Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
লোডশেডিংয়ের প্রতিবাদে ৮ জুন সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
06 June, 2023, 05:55 pm
Last modified: 06 June, 2023, 05:59 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

লোডশেডিংয়ের প্রতিবাদে ৮ জুন সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব আরো বলেন, “ক্ষমতাসীন সরকার শুধু নিজেদের ঘনিষ্ঠজনকে বিপুল অর্থবিত্তের মালিক করার জন্যই রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ দিয়েছে। এ খাতে  ভর্তুকির নামে জনগণের হাজার হাজার কোটি টাকা পকেট থেকে কেটে নেওয়া হয়েছে।”  
টিবিএস রিপোর্ট 
06 June, 2023, 05:55 pm
Last modified: 06 June, 2023, 05:59 pm

'ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে' আগামী ৮ জুন জেলা শহরে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। 

আজ মঙ্গলবার (৬ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

৮ জুন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে। এরপর দলের পক্ষ থেকে স্মারকলিপিও দেওয়া হবে। 

গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি জানাতে আজ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লোডশেডিং পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে রিজভী বলেন, মানুষের এখন ত্রাহি অবস্থা। গ্রামগঞ্জে ২৪ ঘণ্টায় এখন দু-এক ঘণ্টার জন্য বিদ্যুৎ আসে। মফস্বল শহরগুলোয় রাতে দুই ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। দিনের বেলায়ও পাঁচ থেকে ছয় ঘণ্টা লোডশেডিং থাকে। রাজধানীতেও দিনে-রাতে তিন-চার ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব আরো বলেন, "ক্ষমতাসীন সরকার শুধু নিজেদের ঘনিষ্ঠজনকে বিপুল অর্থবিত্তের মালিক করার জন্যই রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ দিয়েছে। এ খাতে  ভর্তুকির নামে জনগণের হাজার হাজার কোটি টাকা পকেট থেকে কেটে নেওয়া হয়েছে।"  

আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে 'লুটপাটের' সুযোগ দিয়ে ফৌজদারি অপরাধ করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, "বিদ্যুৎ খাতে লুটপাটকে বৈধ করতেই ইনডেমনিটি আইন করা হয়েছে। এই রেন্টাল-কুইক রেন্টালের সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তার করা উচিত। তারা জনগণের সবচেয়ে বড় দুশমন।"

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দীন চৌধুরী, আসাদুল করিম, সেলিমুজ্জামান সেলিম, আবদুল কাদির ভূঁইয়া প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বিএনপি / অবস্থান কর্মসূচি / লোডশেডিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net