Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সাগরের তলদেশে টাইটান-এর ধ্বংসাবশেষে কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 June, 2023, 02:05 am
Last modified: 23 June, 2023, 02:15 am

Related News

  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন
  • টাইটানিক যাত্রীর চিঠি নিলামে রেকর্ড ৪ লাখ ডলারে বিক্রি
  • টাইটানিক ডুবির আগে কী ঘটেছিল? থ্রি-ডি স্ক্যানে মিলল শেষ মুহূর্তের অজানা তথ্য

সাগরের তলদেশে টাইটান-এর ধ্বংসাবশেষে কেউ বেঁচে নেই

টাইটানিকের ধ্বংসাবশেষের সামনের অংশ থেকে ১,৬০০ ফুট দূরে সমুদ্রের তলদেশে বিধ্বস্ত টাইটান পড়ে ছিল বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মার্কিন কোস্ট গার্ড-এর রিয়ার অ্যাডমিরাল জন মগার।
টিবিএস ডেস্ক
23 June, 2023, 02:05 am
Last modified: 23 June, 2023, 02:15 am
(ওপরে বাঁ থেকে ঘড়ির কাটার দিকে) পল-অঁরি নারজিওলে, স্টকটন রাশ, শাহজাদা দাউদ ও ছেলে সুলেমান, হ্যামিশ হার্ডিং। কম্পোজিট: শ্যানন স্ট্যাপলেটন/জোয়েল স্যাগেট/জ্যানিক মিকেলসন/রয়টার্স/গেটি/দাউদ ফাউন্ডেশন ভিয়া দ্য গার্ডিয়ান

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে হারিয়ে যাওয়া সাবমেরিনের পাঁচ আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কোস্ট গার্ডের একজন কর্মকর্তা।

টাইটান নামক ওই সাবমেরিনের দেহকাঠামোর 'ভয়াবহ ধরনের অন্তর্মুখী সংকোচনের' কারণে পাঁচ আরোহীর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে টাইটান-এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ওশেনগেট বলেছে, 'এ মানুষেরা ছিলেন প্রকৃত অভিযাত্রী যারা অভিযানের এক অনন্য উৎসাহ এবং মহাসমুদ্রে অনুসন্ধান ও সমুদ্ররক্ষায় গভীর অনুরাগ ধারণ করতেন।'

কানাডার একটি জাহাজ থেকে অনুসন্ধানে নিযুক্ত করা গভীর সমুদ্রে চলাচলের উপযুক্ত মনুষ্যবিহীন একটি রোবট টাইটান-এর ধ্বংসাবশেষ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সমুদ্রের তলদেশে খুঁজে পায়।

টাইটানিকের ধ্বংসাবশেষের সামনের অংশ থেকে ১,৬০০ ফুট দূরে সমুদ্রের তলদেশে বিধ্বস্ত টাইটান পড়ে ছিল বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মার্কিন কোস্ট গার্ড-এর রিয়ার অ্যাডমিরাল জন মগার।

২২ ফুট লম্বা টাইটান-এর যাত্রীদের মধ্যে ছিলেন ৫৮ বছর বয়সী ব্রিটিশ বিলিয়নিয়ার হ্যামিশ হার্ডিং, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) এবং তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান, ফরাসি ওশেনোগ্রাফার ও টাইটানিক বিশেষজ্ঞ পল-অঁরি নারজিওলে (৭৭), এবং ওশানগেট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্টকটন রাশ।

সাবমেরিনটি পরিচালনা করছিলেন স্টকটন রাশ। গত রোববার (১৮ জুন) আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় এটি। জানা যায়, এই ডুবোযানটি একটি মডিয়ফায়েড ভিডিও গেম কন্ট্রোলার দিয়ে পরিচালিত হচ্ছিল।

নিখোঁজ হওয়ার পরপরই বিশ্বের বিভিন্ন দেশ সমুদ্রে অনুসন্ধানে নেমে পড়ে। জাহাজ ও বিমান ব্যবহার করে সমুদ্র চষে ফেলা হয় এটির খোঁজ পাওয়ার জন্য।

এর আগে মঙ্গলবার টাইটান হারিয়ে যাওয়ার এলাকা থেকে শব্দ শোনার কথা জানিয়েছিল একটি কানাডিয়ান পি-থ্রি বিমান।

পানির নিচ থেকে শব্দ পাওয়ার পর উদ্ধারকারী দল শব্দের উৎস খুঁজতে পানির নিচে তাদের রোবটিক অনুসন্ধান অভিযান নতুন স্থানে পরিচালনা করে।

টাইটানকে পানির নিচে ৯৬ ঘণ্টা পর্যন্ত থাকার মতো করে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছিল এটির নির্মাতা প্রতিষ্ঠান। তাই সাবমেরিনে থাকা পাঁচ যাত্রী বৃহস্পতিবার সকাল পর্যন্ত টিকে থাকতে পারতেন বলে আশা করা হয়েছিল।

সমুদ্রে ডুব দেওয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পরেই মূল জাহাজের সঙ্গে টাইটান-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Related Topics

টপ নিউজ

টাইটান / টাইটানিক / সাবমার্সিবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন
  • টাইটানিক যাত্রীর চিঠি নিলামে রেকর্ড ৪ লাখ ডলারে বিক্রি
  • টাইটানিক ডুবির আগে কী ঘটেছিল? থ্রি-ডি স্ক্যানে মিলল শেষ মুহূর্তের অজানা তথ্য

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net