Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
দীর্ঘ সাত বছর পর সৌদি আরবে দূতাবাস চালু করছে ইরান

আন্তর্জাতিক

আল-জাজিরা
06 June, 2023, 12:45 pm
Last modified: 06 June, 2023, 12:52 pm

Related News

  • ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাগি?
  • ইয়েমেনের বিদ্রোহীদের সক্রিয়ভাবে সাহায্য করছে ইরান; দিচ্ছে গোয়েন্দা তথ্য, সাবমেরিনে করে পাঠাচ্ছে সামরিক সরঞ্জাম
  • মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করেছে ইরান
  • ‘আমরা কী করি, তা দেখতে অপেক্ষা করুন’: ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের
  • চীনা যন্ত্রাংশ দিয়ে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে হুথিরা, বাড়ছে হামলার ব্যাপ্তি

দীর্ঘ সাত বছর পর সৌদি আরবে দূতাবাস চালু করছে ইরান

গত মাসে ইরানের পক্ষ থেকে দেশের শীর্ষ কূটনৈতিক আলী রেজা এনায়েতিকে সৌদিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি কুয়েতে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত।
আল-জাজিরা
06 June, 2023, 12:45 pm
Last modified: 06 June, 2023, 12:52 pm
ছবি- সংগৃহীত

সৌদি আরবে ফের দূতাবাস চালু করছে ইরান। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ দেশের মধ্যে পুনরায় কূটনীতিক সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে। 

সোমবার (৬ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এ মুখপাত্র জানান, আজ (মঙ্গলবার) দূতাবাসটি পুনরায় চালু করা হবে। 

একইসাথে আগামীকাল (বুধবার) জেদ্দায় দেশটির কনস্যুলেট ও ওআইসির প্রতিনিধি অফিসও চালু করা হবে। 

গতকাল মুখপাত্র নাসের কানানি বলেন, "হজে অংশ নেওয়া তীর্থযাত্রীদের সুবিধার্থে সৌদিতে অবস্থিত আমাদের দূতাবাস ও কনস্যুলেট ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এখন শুধু দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তা চালু করা হবে।"

মূলত গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের মধ্যেকার চুক্তির ফলশ্রুতিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তিতে আগামী দুই মাসের মধ্যে দূতাবাস চালু করার কথা বলা হয়েছিল।  

এরপর ইরানের কর্তৃপক্ষ জানায়, চুক্তির পর থেকেই তারা দূতাবাসে ব্যবহারিক কিছু কাজ শুরু করেছে। কিন্তু দূতাবাসটি যেহেতু বছরের পর বছর বন্ধ ছিল, তাই আনুষ্ঠানিকভাবে এটি চালু হতে আরও সময় লাগবে।   

অন্যদিকে তেহরানে অবস্থিত সৌদির দূতাবাস কিংবা মাশাদে অবস্থিত সৌদির কনস্যুলেট ঠিক কবে চালু হবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এমনকি ইরানে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত কে হবেন সে সম্পর্কেও কিছু জানা যায়নি।

গত মাসে ইরানের পক্ষ থেকে দেশের শীর্ষ কূটনৈতিক আলী রেজা এনায়েতিকে সৌদিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি কুয়েতে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত।

২০১৬ সালে এক শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে তেহরানে অবস্থিত সৌদির প্রতিনিধি অফিসে প্রতিবাদকারীরা হামলা করে। এই ঘটনার পরেই সুন্নি প্রধান আঞ্চলিক পরাশক্তির দেশটি তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।   

সৌদি-ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক দূরত্ব বজায় ছিল। তবে গত কয়েক মাসে দেশ দুটির মধ্যকার সম্পর্কের যে উন্নতি হয়েছে, সেটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে বেশ কার্যকরী হবে বলে মনে করেন অনেক কূটনৈতিক বিশ্লেষক।  

গত মার্চে সম্পাদিত ইরান-সৌদির চুক্তির পর মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো সৌদির নেতৃত্বে সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ গ্রহণ করেছে। এমনকি দীর্ঘ সময় দূরত্ব বজায় রাখা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদের সাথেও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানরা সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিচ্ছেন।  

অন্যদিকে ইরানের মিত্র হুথিদের সাথে সৌদি আরব সম্পর্ক উন্নয়নে কাজ শুরু করেছে। ২০১৫ সালে থেকে ইয়েমেনে চলমান গৃহযুদ্ধে সৌদি-ইরান পরস্পর বিপরীত দুটি গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে।   

Related Topics

টপ নিউজ

ইরান-সৌদি চুক্তি / সৌদি / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
    ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি
  • সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম
  • মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
    মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
  • প্রতীকী ছবি
    নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

Related News

  • ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাগি?
  • ইয়েমেনের বিদ্রোহীদের সক্রিয়ভাবে সাহায্য করছে ইরান; দিচ্ছে গোয়েন্দা তথ্য, সাবমেরিনে করে পাঠাচ্ছে সামরিক সরঞ্জাম
  • মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করেছে ইরান
  • ‘আমরা কী করি, তা দেখতে অপেক্ষা করুন’: ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের
  • চীনা যন্ত্রাংশ দিয়ে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে হুথিরা, বাড়ছে হামলার ব্যাপ্তি

Most Read

1
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

2
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

3
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি

4
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম

5
মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net