Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশে কোভিড চিকিৎসায় রেমডিসিভির ব্যবহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2021, 09:15 am
Last modified: 09 April, 2021, 04:17 pm

Related News

  • বাংলাদেশে বিক্রির জন্য তৈরি রেমডিসিভিরসহ ভারতে গ্রেপ্তার ১  
  • রেমডিসিভিরের জন্য বাংলাদেশসহ চার দেশের দ্বারস্থ ভারত
  • করোনার চিকিৎসায় রেমডিসিভিরের ‘অকার্যকারিতা’ সত্ত্বেও অনুমোদন দিল এফডিএ
  • যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় সব রেমডিসিভির ওষুধ কিনে নিয়েছে
  • সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া হবে বেক্সিমকোর রেমডিসিভির

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশে কোভিড চিকিৎসায় রেমডিসিভির ব্যবহার

ডব্লিউএইচও এর প্রটোকল ঐচ্ছিক। চিকিৎসকেরা যদি রোগীর উপকারের জন্য কোন ওষুধ ব্যবহার করে থাকেন তাহলে কোন সমস্যা নেই।  
টিবিএস রিপোর্ট
09 April, 2021, 09:15 am
Last modified: 09 April, 2021, 04:17 pm

গত বছরের ১৯ নভেম্বর,  বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও) জানায়, অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডিসিভির ব্যবহারের ফলে করোনায় মৃত্যুহার কমেছে, এমন কোনও তথ্য পাওয়া যায়নি।   

রেমডিসিভির ব্যবহার না করার জন্য ডব্লিউএইচও এর সুপারিশ সত্ত্বেও বাংলাদেশে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় অহরহ রেমডিসিভির ব্যবহার করা হচ্ছে। 

চিকিৎসকেরা বলছেন, রোগের প্রাথমিক পর্যায়ে রেমডিসিভির ব্যবহার করলে অনেক সময় ভালো ফল পাওয়া যায়। এছাড়া রেমডিসিভির দেশীয় ওষুধ কোম্পানির উৎপাদিত ওষুধ বলে অনেক সময় ওষুধ কোম্পানিগুলোর 'পুশ সেলিং' বিক্রয় কৌশলের কারণে ও রোগীদের স্বজনদের চাপেও রেমডিসিভির ব্যবহার করেন চিকিৎসকেরা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা রেমডিসিভির নিয়ে নিজেদের গবেষণা প্রতিবেদনের ফল তুলে ধরে জানায়, করোনার চিকিৎসায় রেমডিসিভিরের কার্যকারিতা নেই বললেই চলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার ওই ট্রায়ালে বিশ্বের ৩০টি দেশের ১১ হাজার ২২৬ জন প্রাপ্তবয়স্ক করোনা রোগীর ওপর রেমডিসিভির, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং এইচআইভি প্রতিরোধের ওষুধ প্রয়োগ করা হয়। ট্রায়ালে দেখা যায়, রেমডিসিভির ওষুধটি ব্যবহারের পর রোগীদের মৃত্যুঝুঁকি কমেনি।

বাংলাদেশে প্রতি ভায়াল রেমডিসিভিরের দাম ৫ থেকে ৬ হাজার টাকা। একেকজন রোগীকে ৫ থেকে ১০টি ভায়াল দেয়া হয়। এতে রেমডিসিভিরে রোগীর ব্যয় ৬০ হাজার টাকার বেশি হয়।  

ঢাকার মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউয়ের অ্যানাস্থেসিওলজিস্ট ডা. অনিরুদ্ধ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কোভিড-১৯  চিকিৎসায় এখনো অক্সিজেন ও ব্লাড থিনার ছাড়া নির্দিষ্ট কোন ওষুধ নেই। রেমডিসিভির সাধারণত ব্যবহার করা হয় না। রোগীর প্রাথমিক পর্যায়ে ভাইরাল লোড যখন বাড়তে থাকে তখন রেমডিসিভির ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়'।  

ডা. অনিরুদ্ধ বলেন, 'আমরা ডব্লিউএইচও ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রটোকল অনুযায়ী রোগীদের চিকিৎসা দিচ্ছি। তারপরও অনেক সময় রোগীর প্রয়োজন অনুযায়ী রেমডিসিভির ব্যবহার করা হয়। ডব্লিউএইচও কিছু দিন পর পর প্রটোকল পরিবর্তন করে; ডব্লিউএইচও এর প্রটোকলে নেই এমন ওষুধ ব্যবহার করেও আমরা ভালো ফল পাচ্ছি'। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইসিইউ বিশেষজ্ঞ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের দেশে অহরহ রেমডিসিভির ব্যবহার করা হয়। ওষুধটি দেশীয় কোম্পানিগুলো উৎপাদন করে তাই পুশ সেলিংয়ের কারণে অনেক সময় অপ্রয়োজনেও এটি ব্যবহার করা হচ্ছে। এমনকি অনেক সময় রোগীর স্বজনেরাও ওষুধটি দিতে বলে। মিডিয়ার কল্যাণে সবাই রেমডিসিভিরের নাম জানে তাই রোগীর অবস্থার অবনতি হলেই স্বজনেরা রেমডিসিভির দিতে বলে'।

চিকিৎসকেরা বলেন, কোভিড চিকিৎসার জন্য মৌলিক প্রটোকল অনুসরণ করা হয়। কোন রোগীকে কখন অক্সিজেন, স্টেরয়েড দেয়া হবে তা সেভাবেই মানা হয়। তবে গাইডলাইনের বাইরে গিয়েও অনেক সময় রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেয়া হয়।   

বাংলাদেশ ফার্মাকোলজিকাল সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক মো. সায়েদুর রহমান টিবিএসকে বলেন, 'ডব্লিউএইচও এর প্রটোকল ভলান্টিয়ারি বা ঐচ্ছিক প্রটোকল। সবাই এটি মানতে বাধ্য থাকবে তা নয়। রেমডিসিভির ব্যবহারের ক্ষেত্রে টাইমিং অনেক জরুরি। চিকিৎসকেরা যদি রোগীর উপকারের জন্য কোন ওষুধ ব্যবহার করে তাহলে কোন সমস্যা নেই'।  
 

Related Topics

টপ নিউজ

রেমডিসিভির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • বাংলাদেশে বিক্রির জন্য তৈরি রেমডিসিভিরসহ ভারতে গ্রেপ্তার ১  
  • রেমডিসিভিরের জন্য বাংলাদেশসহ চার দেশের দ্বারস্থ ভারত
  • করোনার চিকিৎসায় রেমডিসিভিরের ‘অকার্যকারিতা’ সত্ত্বেও অনুমোদন দিল এফডিএ
  • যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় সব রেমডিসিভির ওষুধ কিনে নিয়েছে
  • সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া হবে বেক্সিমকোর রেমডিসিভির

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net