Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
তরুণ প্রজন্মকে দক্ষ ও ডিজিটাল কর্মশক্তিতে রূপান্তর করতে কোডার্সট্রাস্ট অগ্রণী ভূমিকা পালন করছে: শিক্ষামন্ত্রী

অন্যান্য

টিবিএস ডেস্ক
13 June, 2023, 10:30 pm
Last modified: 14 June, 2023, 05:50 pm

Related News

  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
  • সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন
  • এক মামলায় জামিন পেলেন দীপু মনি, আরও ৭ মামলায় হাইকোর্টের রুল

তরুণ প্রজন্মকে দক্ষ ও ডিজিটাল কর্মশক্তিতে রূপান্তর করতে কোডার্সট্রাস্ট অগ্রণী ভূমিকা পালন করছে: শিক্ষামন্ত্রী

মঙ্গলবার (১৩ জুন) চট্টগ্রামে কোডার্সট্রাস্ট-এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে।
টিবিএস ডেস্ক
13 June, 2023, 10:30 pm
Last modified: 14 June, 2023, 05:50 pm

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজম্মকে দক্ষ ও ডিজিটাল কর্মশক্তিতে রূপান্তরের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে এবং তাদেরকে পরিবর্তনশীল পৃথিবীতে খাপ খাইয়ে নেওয়ার যোগ্য করে তুলতে কোডার্সট্রাস্ট অগ্রণী ভূমিকা পালন করছে।

মঙ্গলবার (১৩ জুন) চট্টগ্রামে কোডার্সট্রাস্ট-এর ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগরীর আগ্রাবাদের ক্লিফটন প্লাজায় চালু করা হয়েছে কোডার্সট্রাস্ট-এর চট্টগ্রাম ক্যাম্পাস।

তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, 'দেশের শিক্ষা ব্যবস্থায় জরুরি একটি বিষয় এই তথ্যপ্রযুক্তির দক্ষতা। কোডার্সট্রাস্ট সেই সুযোগই এখানে সৃষ্টি করছে। এখানে কেউ টেকনোলজি নিয়ে কাজ করবে, কেউ রোবটিক্স আবার কেউ সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবে।'

'চতুর্থ শিল্প বিপ্লবের প্রায় সব কাজেই দক্ষ জনশক্তি গড়ে তুলতে কোডার্সট্রাস্ট চেষ্টা করছে। এর মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাওয়ার দরজা প্রায় খুলে যাচ্ছে,' বলেন তিনি।

কোডার্সট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা আজিজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি এবং চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

উদ্বোধনী কর্মসূচিতে কোডার্সট্রাস্ট-এর আন্তর্জাতিক অংশীদারদের কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কোডার্সট্রাস্ট-এর অ্যাফিলিয়েশন ঘোষণা করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৩৫ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে উল্লেখ করে দীপু মনি বলেন, তাদের দক্ষতা বাড়ানো গেলে বাংলাদেশে বড় পরিবর্তন তৈরি হবে।

ডিজিটাল অগ্রগতি খাতে গবেষণার প্রয়োজনীয়তা উল্লেখ করে সেজন্য শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, গবেষণায় বিনিয়োগই পারবে এই অগ্রযাত্রাকে একটি স্থায়ী রূপ দিতে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আজিজ আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরেও অনেকের চাকরি পেতে তিন থেকে পাঁচবছর পর্যন্ত লেগে যায়। কোডার্সট্রাস্ট-এর মাধ্যমে এই শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা দিয়েই আমরা তাদের দ্রুত কর্মবাজারে নিয়ে যেতে পারছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এবং বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যাত্রায় ডিজিটাল দক্ষতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, কোডার্সট্রাস্ট-এর মাধ্যমে আমরা সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি।

বিশেষ অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান বলেন, 'কোডার্সট্রাস্ট তরুণ প্রজন্মকে সামনের দিকে নিয়ে যেতে দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ। কারিগরি শিক্ষার বর্তমান ১৭ শতাংশ হারকে ৫০ শতাংশে পৌঁছাতে কোডার্সট্রাস্ট সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারবে।'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, 'আমাদের শিক্ষার্থীদের দক্ষতার উন্নয়ন প্রয়োজন।' দক্ষতা না থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই আশানুরূপ চাকরি পায় না উল্লেখ করে তিনি বলেন, আমরা চাইব আমাদের ছেলে মেয়েরা তথ্যপ্রযুক্তি খাতে নিজেদের দক্ষতা বাড়িয়ে এগিয়ে যাক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোডার্সট্রাস্ট-এর মাধ্যেমে তাদের দক্ষতার উন্নয়ন নিশ্চিত করতে পারবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য ড. শিরীণ আখতার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান বলেন, 'তথ্য ও প্রযুক্তি নিয়ে আমাদের যে ভাবনা তার আমূল এবং বিপ্লবী পরিবর্তন দরকার। দেশকে ডিজিটাইলাইজডভাবে সমতায় আনতে গেলে শিক্ষা ও প্রযুক্তি খাতকে উন্নত করে কাজে লাগাতে হবে। বিজ্ঞানমনস্কক ও ধর্মনিরপেক্ষ সমাজ প্রতিষ্ঠা করতে হবে।'

কোডার্সট্রাস্ট-এর চট্টগ্রাম ক্যাম্পাসে শুরু হওয়া অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের অফলাইন কোর্সের ওপেনিং ব্যাচে প্রথম ১০০ জন নিবন্ধনকারী পাচ্ছেন ৭০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ। এর মধ্যে ১০ জন পাবেন ফুল-ফ্রি স্কলারশিপ।

এছাড়া অন্যান্য কোর্সের মধ্যে থাকছে গ্রাফিক্স ডিজাইন, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, অ্যাকাউন্টস ম্যানেজম্যান্ট সিস্টেম, অ্যাডভান্সড এক্সেল, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, পাইথন, ওয়েব ডিজাইন, অ্যাডভান্সড ওয়েব ডেভলভমেন্ট ও অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট।

Related Topics

কোডার্সট্রাস্ট / দীপু মনি / তথ্যপ্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
  • সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন
  • এক মামলায় জামিন পেলেন দীপু মনি, আরও ৭ মামলায় হাইকোর্টের রুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net