Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
করোনাভাইরাসের চিকিৎসায় দেশে প্রথম রেমডেসিভির উৎপাদন করল এসকেএফ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2020, 08:40 pm
Last modified: 08 May, 2020, 08:43 pm

Related News

  • এবার করোনার ওষুধ বাজারে ছাড়ার অনুমোদন পেল এসকেএফ
  • বাংলাদেশে বিক্রির জন্য তৈরি রেমডিসিভিরসহ ভারতে গ্রেপ্তার ১  
  • রেমডিসিভিরের জন্য বাংলাদেশসহ চার দেশের দ্বারস্থ ভারত
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশে কোভিড চিকিৎসায় রেমডিসিভির ব্যবহার
  • করোনার চিকিৎসায় রেমডিসিভিরের ‘অকার্যকারিতা’ সত্ত্বেও অনুমোদন দিল এফডিএ

করোনাভাইরাসের চিকিৎসায় দেশে প্রথম রেমডেসিভির উৎপাদন করল এসকেএফ

শুক্রবার সকাল থেকে উৎপাদন শেষে বাজারজাতকরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। 
টিবিএস রিপোর্ট
08 May, 2020, 08:40 pm
Last modified: 08 May, 2020, 08:43 pm

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের চিকিৎসার জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত রেমডিসিভির উৎপাদন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস।

শুক্রবার সকাল থেকে উৎপাদন শেষে বাজারজাতকরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। 

প্রথম আলো অনলাইনের এক খবরে এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেনের বরাত দিয়ে বলা হয়, "করোনাভাইরাসের কারণে সৃষ্ট এই–পরিস্থিতিতে আমরা দেশবাসীকে এই সুখবর দিতে চাই যে, বিশ্বে করোনার একমাত্র কার্যকর ওষুধ বলে স্বীকৃত জেনেরিক রেমডেসিভির উৎপাদনের সব ধাপ আমরা সম্পন্ন করেছি।"

এসকেএফের উৎপাদন করা রেমডেসিভিরের বাণিজ্যিক নাম দেওয়া হয়েছে 'রেমিভির'।

সিমিন হোসেন আরও বলেন, "ওষুধ প্রশাসন গত মার্চ মাসে ওষুধটি ব্যবহারের অনুমতি দেয়। ওষুধ প্রশাসনের অনুমোদনের পরপরই আমাদের ফর্মুলেশন বিজ্ঞানীরা মার্চ মাসের মাঝামাঝি সময়ে রেমডেসিভির নিয়ে কাজ শুরু করেন। যেহেতু এটি একটি শিরায় দেওয়া ইনজেকশন, সে কারণে এর উৎপাদনে সূক্ষ্ম প্রক্রিয়া অনুসরণ করতে হয়। দুই মাস ধরে এসকেএফের কর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এত কম সময়ে এটা উৎপাদন করা সম্ভব হয়েছে। ওষুধের মূল উপাদান সরবরাহকারীদের সঙ্গে চুক্তি করে পর্যাপ্ত কাঁচামালের প্রাপ্যতা নিশ্চিত করেছি আমরা।"

করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের চিকিৎসায় এ পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা দেখিয়েছে মার্কিন প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেস কোম্পানির তৈরি ওষুধ রেমডেসিভির। 

গিলিয়েডের নিজস্ব পরীক্ষায় দেখা গেছে, এই ওষুধ ব্যবহারে রোগীদের অবস্থার উন্নতি হয়েছে। মানুষের শিরায় ইনজেকশন হিসেবে এই ওষুধ প্রয়োগ করতে হয়। রোগের তীব্রতার ওপর এর ডোজ নির্ভর করে। গুরুতর অসুস্থ রোগীদের জন্য ৫ অথবা ১০ দিনের ডোজ প্রয়োজন হতে পারে। 
 
Related Topics

টপ নিউজ

রেমডিসিভির / এসকেএফ ফার্মা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • এবার করোনার ওষুধ বাজারে ছাড়ার অনুমোদন পেল এসকেএফ
  • বাংলাদেশে বিক্রির জন্য তৈরি রেমডিসিভিরসহ ভারতে গ্রেপ্তার ১  
  • রেমডিসিভিরের জন্য বাংলাদেশসহ চার দেশের দ্বারস্থ ভারত
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশে কোভিড চিকিৎসায় রেমডিসিভির ব্যবহার
  • করোনার চিকিৎসায় রেমডিসিভিরের ‘অকার্যকারিতা’ সত্ত্বেও অনুমোদন দিল এফডিএ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net