Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
আইসিসির আয়ের প্রায় ৪০ ভাগ পাবে ভারত, বাংলাদেশ পাবে কতো

খেলা

10 May, 2023, 05:35 pm
Last modified: 10 May, 2023, 09:48 pm

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

আইসিসির আয়ের প্রায় ৪০ ভাগ পাবে ভারত, বাংলাদেশ পাবে কতো

ক্রিকেটে ‘বিগ থ্রি’ হিসেবে ধরা হয় ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে। এই তিন দেশের বোর্ড খেলাটি থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে। তবে এখন থেকে আর বিগ থ্রি বলা যাবে কিনা সেটি চিন্তার বিষয়। আয়ের দিক থেকে ভারত ক্রিকেট বোর্ড হয়ে উঠেছে ‘বিগ ওয়ান’।
10 May, 2023, 05:35 pm
Last modified: 10 May, 2023, 09:48 pm
আয়ের দিক থেকে ভারতের ধারেকাছে নেই আর কেউ। ছবি: সংগৃহীত

আগামী চার বছরে আইসিসির কাছ থেকে কোন দেশের ক্রিকেট বোর্ড কত টাকা আয় করবে সেটি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেখানে যে চিত্র দেখা যাচ্ছে, তাতে ভারত ক্রিকেট বোর্ড একাই আয় করবে প্রায় ৪০% টাকা। বাকি দেশগুলোর ক্রিকেট বোর্ডের আয় নেই এর ধারেকাছেও। 

ক্রিকেটে 'বিগ থ্রি' হিসেবে ধরা হয় ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে। এই তিন দেশের বোর্ড খেলাটি থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে। তবে এখন থেকে আর বিগ থ্রি বলা যাবে কিনা সেটি চিন্তার বিষয়। আয়ের দিক থেকে ভারত ক্রিকেট বোর্ড হয়ে উঠেছে 'বিগ ওয়ান'।

এমনটা বলার কারণ আইসিসি থেকে ভারত ক্রিকেট বোর্ডের পরবর্তী চার বছরের আয়ের হিসাব দেখলেই বোঝা যাবে। 

আইসিসির মোট ৬০ কোটি ডলার আয়ের মধ্যে ভারত একাই পাবে ২৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৫০০ কোটি টাকা), যা মোট অর্থের ৩৮.৫ শতাংশ।

আর কোনো দেশের ক্রিকেট বোর্ড ১০ শতাংশও পাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবে ৪.৪৬ শতাংশ। যা ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা।

আইসিসির সংশ্লিষ্ট কাগজপত্রের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রস্তাবিত মডেলটি ২০২৪–২৭ সালের মধ্যে বাস্তবায়িত হবে। প্রাথমিকভাবে আইসিসির একটি দল এবং পরিচালনা পর্ষদের ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটি রাজস্ব বণ্টনের এই কাঠামো তৈরি করেছে, যা গত মার্চে আইসিসির বোর্ড সভায় দেখানো হয়। চারটি মানদণ্ড ধরে আইসিসির এই আয় বণ্টন করা হয়েছে।

মানদণ্ড গুলো হলোঃ দেশগুলোর ক্রিকেট ইতিহাস, আইসিসি টুর্নামেন্টগুলোতে ছেলে ও মেয়েদের আসরে গত ১৬ বছরের পারফরম্যান্স, আইসিসির বাণিজ্যিক আয়ে অবদান এবং আইসিসির পূর্ণ সদস্য হিসেবে নির্ধারিত অর্থ, যেটি সব দেশেরই সমান।

এসব কিছু বিবেচনা করে ভারতের আশেপাশেও আর কারোর স্থান হয়নি। বিসিসিআইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসির বার্ষিক আয়ের ৬.৮৯ শতাংশ যা অংকে ৪ কোটি ১৩ লাখ ডলার পাবে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সম্ভাব্য বার্ষিক আয় ৬.২৫ শতাংশ অর্থাৎ, ৩ কোটি ৭৫ লাখ ডলারের বেশি।

আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে বিসিসিআই, ইসিবি ও সিএর পর ৫ শতাংশের বেশি আয় করা চতুর্থ বোর্ড পিসিবি। পাকিস্তানের ক্রিকেট কর্তৃপক্ষ পেতে যাচ্ছে ৩ কোটি ৪৫ লাখ ডলারের (৫.৭৫ শতাংশ) বেশি।

অন্যদের মধ্যে নিউজিল্যান্ডের এনজেডসি প্রায় ২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, শ্রীলঙ্কার এসএলসি ২ কোটি ৭১ লাখ এবং ওয়েস্ট ইন্ডিজের সিডব্লিউআই ২ কোটি ৭৫ লাখ ডলার পাবে। পূর্ণ সদস্যদের মধ্যে সবচেয়ে কম পাবে আফগানিস্তান, ১ কোটি ৬৮ লাখ ডলার ( ২.৮০ শতাংশ)। অর্থপ্রাপ্তির দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে ৮ নম্বরে।

 

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / আইসিসি / বিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net