Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
মা ও নবজাতকের মৃত্যুর জন্য সেন্ট্রাল হাসপাতাল দায়ী: সংযুক্তা সাহা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 June, 2023, 02:10 pm
Last modified: 20 June, 2023, 03:43 pm

Related News

  • সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটার চালুর অনুমতি স্বাস্থ্য অধিদপ্তরের
  • আঁখির মৃত্যুর দায় সেন্ট্রাল হাসপাতাল, চিকিৎসকের পাশাপাশি স্বামীরও: তদন্ত কমিটি  
  • সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন, আন্দোলন স্থগিত
  • তদন্ত ছাড়া অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের গ্রেপ্তার না করার আহবান
  • ২ চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

মা ও নবজাতকের মৃত্যুর জন্য সেন্ট্রাল হাসপাতাল দায়ী: সংযুক্তা সাহা

সংযুক্তা সাহা দাবি করেন, সিজারিয়ান অপারেশন বন্ধে তিনি যে সামাজিক আন্দোলন শুরু করেছেন, তার বিরুদ্ধে শত্রুতা থেকেই একটি পক্ষ এসব কাজ করছে
টিবিএস রিপোর্ট
20 June, 2023, 02:10 pm
Last modified: 20 June, 2023, 03:43 pm

প্রসব বেদনা নিয়ে রাজধানীর গ্রিনরোডের সেন্ট্রাল হাসপাতালে আসা মাহবুবা রহমান আঁখি (২৫) ও তার নবজাতক সন্তানের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন ডা. সংযুক্তা সাহা।

তার বিরুদ্ধে করা সেন্ট্রাল হাসপাতালের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঘটনার সময় তিনি দেশে ছিলেন না।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর পরীবাগে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা বলেন, তাকে না জানিয়ে মাহবুবা রহমান আঁখিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

"যে মানুষটা দেশেই নাই তার নাম করে কেন রোগী ভর্তি করবেন? এটা কার স্বার্থে? আমি যদি অপারেশন না করি, যদি নাই থাকি, তাহলে রোগী ভর্তি করালেন কোন আক্কেলে? এটা অবশ্যই একটা বেআইনি ব্যবস্থা," বলেন তিনি।

সংযুক্তা সাহা দাবি করেন, সিজারিয়ান অপারেশন বন্ধে তিনি যে সামাজিক আন্দোলন শুরু করেছেন, তার বিরুদ্ধে শত্রুতা থেকেই একটি পক্ষ এসব কাজ করছে।

"ওই মৃত্যুর ঘটনা নিয়ে আমার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাব, আপনারা এই অনিয়মের সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান," বলেন তিনি।

এর আগে, সোমবার (১৯ জুন) সেন্ট্রাল হাসপাতালের পরিচালক  ডা. এটিএম নজরুল ইসলাম এ ঘটনার জন্য প্রাথমিকভাবে ডা. সাংযুক্তা সাহা এবং অপারেশন থিয়েটারে কর্তব্যরত ডাক্তারদের দায়ী করেন।

তিনি বলেন, "গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের। কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেনি।"

কেন একজন চিকিৎসককে প্রতিদিন ১৫০-২০০ রোগী দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, একই সঙ্গে এত রোগী দেখা এবং মানসম্মত সেবা দেওয়া সম্ভব নয়।

তবে ডা. সংযুক্তা সাহা সেটা করতেন বলে জানান তিনি।

গত ৯ জুন রাত ১২টার দিকে প্রসব বেদনা উঠলে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীন মাহবুবা রহমান আঁখিকে ভর্তি করা হয়। কিন্তু সে সময় ডা. সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং অপারেশন থিয়েটারে কাজ করছেন। নরমাল ডেলিভারির চেষ্টার পরও তা না করানো গেলে, রাত সাড়ে তিনটার দিকে আঁখির সিজারিয়ান ডেলিভারি করা হয়। ডেলিভারির পর আইসিউতে মারা যায় নবজাতক। এ ঘটনার পর ১০ জুন আঁখিকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই ১৮ জুন মারা যায় আঁখি।  

এ ঘটনায় ওই সময় ওটিতে থাকা চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনার বিরুদ্ধে প্রতারণা ও ভুল চিকিৎসার অভিযোগে ১৪ জুন আঁখির পরিবার ধানমন্ডি থানায় একটি মামলা করে। পরে ধানমন্ডি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তর লিখিত অনুমতি না দেওয়া পর্যন্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার ওপর সেন্ট্রাল হাসপাতালে বিশেষজ্ঞ সেবা প্রদানে নিষেধাজ্ঞা দেয়।

Related Topics

টপ নিউজ

সেন্ট্রাল হাসপাতাল / নবজাতকের মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটার চালুর অনুমতি স্বাস্থ্য অধিদপ্তরের
  • আঁখির মৃত্যুর দায় সেন্ট্রাল হাসপাতাল, চিকিৎসকের পাশাপাশি স্বামীরও: তদন্ত কমিটি  
  • সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন, আন্দোলন স্থগিত
  • তদন্ত ছাড়া অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের গ্রেপ্তার না করার আহবান
  • ২ চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net