যালকোহলের মতোই জনপ্রিয়। এক বক্স ভাজা নুড়ি পাথরের দাম প্রায় ২.৩০ মার্কিন ডলার। 

ভিডিওতে দেখা যায়, একজন ক্রেতা জিজ্ঞেস করছেন, "খাবারটি শেষ করার পর আমাকে কি পাথরগুলো ফেরত দিয়ে দিতে হবে?" জবাবে রাঁধুনি বলেন, "স্মৃতি হিসেবে আপনি পাথরগুলো বাড়িতে নিয়ে যান।"

চীনের স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শত শত বছর আগে দেশটির হুবেই প্রদেশের তুজিয়া সম্প্রদায়ের মাঝিদের মাঝে খাবারটির প্রচলন ছিল। তারা নৌকাতে করে খাবার স্থানান্তর করতে যেয়ে প্রায়শই দীর্ঘ যাত্রাপথে খাবারের সংকটের মুখোমুখি হতো। 

এমতবস্থায় সমাধান হিসেবে মাঝিরা নদীতে থাকা পাথর সংগ্রহ করতেন। পরে সেগুলোকে মশলার সাথে মিশিয়ে নামমাত্র খাবার তৈরি করতেন। 

সময়ের সাথে সাথে চীনে যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটেছে, অর্থনৈতিক সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। যার ফলে দেশটির প্রদেশটিতে খাবারের অভাবে পাথর ভাজা খাবারের এই রীতিও অনেকটা হারিয়ে গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সম্প্রতি খাবারটি আবারও দেশে ও বিদেশে বেশ জনপ্রিয় হচ্ছে।    

Related Topics

টপ নিউজ

আদিবাসী খাবার / রাস্তার ধারের খাবার / নুড়ি পাথর / চীনের খাবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • খাবারের কার্ট, সবজি বাজার: পাহাড়ি খাবারের আকর্ষণ কেন বাড়ছে?
  • ফুচকা পেলাম কেমন করে! যা ফুচকা তা-ই পানিপুরি, ভেলপুরি?
  • তাইওয়ানে নতুন খাবারের উন্মাদনা; কুমিরের পা দিয়ে বানানো হচ্ছে র‍্যামেন!
  • হেবাং: ঢাকার বুকে ভিন্ন স্বাদের পাহাড়ি খাবার

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net