Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
প্রিয়াঙ্কা ও কোহলির সঙ্গে অ্যাডভেঞ্চারে যেতে চান বেয়ার গ্রিলস, চলছে আলোচনা 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
06 June, 2023, 04:25 pm
Last modified: 06 June, 2023, 04:33 pm

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • ‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’

প্রিয়াঙ্কা ও কোহলির সঙ্গে অ্যাডভেঞ্চারে যেতে চান বেয়ার গ্রিলস, চলছে আলোচনা 

বিষয়টি নিয়ে দারুণ উত্তেজিত বেয়ার গ্রিলস বলেন, “আমি এ ব্যাপারে আশাবাদী। অনেক কিছুই ঘটছে। আমরা পরিকল্পনা করতে কাজ করছি। এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত সবকিছু সঠিক পথেই এগোচ্ছে।“
হিন্দুস্তান টাইমস
06 June, 2023, 04:25 pm
Last modified: 06 June, 2023, 04:33 pm
বাঁ থেকে- প্রিয়াঙ্কা চোপড়া, বেয়ার গ্রিলস, বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

কোনোকিছুর পরোয়া না করে বনে-জঙ্গলে উদ্দাম অ্যাডভেঞ্চারে মেতে ওঠার আরেক নাম বেয়ার গ্রিলস। এই ব্রিটিশ অভিযাত্রী, টেলিভিশন প্রেজেন্টার ও লেখক তরুণ প্রজন্মের কাছে এক জনপ্রিয় নাম। তার রোমাঞ্চকর টিভি সিরিজ 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' একবার হলেও দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

বেয়ার গ্রিলস ইতোপূর্বে অনেক বিখ্যাত ব্যক্তিকেই নিজের শো 'রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস'-এ নিমন্ত্রণ করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রণবীর সিং, রজনীকান্ত ও অক্ষয় কুমারের মতো ভারতীয় অভিনেতারাও গিয়েছেন তার শো'তে। তবে গত বছর হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বেয়ার গ্রিলস প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির মতো আন্তর্জাতিক তারকাদের তার সঙ্গে অ্যাডভেঞ্চারে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার এই দুঃসাহসী অভিযাত্রী জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই এই দুই তারকার সঙ্গে কথা বলেছেন।

বিষয়টি নিয়ে দারুণ উত্তেজিত বেয়ার গ্রিলস বলেন, "আমি এ ব্যাপারে আশাবাদী। অনেক কিছুই ঘটছে। আমরা পরিকল্পনা করতে কাজ করছি। এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত সবকিছু সঠিক পথেই এগোচ্ছে।"

৪৮ বছর বয়সী এই ব্রিটিশ অভিযাত্রী বলেন, "আমাদের পরবর্তী শো'তে বিরাট কোহলির পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া হবে নাম্বার ওয়ান তারকা। তারা দুজনেই সাধারণ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠার মতো ব্যক্তিত্ব। সারা বিশ্বের অসংখ্য মানুষ তাদের ভালোবাসে। তাই তাদের গল্প শোনা এবং তাদের এই যাত্রা সম্পর্কে জানতে পারা আমার এবং বাকি সব দর্শকদের জন্য সৌভাগ্যের ব্যাপার হবে।"

বেয়ার গ্রিলসকে তার আগামী প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান, কয়েক মাসের মধ্যেই বিশেষ কিছু একটার শ্যুটিং এর জন্য আবারও ভারতে আসবেন তিনি। তবে এর সঙ্গে প্রিয়াঙ্কা ও বিরাট কোহলির কোনো সম্পর্ক আছে কিনা তা জানাননি বেয়ার গ্রিলস।

বিগত বছরগুলোতে বেয়ার গ্রিলস একাধিকবার ভারতে গিয়েছেন। কলকাতা ও দার্জিলিং ভ্রমণ করেছেন তিনি। 'ওয়ার জোন: বেয়ার গ্রিলস মিটস প্রেসিডেন্ট জেলেনস্কি'-এ তিনি স্বীকার করেছিলেন যে ভারত সম্পর্কে তার হৃদয়ে বিশেষ অনুরাগ আছে।

"আমি যখন প্রথম ভারত ভ্রমণ করি তখন আমার বয়স ছিল ১৮ বছর। ঐ বছরেই আমি প্রথম মাউন্ট এভারেস্ট দেখি। এটা আমার জীবনে একটা নতুন দুয়ার খুলে দিয়েছিল। এর জন্য আমি ভারতের প্রতি চিরকৃতজ্ঞ। তাই আমি বারবার এখানে ফিরে আসতে এবং এখানে শো করতে ভালোবাসি।" 

Related Topics

টপ নিউজ

প্রিয়াঙ্কা চোপড়া / বেয়ার গ্রিলস / বিরাট কোহলি / অ্যাডভেঞ্চার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • ‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net