Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
ভারতকে হারিয়ে টেস্টের বিশ্বসেরা অস্ট্রেলিয়া

খেলা

টিবিএস রিপোর্ট
11 June, 2023, 06:00 pm
Last modified: 11 June, 2023, 06:45 pm

Related News

  • স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ না কাটতেই অবসরে রেফারি ভিনচিচ
  • বিশ্বকাপে হারের পর কাঁদলেন স্কালোনি, আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে সংশয়
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম

ভারতকে হারিয়ে টেস্টের বিশ্বসেরা অস্ট্রেলিয়া

আগের আসরের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আর এবার অস্ট্রেলিয়ার কাছে হার মেনে নিতে হলো ভারতকে। আরও একবার খুব কাছে গিয়েও শিরোপা খোয়ানোর হতাশায় ডুবতে হলো কোহলি-রোহিতদের।
টিবিএস রিপোর্ট
11 June, 2023, 06:00 pm
Last modified: 11 June, 2023, 06:45 pm

জিততে হলে রান পাহাড় টপকে বিশ্ব রেকর্ড গড়তে হতো ভারতকে। কিন্তু পাহাড় টপকানো তো দূরের কথা, পাহাড়ে চড়াই হলো না তাদের। দুই ইনিংসেই অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে দিক হারিয়ে দিগ্বিদিক ছোটা ভারত সেভাবে লড়াইও করতে পারলো না। আরও একবার খুব কাছে গিয়েও শিরোপা খোয়ানোর হতাশায় ডুবতে হলো কোহলি-রোহিতদের। দারুণ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিলো অস্ট্রেলিয়া।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের বড় ব্যবধানে হেরে গেছে ভারত। দাপুটে জয়ে ম্যাচ জিতে টেস্টের শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নিলো অজিরা, এতোদিন যা ছিল নিউজিল্যান্ডের দখলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের আসরেও ফাইনাল খেলে ভারত। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে আর এবার অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হারালো তারা। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ ও ম্যাচসেরা ট্রাভিস হেডের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৬৯ রান তোলে। অজিদের দারুণ বোলিংয়ের সামনে ২৯৬ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্রথম ইনিংসেই ১৭৩ রানের বড় লিড পায় অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ২৭০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্যাট কামিন্সের দল, ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৪৪। জবাবে দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানেই অলআউট হয়ে যায় ভারত। 

৪৪৪ রানের লক্ষ্য, ভারতের জন্য পাহাড় সমান। কেবল ভারত নয়, যেকোনো দলের জন্যই তাই। এই রান পাড়ি দেওয়া মানে টেস্ট ইতিহাস নতুন করে লেখা। টেস্টের ১৪৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডই ৪১৮, অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতে ওয়েস্ট ইন্ডিজ। তবু জয়ে চোখ রেখেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ভারত। কিন্তু অবিশ্বাস্য কিছু করে জেতার মতো পারফরম্যান্স করতে পারেনি তারা। নিজেদের ইতিহাসে এর আগে ভারত একবারই ৪০০'র বেশি রান তাড়া করে জিতেছে।

বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৬৪ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করে ভারত। শেষ দিনে জয়ের জন্য তাদের দরকার ছিল ২৮০ রান, হাতে ছিল ৭ উইকেট। ভরসা হয়ে টিকে ছিলেন যেকোনো ফরম্যাটে ভারতের অন্যতম ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। 

রাহানে ২০ ও কোহলি ৪৪ রানে পঞ্চম দিনের খেলা শুরু করেন। কিন্তু আগের দিন ৭১ রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যান তাদের জুটি আর বেশি বড় করতে পারেননি। এদিন আর ১৫ রান করতেই এই জুটি ভেঙে দেন অজি পেসার স্কট বোল্যান্ড, তার শিকার ভারতের মহাতারকা কোহলি। ৭৮ বলে ৭টি চারে ৪৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

কোহলির আউটে যেন বেজে ওঠে ভাঙনের সুর। একই ওভারে রবীন্দ্র জাদেজাকেও ফিরিয়ে দেন বোল্যান্ড। হঠাৎ দিক হারিয়ে বসা ভারতের আরও বিপদ বাড়ে ২০০ পেরিয়ে। ভাঙনের সুরে কান পেতে দিক হারান রাহানেও। দলীয় ২১২ রানে মিচেল স্টার্কের শিকারে পরিণত হওয়ার আগে ১০৮ বলে ৭টি চারে ৪৬ রান করেন তিনি। 

২২ রানের মধ্যে বাকি চার উইকেট খুইয়ে হার মেনে নেয় ভারত। জাদেজার বিদায়ের পর রাহানের সঙ্গে কিছুটা সময় লড়াই করা শ্রীকর ভারত করেন ২৩ রান। শেষ দিকে মোহাম্মদ শামি ৮ বলে ১৩ রান করেন। ভারতকে সবচেয়ে বেশি ভোগানো অজি স্পিনার নাথান লায়ন ৪১ রান খরচায় ৪টি উইকেট নেন। ৩ উইকেট নেন বোল্যান্ড। এ ছাড়া স্টার্ক ২টি ও অধিনায়ক প্যাট কামিন্স একটি উইকেট পান।    

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৬৯

ভারত প্রথম ইনিংস: ২৯৬

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৭০/৮ ডিক্লে. (লাবুশেন ৪১, গ্রিন ২৫, কেয়ারি ৬৬*, স্টার্ক ৪১, কামিন্স ৫; শামি ২/৩৯, সিরাজ ১/৮০, উমেশ ২/৫৪, জাদেজা ৩/৫৮)।

ভারত দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৪৪৪) ৬৩.৩ ওভারে ২৩৪ (রোহিত ৪৩, গিল ১৮, পুজারা ২৭, কোহলি ৪৯, রাহানে ৪৬, শ্রীকর ২৩, শামি ১৩; লায়ন ৪/৪১, বোল্যান্ড ৩/৪৬, স্টার্ক ২/৭৭, কামিন্স ১/৫৫)।

ফল: অস্ট্রেলিয়া ২০৯ রা জয়ী

ম্যাচ সেরা: ট্রাভিড হেড, অস্ট্রেলিয়া

Related Topics

টপ নিউজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ / ফাইনাল / ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ না কাটতেই অবসরে রেফারি ভিনচিচ
  • বিশ্বকাপে হারের পর কাঁদলেন স্কালোনি, আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে সংশয়
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net