Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
কেমন হবে অ্যাপল-এর এআই? ‘সতর্ক ও সুচিন্তিত’: টিম কুক

ফিচার

টিবিএস ডেস্ক
11 May, 2023, 08:20 pm
Last modified: 11 May, 2023, 08:25 pm

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

কেমন হবে অ্যাপল-এর এআই? ‘সতর্ক ও সুচিন্তিত’: টিম কুক

অন্য প্রতিযোগীদের তুলনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভিন্নভাবে চিন্তা করছে অ্যাপল।
টিবিএস ডেস্ক
11 May, 2023, 08:20 pm
Last modified: 11 May, 2023, 08:25 pm
টিম কুক। ছবি: সংগৃহীত

প্রযুক্তি জায়ান্ট কোম্পানি অ্যাপল গত সপ্তাহে নিজেদের ত্রৈমাসিক ব্যবসায়িক রিপোর্ট প্রকাশ করেছে। পাশাপাশি এটির সিইও টিম কুক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কোম্পানিটির ভাবনার বিষয়েও ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত জানিয়েছে ইনক ডটকম।

রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ক্রেডিট সুইস-এর বিশ্লেষক শ্যানন ক্রাউস এআইয়ের শক্তি ও সম্ভবনা নিয়ে কুকের কাছে প্রশ্ন রাখেন: অ্যাপলের পণ্য ও সেবার আদলে কুক এআই প্রযুক্তিকে কীভাবে দেখছেন।

জবাবে টিম কুক বলেন, 'আমি মনে করি যে, প্রযুক্তিটি আপনি কতটা সতর্ক ও সুচিন্তিতভাবে ব্যবহার করছেন সেটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বেশ কয়েকটা ব্যাপারের সমাধানও জরুরি। তবে সম্ভবনার দিক দিয়ে প্রযুক্তিটি সত্যিই চমকপ্রদ।'

কুক তার বক্তব্যে 'সতর্ক' ও সুচিন্তিত' থাকার ব্যাপারটির ওপর গুরুত্ব দিয়েছেন। এই দুটি বিশেষণ দিয়েই যেন এআই নিয়ে অ্যাপল-এর সামগ্রিক চিন্তাকে ফুটিয়ে তুলেছেন তিনি।

অবশ্য প্রযুক্তিবিশ্বে নতুন কিছু সাড়া তৈরি করলেই অ্যাপল সেটাকে নিজেদের পণ্যে সংযুক্ত করে ফেলে না। বরং কোম্পানিটি সময় নিয়ে ফিচারটি সবচেয়ে ভালো উপায়ে কীভাবে ব্যবহার করা যায় সেই পথ খুঁজে বের করে। এরপরেই অ্যাপল নিজেদের দুই বিলিয়ন ব্যবহারকারীদের জন্য পণ্যে ফিচারটি যুক্ত করে।

অন্যদিকে প্রযুক্তি কোম্পানি মেটা-এর পক্ষ থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে এআই ফিচার যুক্তের পরিকল্পনার কথা জানানো হয়েছে। এক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য 'উপকারী' ও 'অর্থবহ' করে এআই ব্যবহারের কথা জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ।

অ্যাপল ইতোমধ্যে নিজেদের পণ্যে এআইয়ের ব্যবহার নিয়ে কাজ করছে। উদাহরণস্বরূপ, মেশিন লার্নিং ল্যাংগুয়েজের মাধ্যমে তৈরি করা কোম্পানিটির ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট 'সিরি' ভয়েস কমান্ডের ওপর ভিত্তি করে কাজ করে।

এ সম্পর্কে টিম কুক বলেন, "পণ্যে মেশিন লার্নিং ও এআই ব্যবহারের ক্ষেত্রে আমাদের বেশ অগ্রগতি হয়েছে। বহু বছর ধরেই আমরা 'ফল ডিটেকশন', 'ক্রাশ ডিটেকশন' ও 'ইসিজি'র মতো সুবিধা যুক্ত করেছি। ফিচারগুলো মানুষের জীবনও রক্ষা করছে।"

যদিও স্বাভাবিকভাবেই বিশ্লেষক শ্যাননের প্রশ্নের সরাসরি জবাব দেননি কুক। কেননা নিজেদের ভবিষ্যৎ পণ্য সম্পর্কে অ্যাপল বেশ গোপনীয়তা অবলম্বন করে।

তবে টিম কুক বলেন, "এআই প্রযুক্তি নিয়ে আমরা বেশ বৃহৎ পরিসরে চিন্তা করছি। আগামীতেও আমাদের পণ্যে 'সুচিন্তিতভাবে' প্রযুক্তিটি ব্যবহার করা হবে।"

অবশ্য এআই নিয়ে মাইক্রোসফট কিংবা গুগল-এর মতো বৃহৎ কোনো পরিবর্তনের কথা আপাতত চিন্তা করছে না অ্যাপল। কোম্পানিটি বরং প্রযুক্তিটি নিয়ে বেশ সতর্কতার সাথে এগোচ্ছে।

মাইক্রোসফট সার্চ ইঞ্জিন বিং-এ এআই প্রযুক্তি যুক্ত করেছে। আর চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে আরেক প্রযুক্তি জায়ান্ট গুগল উন্মুক্ত করেছে বার্ড।

Related Topics

টপ নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা / অ্যাপল / টিম কুক / এআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net