Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
‘স্মার্ট বাংলাদেশ’-এ কী থাকবে?

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 June, 2023, 05:20 pm
Last modified: 01 June, 2023, 05:50 pm

Related News

  • স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাংকিং খাতের প্রযুক্তিগত পরিবর্তন অত্যাবশ্যক: অভিমত বিশেষজ্ঞদের
  • সাতক্ষীরায় ১৩০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল ল্যাব হবে: পলক
  • লেটস টক উইথ শেখ হাসিনা: সিআরআইয়ের সংলাপে তরুণদের মুখোমুখি প্রধানমন্ত্রী
  • স্মার্ট বাংলাদেশ: প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে নাগরিকের আয় বাড়ানোতে গুরুত্ব দিচ্ছে সরকার
  • তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি: প্রধানমন্ত্রী

‘স্মার্ট বাংলাদেশ’-এ কী থাকবে?

স্মার্ট বাংলাদেশ গঠনের চালিকাশক্তি হিসেবে তরুণ-তরুণী ও যুবসমাজকে প্রস্তুত করে তোলার উদ্দেশ্যে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নমূলক কাজে আগামী বাজেটে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
টিবিএস রিপোর্ট
01 June, 2023, 05:20 pm
Last modified: 01 June, 2023, 05:50 pm
অলংকরণ: অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই)

স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সোসাইটি, ও স্মার্ট ইকোনমি — এ চারটি মূলস্তম্ভের ওপর নির্ভর করে 'স্মার্ট বাংলাদেশ'-এর স্বপ্ন বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১ জুন) অর্থমন্ত্রী জাতীয় সংসদে তার বাজেট বক্তৃতায় বলেন, 'স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার।'

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশে তিন শতাংশের কম মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে আর চরম দারিদ্র্য নেমে আসবে শূন্যের কোঠায়।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় স্মার্ট বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে আরও বলেন, মূল্যস্ফীতি ৪-৫ শতাংশের মধ্যে সীমিত থাকবে এবং বাজেট ঘাটতি থাকবে জিডিপি'র ৫ শতাংশের নিচে।

রাজস্ব-জিডিপি অনুপাত হবে ২০ শতাংশের ওপরে এবং বিনিয়োগ হবে জিডিপি'র ৪০ শতাংশ, বলেন অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল বলেন, স্মার্ট বাংলাদেশে শতভাগ ডিজিটাল অর্থনীতি আর বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক স্বাক্ষরতা অর্জিত হবে এবং স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে সবার দোড়গোড়ায়।

স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা, টেকসই নগরায়নসহ নাগরিকদের প্রয়োজনীয় সকল সেবা হাতের নাগালে থাকবে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়া তৈরি হবে পেপারলেস ও ক্যাশলেস সোসাইটি।

'সবচেয়ে বড় কথা, স্মার্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা,' বলেন অর্থমন্ত্রী।

স্মার্ট বাংলাদেশ গঠনের চালিকাশক্তি হিসেবে তরুণ-তরুণী ও যুবসমাজকে প্রস্তুত করে তোলার উদ্দেশ্যে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নমূলক কাজে আগামী বাজেটে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আরও বলেন, গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও অবকাঠামোসহ সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে এবং তার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের একটি টেকসই ভিত্তি স্থাপিত হয়েছে।

২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রীর চিন্তাপ্রসূত 'স্মার্ট বাংলাদেশ' গঠনের উদ্যোগসমূহ কার্যকর ভূমিকা রাখবে, বলেন অর্থমন্ত্রী।

Related Topics

টপ নিউজ

স্মার্ট বাংলাদেশ / বাজেট ২০২৩-২৪ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাংকিং খাতের প্রযুক্তিগত পরিবর্তন অত্যাবশ্যক: অভিমত বিশেষজ্ঞদের
  • সাতক্ষীরায় ১৩০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল ল্যাব হবে: পলক
  • লেটস টক উইথ শেখ হাসিনা: সিআরআইয়ের সংলাপে তরুণদের মুখোমুখি প্রধানমন্ত্রী
  • স্মার্ট বাংলাদেশ: প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে নাগরিকের আয় বাড়ানোতে গুরুত্ব দিচ্ছে সরকার
  • তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি: প্রধানমন্ত্রী

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net