Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ইমাম গ্রুপের এমডি, পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 May, 2023, 09:25 am
Last modified: 16 May, 2023, 09:27 am

Related News

  • সরে গেলেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন
  • ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
  • ন্যাশনাল ব্যাংক থেকে ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত
  • থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার বিনিয়োগ জব্দে আদালতের নির্দেশ
  • ন্যাশনাল ব্যাংক থেকে এক হাজার ৪১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের ৪ মামলা

ইমাম গ্রুপের এমডি, পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০১২ সালে ১৮৬ কোটি ৯৩ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে ইমাম গ্রুপের কর্ণধারদের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক।
টিবিএস রিপোর্ট
16 May, 2023, 09:25 am
Last modified: 16 May, 2023, 09:27 am
প্রতীকী ছবি

চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ইমাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ আলী ও তার ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছে আদালত। ১৮৭ কোটি টাকা পাওনার বিপরীতে ন্যাশনাল ব্যাংকের দায়ের করা ঋণ খেলাপি মামলায় গত রোববার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ন্যাশনাল ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত ইমাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী ও তার ছেলে (পরিচালক) আলী ইমামের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতের তথ্যমতে, ২০১২ সালে ১৮৬ কোটি ৯৩ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে ইমাম গ্রুপের কর্ণধারদের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক। ২০১৪ সালে অর্থঋণ মামলার রায়ের পর ওই বছরই আবার জারি মামলা করে ব্যাংক।

সোলেনামা মূলে রোববারের মধ্যে ঋণের ৫ কোটি টাকা পরিশোধের শর্ত ছিল। কিন্তু ঋণ গ্রহীতা অর্থাৎ ইমাম গ্রুপ শর্ত অনুযায়ী সেই টাকা পরিশোধ করতে না পারায় আদালত এই আদেশ দেন।

আদালতের তথ্যমতে, ইমাম গ্রুপের মোহাম্মদ আলী বেশ কয়েকটি দেওয়ানী ও ফৌজদারী মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে গোপনে পালিয়ে আরব-আমিরাতে অবস্থান করছেন।

মোহাম্মদ আলীর মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দেশের ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ৮০০ কোটি টাকা পাওনা আটকে গেছে, যার বেশিরভাগই খেলাপি ঋণে পরিণত হয়েছে। খেলাপি ঋণ আদায় ও চেক ডিজঅনার হওয়ায় গ্রুপটির বিরুদ্ধে ৬০টি মামলা হয়েছে। এরমধ্যে ৫৫ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া ১০টিরও বেশি চেক ডিজঅনার মামলায় দুই বছরের কারাদণ্ড হয় তার বিরুদ্ধে।

২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে বেশিরভাগ ঋণ নিয়েছিলেন তিনি। এক দশকেও ঋণ পরিশোধ না করায় ২০১২-১৩ সালের দিকে তার বিরুদ্ধে একে একে মামলাগুলো দায়ের হতে থাকে।

নব্বইয়ের দশকে অবৈধ পথে পণ্য আমদানি করে ব্যবসার জন্য চট্টগ্রামে তিনি 'ব্ল্যাকার মোহাম্মদ আলী' নামে পরিচিতি পান। এর আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ-টেরিবাজার এলাকায় বিভিন্ন দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। নব্বইয়ের দশকে খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের বাজারের অনেকটাই নিয়ন্ত্রণ করতো তার মালিকানাধীন ইমাম ট্রেডার্স। পরে গ্রুপের ব্যবসা সম্প্রসারণ হয় গার্মেন্টস, যন্ত্রপাতি আমদানিসহ নানা খাতে। এসব খাতে বিনিয়োগের জন্য বিভিন্ন ব্যাংক থেকে নেয়া ঋণের বেশিরভাগ বিনিয়োগ হয়েছে জমি কেনায়। ২০১০ সালের পর থেকে ভোগ্যপণ্য ও ভূমি ব্যবসায় লোকসান শুরু হলে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা বিভিন্ন ব্যাংকের বিপুল পরিমাণ ঋণ আটকে যায়। 

Related Topics

টপ নিউজ

ইমাম গ্রুপ / ন্যাশনাল ব্যাংক / অর্থঋণ মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • সরে গেলেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন
  • ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
  • ন্যাশনাল ব্যাংক থেকে ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত
  • থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার বিনিয়োগ জব্দে আদালতের নির্দেশ
  • ন্যাশনাল ব্যাংক থেকে এক হাজার ৪১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের ৪ মামলা

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net