Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, এগিয়ে আছেন থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক   
14 May, 2023, 11:30 am
Last modified: 14 May, 2023, 11:44 am

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • বগুড়া-৬ আসনে তারেক রহমান, ঢাকা-১৫ আসনে জয় পেলেন জামায়াত আমির; অন্যান্য কেন্দ্রে এগিয়ে যারা
  • এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো: প্রধান উপদেষ্টা
  • নির্ধারিত সময়ে কেন্দ্রের ফটক না খোলায় চটগ্রামে ভোটারদের ক্ষোভ
  • চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, এগিয়ে আছেন থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন  

সাম্প্রতিক ইতিহাসে বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে এমন একটি দেশের জন্য এই নির্বাচনকে একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে।
টিবিএস ডেস্ক   
14 May, 2023, 11:30 am
Last modified: 14 May, 2023, 11:44 am
ব্যাংককের একটি ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ। ছবি: গেটি ইমেজেস/বিবিসি

থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। রোববার (১৪ মে) সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

সাম্প্রতিক ইতিহাসে বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে এমন একটি দেশের জন্য এই নির্বাচনকে একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে।

২০১৪ সালে সর্বশেষ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা আবারও ক্ষমতায় থাকতে চাইছেন। কিন্তু সামরিক-বিরোধী দুটি দলের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তিনি। 

রোববার থাইল্যান্ডে স্থানীয় সময় সকাল ৮টায় দেশজুড়ে ৯৫,০০০ ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্যকে নির্বাচন করতে প্রায় ৫ কোটি ভোটার ব্যালটের মাধ্যমে তাদের রায় দেবে। তবে এরই মধ্যে নিজেদের রায় জানিয়ে দিয়েছেন প্রায় ২০ লাখ ভোটার।

ফেউ থাই পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী পেতংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। ছবি: গেটি ইমেজেস/বিবিসি

এবারের নির্বাচনের দৌড়ে এগিয়ে আছেন থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। ৩৬ বছর বয়সী এই নারী তার বাবার পৃষ্ঠপোষক নেটওয়ার্ক ব্যবহার করছেন এবং সেই সঙ্গে দেশের গ্রামীণ, নিম্ন-আয়ের অঞ্চলগুলোর মানুষের প্রতি জনদরদী বার্তা দিয়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছেন।

টেলিকমিউনিকেশন বিলিয়নিয়ার থাকসিন সিনাওয়াত্রাকে থাইল্যান্ডের অনেক নিম্ন-আয়ের মানুষই পছন্দ করেন। কিন্তু থাই অভিজাতদের কাছে তিনি অনেক বেশি অপ্রিয় একজন ব্যক্তি। ২০০৬ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাকসিনকে ক্ষমতাচ্যুত করা হয়। সেসময় বিরোধী দলগুলো তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে। কিন্তু থাকসিন সেই সব অভিযোগ অস্বীকার করেন এবং ২০০৮ সাল থেকে তিনি লন্ডন ও দুবাইয়ে নির্বাসিত জীবন যাপন করছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পেতংতার্ন বিবিসিকে বলেন, "আমার মনে হয় দীর্ঘ আট বছর পর দেশের জনগণ এখন শুধু দেশের জন্য ভালো রাজনীতি এবং ভালো সমাধান চায়। তারা শুধু সামরিক অভ্যুত্থান চায় না।

রোববার ব্যাংককের একটি ভোটকেন্দ্রে ভোট দেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা। ছবি: গেটি ইমেজেস/বিবিসি

অন্যদিকে, দেশটির জনমত জরিপে অনেকটাই এগিয়ে আছে ৪২ বছর বয়সী প্রাক্তন টেক এক্সিকিউটিভ পিতা লিমজারোয়েনরাত এর নেতৃত্বে মুভ ফওয়ার্ড নামক দলটি। দলটির তরুণ, প্রগতিশীল এবং উচ্চাভিলাষী প্রার্থীরা একটি সহজ কিন্তু শক্তিশালী বার্তা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তা হলো- 'থাইল্যান্ডে পরিবর্তন আনতে হবে'।

তবে জনমত জরিপে পিছিয়ে পড়েছেন ৬৯ বছর বয়সী প্রায়ুথ। ২০১৪ সালে কয়েক মাসের ক্ষুদ্ধ-বিশৃঙ্খলতার পর থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রাকে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন তিনি।

২০১৯ সালেও একবার থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু নির্বাচনের ফলাফলে দেখা যায়, কোনো দলই বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি। এর কয়েক সপ্তাহ পরে একটি সামরিক সমর্থক দল সরকার গঠন করে এবং প্রায়ুথকে একটি প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে। তবে বিরোধীরা এই প্রক্রিয়াকে ন্যায়বিরুদ্ধ হিসেবেই আখ্যা দেয়।

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / সাধারণ নির্বাচন / পেতংতার্ন সিনাওয়াত্রা / ভোটগ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • বগুড়া-৬ আসনে তারেক রহমান, ঢাকা-১৫ আসনে জয় পেলেন জামায়াত আমির; অন্যান্য কেন্দ্রে এগিয়ে যারা
  • এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো: প্রধান উপদেষ্টা
  • নির্ধারিত সময়ে কেন্দ্রের ফটক না খোলায় চটগ্রামে ভোটারদের ক্ষোভ
  • চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net