Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
‘স্ত্রী বলেছিল, টাকার জন্য ছবি করা বন্ধ করো’: মনোজ বাজপেয়ী 

বিনোদন

টিবিএস ডেস্ক
29 May, 2023, 10:50 am
Last modified: 29 May, 2023, 11:00 am

Related News

  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • ৫৩ অ্যাকাউন্ট, ৩.৫২ কোটি টাকার লেনদেন ও দুবাইয়ে বিনিয়োগ: হাদি হত্যা মামলার আসামি ফয়সালের অবৈধ অর্থের সন্ধান পেয়েছে সিআইডি
  • পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

‘স্ত্রী বলেছিল, টাকার জন্য ছবি করা বন্ধ করো’: মনোজ বাজপেয়ী 

অভিনেতা জানান, অতীতে একবার তার অভিনীত একটি ‘খারাপ চলচ্চিত্র’ দেখে তার স্ত্রী খুবই ‘অপমানিত’ বোধ করেছিলেন। এরপরেই শাবানা তাকে কল দিয়ে বলেন, “এটা খুবই বাজে একটা সিনেমা। টাকার জন্য এসব সিনেমা করা বন্ধ করো।"
টিবিএস ডেস্ক
29 May, 2023, 10:50 am
Last modified: 29 May, 2023, 11:00 am
স্ত্রী শাবানা রাজার সঙ্গে মনোজ বাজপেয়ী। ছবি: মনোজ বাজপেয়ীর ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সংগৃহীত

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির একজন অন্যতম গুণী অভিনেতা মনোজ বাজপেয়ী। এই মুহূর্তে তিনি তার চলচ্চিত্র 'সিরফ এক বান্দা হি কাফি হ্যায়' এর প্রচারণায় ব্যস্ত। সম্প্রতি মনোজ জানিয়েছেন, তার স্ত্রী শাবানা রাজা একবার তাকে বলেছিলেন 'টাকার জন্য সিনেমায় কাজ করা বন্ধ করতে'। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর।

কিন্তু মনোজ বাজপেয়ীর স্ত্রীর এমনটা বলার কারণ কী? অভিনেতা জানান, অতীতে একবার তার অভিনীত একটি 'খারাপ চলচ্চিত্র' দেখে তার স্ত্রী খুবই 'অপমানিত' বোধ করেছিলেন। পর্দায় নিজের স্বামীকে অন্য নায়িকার সঙ্গে রোমান্টিক দৃশ্যে দেখে খারাপ লেগেছিল তার স্ত্রীর।

তবে মনোজ বাজপেয়ী সেই ছবিটির নাম উল্লেখ করেননি। অভিনেতা জানান, তার স্ত্রী শাবানা সিনেমা হলে গিয়েছিলেন ছবিটি দেখতে। তার পেছনে বসে কয়েকজন মেয়ে মনোজকে নিয়ে মজা করছিল। এরপরেই শাবানা তাকে কল দিয়ে বলেন, "এটা খুবই বাজে একটা সিনেমা। টাকার জন্য এসব সিনেমা করা বন্ধ করো। আমাদের এতটাই টাকার প্রয়োজন নেই যে তোমাকে এসব ছবি করতে হবে। সিনেমা হলে বসেই আমার ভীষণ অপমানিত বোধ হয়েছে। আর কখনো এমন করো না প্লিজ!"

শাবানা তাকে আরও বলেছিলেন, "তুমি ভালো গল্পে, ভালো চরিত্রে দক্ষতার সাথে অভিনয় করতে পারো, সে ধরনের সিনেমা বেছে নাও। এসব বাজে সিনেমা নয়, তোমার আর কোনোকিছু প্রমাণ করতে হবে না।"

আলীগড় সিনেমার একটি দৃশ্যে মনোজ বাজপেয়ী। ছবি: বলিউড বাবল

জেনিস সিকুইরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মনোজ। অভিনেতা জানান, স্ত্রীর কাছে 'বকুনি' খেলেও, সেটাই তার জন্য অনেক বড় একটা উপদেশ ছিল।

'গ্যাংস অব ওয়াসিপুর', আলীগড়, 'ফারজি', 'সত্যমেভ জয়তে'র মতো সিনেমাগুলোতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। সাক্ষাৎকার যিনি নিচ্ছেন, তিনি স্বীকার করে নেন যে 'সত্যমেভ জয়তে' দেখতে গিয়ে তিনি হল ছেড়ে বেরিয়ে এসেছেন। কিন্তু মনোজ পাল্টা তাকে বলেন, "কিন্তু আপনি টাকা দিয়ে টিকিট তো কিনেছেন!"

মনোজ বাজপেয়ী নিজেও স্বীকার করেন যে, 'সত্যমেভ জয়তে'র ক্লাইম্যাক্স দৃশ্য দেখার সময় তার স্ত্রী শাবানা রাজাও হেসে গড়িয়ে পড়েছিলেন! যদিও দৃশ্যগুলো হাস্যকরভাবে তৈরি করা হয়নি।

"আমি শাবানাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন সে হাসছে। তখন সে উত্তর দিয়েছিল- তুমি যেভাবে অভিনয় করেছো তা আমার কাছে বেশ মজা লেগেছে।"   

Related Topics

টপ নিউজ

মনোজ বাজপেয়ী / হিন্দি সিনেমা / অভিনেতা / স্ত্রী / টাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • ৫৩ অ্যাকাউন্ট, ৩.৫২ কোটি টাকার লেনদেন ও দুবাইয়ে বিনিয়োগ: হাদি হত্যা মামলার আসামি ফয়সালের অবৈধ অর্থের সন্ধান পেয়েছে সিআইডি
  • পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net