Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
পরবর্তী জেমস বন্ড হিসেবে কাকে দেখতে চান, জানালেন টম হ্যাংকস!

বিনোদন

টিবিএস ডেস্ক
11 May, 2023, 11:10 am
Last modified: 11 May, 2023, 11:16 am

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

পরবর্তী জেমস বন্ড হিসেবে কাকে দেখতে চান, জানালেন টম হ্যাংকস!

ক্রেইগের পরে সেই বিখ্যাত টাক্সিডো কে পরবেন এবং অ্যাস্টন মার্টিন নিয়ে কাকে পর্দায় অ্যাকশন দৃশ্যে দেখা যাবে, তা নিয়ে চলছে তুমুল জল্পনা-কল্পনা। এরই মধ্যে নিজের পছন্দের তারকার নাম জানালেন টম হ্যাংকস।
টিবিএস ডেস্ক
11 May, 2023, 11:10 am
Last modified: 11 May, 2023, 11:16 am
ছবি: গেটি ইমেজেস/ভ্যারাইটি

২০০৬ সালে 'ক্যাসিনো রয়্যালে' ছবিতে অভিনয়ের মাধ্যমে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যাত্রা শুরু হয়েছিল ইংরেজ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের। এরপর ২০২১ সালে 'নো টাইম টু ডাই' ছবিতে অভিনয়ের মাধ্যমে এই সফরের ইতি টানেন তিনি। জেমস বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেইগকে নিয়ে দর্শকদের ক্রেজ ছিল তুঙ্গে, তাই এই তারকার বিদায় প্রযোজকদের জন্যও ছিল দুঃসংবাদ। ক্রেইগের পরে সেই বিখ্যাত টাক্সিডো কে পরবেন এবং অ্যাস্টন মার্টিন নিয়ে কাকে পর্দায় অ্যাকশন দৃশ্যে দেখা যাবে, তা নিয়ে চলছে তুমুল জল্পনা-কল্পনা। এবার কিংবদন্তি হলিউড অভিনেতা টম হ্যাংকস জানালেন জেমস বন্ড হিসেবে তিনি কাকে দেখতে চান। খবর ভ্যারাইটির। 

বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে 'ফরেস্ট গাম্প' খ্যাত অভিনেতা বলেন, "আপনাকে বুঝতে হবে, জেমস বন্ডের কাছে কাউকে মারার জন্য লাইসেন্স আছে। আমি এই লাইসেন্সটা ইদরিস এলবাকে দিব। তার অভিনয় দেখেই আমি এই মতামত জানাচ্ছি।"

নিজের প্রথম উপন্যাস 'দ্য মেকিং অব অ্যানাদার মোশন পিকচার মাস্টারপিস'-এর প্রচারণার অংশ হিসেবে বিবিসির সাথে কথা বলেছেন টম হ্যাংকস। বিগ বাজেটের সুপারহিরো সিনেমা নির্মাণ, বিগত ৮০ বছরে আমেরিকায় ঘটে যাওয়া নানা পরিবর্তন সম্পর্কে এ বইটি লিখেছেন তিনি। তার উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে আছে যুদ্ধফেরত সৈনিক, শৈল্পিক প্রতিভাসম্পন্ন কিশোর, একজন প্রথাবিরোধী পরিচালক, উদীয়মান একজন তারকা, অক্লান্ত এক প্রোডাকশন সহকারী এবং ফিল্মের ক্রু সদস্যরা।

তবে ইদরিস এলবা আসলেই জেমস বন্ড এর পরবর্তী সিনেমায় সুযোগ পাবেন কিনা তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। ক্রেইগের এই ফ্র্যাঞ্চাইজিতে আসার শুরুর সময়টাতেও ইদরিস এলবা খুবই জনপ্রিয় ছিলেন। স্ক্রিনর‍্যান্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি 'জেমস বন্ড জিরো জিরো সেভেন' রূপে পর্দায় হাজির হওয়ার ব্যাপারে নিজের সম্ভাবনা কতখানি তা নিয়ে কথা বলেছেন এলবা।

দর্শকরা তাকে এই চরিত্রে দেখার আগ্রহ প্রকাশ করেছেন বলে তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে তিনি আরও বলেছেন, 'তিনিই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি' নন এবং 'জেমস বন্ড চরিত্রে অভিনয়ই তার ক্যারিয়ারের লক্ষ্য নয়'।

তবে জেমস বন্ড চরিত্রে অভিনয়ের আগ্রহ অবশ্যই এলবার আছে। কিন্তু একটি বাধাও আছে এখানে। বর্তমানে এই অভিনেতার বয়স ৫০ বছর, কিন্তু জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির প্রযোজক বারবারা ব্রকোলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা আরও তরুণ কাউকে খুঁজছেন, যিনি কিনা অন্তত ১০ বছরের জন্য এই সিরিজের ছবিতে কাজ করতে পারবেন।

তাই ধারণা করা হচ্ছে, ত্রিশের কোঠায় থাকা কোনো অভিনেতাকেই জেমস বন্ড চরিত্রের জন্য বেছে নেওয়া হবে। এক্ষেত্রে  অ্যারন টেইলর জনসন এবং রিচার্ড ম্যাডেনের নাম উঠে এসেছে। তাই আপাতত টম হ্যাংকসের ইচ্ছা পূরণ হচ্ছে না বলেই প্রতীয়মান হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

টম হ্যাংকস / ইদরিস এলবা / জেমস বন্ড / তারকা / হলিউড / ফ্র্যাঞ্চাইজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net