Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের উদ্বেগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 June, 2023, 03:05 pm
Last modified: 22 June, 2023, 03:10 pm

Related News

  • সাংবাদিক তুহিন হত্যা মামলা: আদালতে এক আসামির স্বীকারোক্তি
  • সাংবাদিক তুহিন হত্যা: ময়নাতদন্তে মিলল ধারালো অস্ত্রের ৯ আঘাত
  • সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার অভিযুক্ত স্বাধীনের: র‍্যাব
  • সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৮

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের উদ্বেগ

বিবৃতিতে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস/হাইকমিশনগুলো স্বাক্ষর করেছে
টিবিএস রিপোর্ট
22 June, 2023, 03:05 pm
Last modified: 22 June, 2023, 03:10 pm

গত ১৫ জুন সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর মারাত্মক হামলার নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি। বাংলাদেশে দায়িত্বশীল সবাইকে সংবাদপত্রের স্বাধীনতা, ভয়-ভীতি ছাড়াই সুষ্ঠুভাবে সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে কথা বলার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস/হাইকমিশনগুলো বিবৃতিতে স্বাক্ষর করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা তার (নাদিম) পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। আমরা জানতে পেরে উৎসাহিত হয়েছি যে, কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করার মাধ্যমে পদক্ষেপ নিয়েছে।' 

গত ১৫ জুন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও বেসরকারি চ্যানেল একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় কয়েকজন।

গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪২ বছর বয়সী এই সাংবাদিক; পরের দিন সেখানেই মৃত্যু হয় তার। নাদিমের পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর দুর্নীতি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হচ্ছিল। 

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Related Topics

টপ নিউজ

সাংবাদিক হত্যা / সাংবাদিক নাদিম হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • সাংবাদিক তুহিন হত্যা মামলা: আদালতে এক আসামির স্বীকারোক্তি
  • সাংবাদিক তুহিন হত্যা: ময়নাতদন্তে মিলল ধারালো অস্ত্রের ৯ আঘাত
  • সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার অভিযুক্ত স্বাধীনের: র‍্যাব
  • সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৮

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net