Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
নগরের ছিন্নমূলদের রান্না করা খাবার বিতরণ করছে ‘সহযোগী’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2020, 10:45 pm
Last modified: 07 May, 2020, 10:51 pm

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ট্রাফিকের কাজ করা শিক্ষার্থীদের মাঝে বিসিবির খাবার বিতরণ 
  • সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে রিজভীর খাবার বিতরণ 
  • ফুটপাতে বিয়ে বাড়ির খাবার: বিরিয়ানি ১৫০ টাকায়, এক কেজি রোস্ট, গরুর মাংস ৫০০...
  • অনলাইনে লুডো টুর্নামেন্ট: উত্তোলিত অর্থ দিয়ে ৩০০ অসহায়ের খাবারের ব্যবস্থা করল তরুণরা

নগরের ছিন্নমূলদের রান্না করা খাবার বিতরণ করছে ‘সহযোগী’

একটি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে নেওয়া এই উদ্যোগে প্রতিদিন একশো থেকে দেড়শো ছিন্নমূল মানুষের খাবারের ব্যবস্থা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
07 May, 2020, 10:45 pm
Last modified: 07 May, 2020, 10:51 pm

রাজধানীর ছিন্নমূল মানুষদের সেহেরি করাতে প্রথম রোজা থেকে প্রতিদিন এক-দেড়শো প্যাকেট রান্না করা খাবার বিতরণ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম 'সহযোগী'।

গত বুধবার রাতে ধানমন্ডি ২৭ এর সাম্পানের সামনে ছিন্নমূল মানুষের মধ্যে এ ধরনের খাবার বিতরণ করতে দেখা যায় এই ফেসবুক গ্রুপটির সদস্যদের। ওইদিন গ্রুপটি অসহায় মানুষের মাঝে দুই শ' প্যাকেট খাবার বিতরণ করে। 

সহযোগী'র অ্যাডমিন আরিফুল ইসলাম জানান, গ্রুপের এক সদস্য একটি মেস পরিচালনা করেন। মেসের কোনো বোর্ডার এখন উপস্থিত নেই। সেখানেই প্রতিদিন খাবার রান্না হয়, প্যাকেট করা হয়।

বুধবার খাবারের পাশাপাশি আধা লিটার পাস্তুরিত দুধ যোগ করতে সক্ষম হয় গ্রুপটি।

আরিফুল ইসলাম জানান, রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন নিয়মিত ১০০ থেকে ১৫০ মানুষের মধ্যে সেহেরি বিতরণ করে আসছেন তারা। গ্রুপটি তারা তৈরি করেছেন করোনা ভাইরাস মোকাবিলাসহ বিভিন্ন দুর্যোগে সম্মিলিত ভাবে মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে। 

"আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে ত্রাণ বিতরণ দিয়ে এই কার্যক্রম শুরু করি। রোজার আগে তিন দফায় পাঁচ শ'র বেশি পরিবারকে ত্রাণ দেই। এটা দেখে অনেক বন্ধু ও শুভাকাঙ্খী আমাদের কিছু আর্থিক সহযোগিতা করেন। তা দিয়ে আমাদের পুরো রমজান মাস সেহেরি বিতরণের লক্ষ্য রয়েছে," বলেন আরিফুল।

তিনি আরো বলেন, গত বুধবার সেহেরীর পাশাপাশি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাউবয় মিল্ক এর সৌজন্যে প্রত্যেককে আধা লিটার করে দুধ বিতরণ করা হয়।

এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে কাউবয় মিল্ক উত্পাদক প্রতিষ্ঠান রুপালী বাংলা গ্রুপের চেয়ারম্যান নুর নয়ন ওয়ারাসীসহ সহযোগী'র প্রতিষ্ঠাতা সদস্যরা  উপস্থিত ছিলেন। 

নুর নয়ন বলেন, "এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। এতে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও থাকবো আশা করি।"
 
Related Topics

খাবার বিতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ট্রাফিকের কাজ করা শিক্ষার্থীদের মাঝে বিসিবির খাবার বিতরণ 
  • সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে রিজভীর খাবার বিতরণ 
  • ফুটপাতে বিয়ে বাড়ির খাবার: বিরিয়ানি ১৫০ টাকায়, এক কেজি রোস্ট, গরুর মাংস ৫০০...
  • অনলাইনে লুডো টুর্নামেন্ট: উত্তোলিত অর্থ দিয়ে ৩০০ অসহায়ের খাবারের ব্যবস্থা করল তরুণরা

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net