Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
করোনায় বয়স বেড়ে গেছে ধোনির!

খেলা

টিবিএস ডেস্ক
09 May, 2020, 09:40 pm
Last modified: 09 May, 2020, 09:45 pm

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • ৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
  • ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী

করোনায় বয়স বেড়ে গেছে ধোনির!

প্রথম দেখায় গণ্ডগোল পাকতে পারে মনে। মনে হতে পারে মহেন্দ্র সিং ধোনি, আবার মনে হতে পারে অন্য কেউ। মাঠের ধোনির সঙ্গে এই ধোনির মিল নেই বললেই চলে। এই কয় মাসেই যেন তার বয়স বেড়ে গেছে কয়েক বছর!
টিবিএস ডেস্ক
09 May, 2020, 09:40 pm
Last modified: 09 May, 2020, 09:45 pm

প্রথম দেখায় গণ্ডগোল পাকতে পারে মনে। মনে হতে পারে মহেন্দ্র সিং ধোনি, আবার মনে হতে পারে অন্য কেউ। মাঠের ধোনির সঙ্গে এই ধোনির মিল নেই বললেই চলে। এই কয় মাসেই যেন ধোনির বয়স বেড়ে গেছে কয়েক বছর। চেহারায় এমন ছাপ পড়েছে যে, ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ককে রীতিমতো বুড়ো দেখাচ্ছে।

করোনাভাইরাসের কারণে গোটা দুনিয়াই এখন লকডাউন। ঘরবন্দি অবস্থায় সময় কাটছে ক্রিকেটারদের। এ সময়ে তাদের দেখার একটাই উপায়, সামাজিক যোগাযোগমাধ্যম। অনেক তারকাই ফেসবুক আর ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দিচ্ছেন। 

বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ফেসবুকে নিয়মিত লাইভ করছেন। বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত। ব্যতিক্রম কেবল মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে যেন নিজেকে ইচ্ছা করেই লুকিয়ে রেখেছেন। দীর্ঘদিন হয়ে গেছে, কোনো যোগাযোগমাধ্যমেই ছবি পোস্ট করেননি তিনি।

অবশেষে ধোনির দেখা মিলল তার স্ত্রী স্বাক্ষীর কল্যাণে। স্বাক্ষী একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে মেয়ে জিভার সঙ্গে নিজের লনে খেলতে দেখা যায় ধোনিকে। পুরো ভিডিওতে মাত্র একবার ধোনির দিকে ক্যামেরা ধরা হয়েছে। 

এতে ধরা পড়েছে ধোনির মুখভর্তি দাড়ি আর গোঁফের ব্যাপারটি। গোঁফ কালো দেখালেও ধোনির বড় বড় দাড়ির রং পুরোপুরি ধূসর। এমন ধোনিকে দেখে তার ভক্তরা রীতিমতো অবাক। অনেকেই ভিডিওটি পোস্ট করে প্রশ্ন রেখেছেন, তবে কি ধোনি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? অনেকেই লিখেছেন, 'ধোনিকে অনেক বুড়ো দেখাচ্ছে।'

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ভারতের হয়ে ওয়ানডে খেলেছেন ধোনি। ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনাল খেলার পর আর মাঠে নামা হয়নি তার। টি-টোয়েন্টিতে আরও আগে ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। সর্বশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি খেলেন ধোনি। 

Related Topics

মহেন্দ্র সিং ধোনি / ভারতীয় ক্রিকেটার / করোনা আতঙ্ক / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • ৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
  • ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net