Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
‘শাহরুখ নন, পরিবারের সবচেয়ে ব্যস্ত সদস্য আরিয়ান’, জানালেন গৌরী  

বিনোদন

টিবিএস ডেস্ক
16 May, 2023, 01:40 pm
Last modified: 16 May, 2023, 01:52 pm

Related News

  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • কারাবন্দী ইমরান খানের নিরাপত্তা নিয়ে তাঁর দুই ছেলের গভীর আশঙ্কা
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে

‘শাহরুখ নন, পরিবারের সবচেয়ে ব্যস্ত সদস্য আরিয়ান’, জানালেন গৌরী  

২৪ বছর বয়সী আরিয়ান সদ্য নিজের ফ্যাশন ব্র্যান্ড লঞ্চ করেছেন। সেই সঙ্গে আবার একটি ওয়েব সিরিজের পরিচালক হিসেবেও অভিষেক হতে যাচ্ছে তার। 
টিবিএস ডেস্ক
16 May, 2023, 01:40 pm
Last modified: 16 May, 2023, 01:52 pm
তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামের সঙ্গে শাহরুখ ও গৌরী। ছবিছ সংগৃহীত

সম্প্রতি নিজের লেখা বই 'মাই লাইফ ইন ডিজাইন' এর মোড়ক উন্মোচন করেছেন গৌরী খান। ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে শাহরুখ পত্নীর যাত্রা সম্পর্কে লেখা হয়েছে এ বইয়ে। শুধু তাই নয়, এ বইয়ে রয়েছে তাদের বাসভবন 'মান্নাত'-এর অন্দরের কিছু অদেখা ছবি। শাহরুখ-গৌরীর পরিবারের সবার ছোট সদস্য আব্রাম খান বাদে বাকি সবাই নানা পেশায় জড়িত। টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, সম্প্রতি গৌরী খান বলেছেন- তাদের পরিবারের ব্যস্ততম সদস্য শাহরুখ নন, বরং তাদের বড় ছেলে আরিয়ান খান!

বলিউড বাদশাহ শাহরুখের চাইতেও আরিয়ানের শিডিউল পাওয়া মুশকিল- এমনটাই গৌরীর ভাষ্য। তিনি বলেন, 'শাহরুখের ডেট পাওয়া সহজ, কিন্তু আরিয়ানের ডেট পাওয়াটাই কঠিন।'

২৪ বছর বয়সী আরিয়ান সদ্য নিজের ফ্যাশন ব্র্যান্ড লঞ্চ করেছেন। সেই সঙ্গে আবার একটি ওয়েব সিরিজের পরিচালক হিসেবেও অভিষেক হতে যাচ্ছে তার। 

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এই ওয়েব সিরিজের প্রযোজনা করবে এবং এই সিরিজে থাকবে ৬টি পর্ব। বলিউডের অন্দরের খবরই নাকি ফুটে উঠবে এখানে। লেখক বিলাল সিদ্দিকির সঙ্গে সিরিজের চিত্রনাট্য লিখেছেন শাহরুখ পুত্র নিজেই। সুতরাং সব মিলিয়ে আরিয়ানের ব্যস্ততা চরমে!

এর আগে গৌরীর ডিজাইনার হয়ে ওঠা নিয়ে কথা বলেছেন শাহরুখ। 'মাই লাইফ ইন ডিজাইন' বইয়ের মুখবন্ধ লিখেছেন তিনিই। তিনি এও জানান যে, 'মান্নাত'-ই গৌরীর ডিজাইনার হিসেবে প্রথম প্রজেক্ট।

শাহরুখ বলেন, "আমরা যখন এই বাড়িটা কিনি তখন আমরা এটাকে ভীষণ ভালোবাসতাম, এটা আমাদের চিন্তার বাইরে ছিল। দিল্লি থেকে আসার ফলে আমরা বাংলো বারইতে বাস করায় অভ্যস্ত ছিলাম, কিন্তু আমরা জানতাম না যে মুম্বাই এমন এক শহর যেখানে অ্যাপার্টমেন্টের দাম বাংলোর চাইতেও বেশি। বাংলোর আগে আমরা থাকতাম তাজ ল্যান্ডস এন্ড হোটেলের একদম পাশেই একটা বাড়িতে। ওটা ছিল আমার পরিচালকের বাড়ি। আমরা যতদিন পর্যন্ত সিনেমায় কাজ করছি, ততদিন পর্যন্ত তিনি আমাদের ওই বাড়িতে থাকতে বলেছিলেন।"

'পাঠান' তারকা আরও যোগ করেন, "আমাদের হাতে তখন তেমন টাকা ছিল না। কিন্তু কিছু টাকা জমতেই আমরা এই বাংলোটা কিনে ফেললাম। কিন্তু বাংলোটা যেহেতু একটু খারাপ অবস্থায় ছিল, তাই এটার পেছনে আরও টাকা গিয়েছে। তাই বাংলো সাজানোর মতো ওবস্থা আমাদের ছিল না। এজন্য আমরা একটা ডিজাইনার খুঁজছিলাম। কিন্তু একদিন দুপুরের খাবার টেবিলে বসে ওই ডিজাইনার যেভাবে বাড়িটা সাজাবেন বলেছিলেন, তা ওই সময় আমার মাসিক আয়ের চাইতে বেশি ছিল।" আর সে কারণেই 'মান্নাত' এর অন্দরসজ্জার দায়িত্ব পড়েছিল গৌরী খানের ওপর।

প্রায় ছয় বছরের প্রেমের পর ১৯৯১ সালে বিয়ে করেন শাহরুখ-গৌরী। ১৯৯৭ সালে তাদের প্রথম ছেলে আরিয়ান খানের জন্ম হয়। পরে তাদের কন্যা সুহানা খান ২০০০ সালে জন্মগ্রহণ করেন। আর ২০১৩ সালে তাদের সবচেয়ে ছোট ছেলে আব্রাম খানের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। 

Related Topics

টপ নিউজ

আরিয়ান খান / শাহরুখ খান / গৌরী খান / ব্যস্ততা / পরিবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • কারাবন্দী ইমরান খানের নিরাপত্তা নিয়ে তাঁর দুই ছেলের গভীর আশঙ্কা
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net