Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
চট্টগ্রামে ৮ কোটি টাকা মূল্যের ৯.৫ কেজি স্বর্ণসহ চার নারী-পুরুষ আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2023, 05:35 pm
Last modified: 16 June, 2023, 05:34 pm

Related News

  • ‘সংকট মোকাবিলার প্রস্তুতি’: যুক্তরাষ্ট্র-কানাডা থেকে কয়েকশ কোটি ডলারের স্বর্ণ লন্ডনে সরালো নেদারল্যান্ডস
  • বেলজিয়ামে বাড়ি সংস্কারের সময় দেয়ালে ৯ মিলিয়ন ইউরোর সোনা পেলেন মিস্ত্রিরা
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়

চট্টগ্রামে ৮ কোটি টাকা মূল্যের ৯.৫ কেজি স্বর্ণসহ চার নারী-পুরুষ আটক

টিবিএস রিপোর্ট
16 June, 2023, 05:35 pm
Last modified: 16 June, 2023, 05:34 pm

চট্টগ্রামের কর্ণফুলীতে আট কোটি টাকা মূল্যের সাড়ে ৯ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে দুইজন নারী আছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জেরটেক এলাকায় মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই সোনা জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন—গীতা ধর (৩৮), অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮) ও জুলি ধর (৩৫)। তারা সবাই বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের অনন্ত মহাজন বাড়ির বাসিন্দা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আটককৃত নারী জুলি ও গীতা ধর কোমরে সুকৌশলে বেঁধে আনছিলেন স্বর্ণগুলো। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশিকালে কোমরে পেঁচানো অবস্থায় ৯ কেজি ৬২৩ গ্রাম সোনার বার ও পাতগুলো উদ্ধার করা হয়। 

'তারা বাসযোগে স্বর্ণগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন। এসব স্বর্ন নগরের হাজারী লেনে পৌঁছানোর কথা ছিলো তাদের।'

নগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. আরিফ হোসেন বলেন, 'আটককৃতদের মধ্যে দুই পুরুষ পেশায় স্বর্ণ কারিগর। তাদের স্ত্রীরা গৃহিনী হলেও চোরাচালানের কাজে স্বামীদের সহযোগিতা করছিলেন। 

'চোরাকারবারীদের হয়ে তারা সোনাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে আসছিলেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।'
 
Related Topics

টপ নিউজ

সোনা / সোনা উদ্ধার / স্বর্ণ / স্বর্ণ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স।
    কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
    সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ছবি: সংগৃহীত
    সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ছবি: সংগৃহীত
    শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

Related News

  • ‘সংকট মোকাবিলার প্রস্তুতি’: যুক্তরাষ্ট্র-কানাডা থেকে কয়েকশ কোটি ডলারের স্বর্ণ লন্ডনে সরালো নেদারল্যান্ডস
  • বেলজিয়ামে বাড়ি সংস্কারের সময় দেয়ালে ৯ মিলিয়ন ইউরোর সোনা পেলেন মিস্ত্রিরা
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স।
বাংলাদেশ

কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

2
জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

6
ছবি: সংগৃহীত
ফিচার

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net