Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন মেসি

খেলা

টিবিএস রিপোর্ট
09 May, 2023, 09:25 am
Last modified: 09 May, 2023, 09:49 am

Related News

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি

লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন মেসি

ক্যারিয়ারে এবার নিয়ে দ্বিতীয়বারের মতো পুরস্কারটি জিতলেন তিনি। এর আগে ২০২০ সালে এই সম্মানজনক পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন জাদুকর। মেসিই একমাত্র ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন।
টিবিএস রিপোর্ট
09 May, 2023, 09:25 am
Last modified: 09 May, 2023, 09:49 am
লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার হাতে মেসি। ছবি: সংগৃহীত

গত কিছুদিনের খারাপ সময় পেরিয়ে সুসময়ের দেখা পেয়েছেন লিওনেল মেসি। গতকাল রাতে লরিয়াসের দেওয়া ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি। 

ক্যারিয়ারে এবার নিয়ে দ্বিতীয়বারের মতো পুরস্কারটি জিতলেন তিনি। এর আগে ২০২০ সালে এই সম্মানজনক পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন জাদুকর। মেসিই একমাত্র ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন। 

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতায় এবং সেখানে মুখ্য ভূমিকা পালন করায় মেসিকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি। পিএসজির হয়েও ব্যক্তিগতভাবে দারুণ এক মৌসুম কাটাচ্ছেন মেসি। যদিও সম্প্রতি ক্লাবের সঙ্গে ভুল বোঝা বুঝিতে  নিষেধাজ্ঞার কবলে পড়েছেন, ক্ষমাও চেয়েছেন নিজের ভুল স্বীকার করে। 

একরাতে জেতা দুই পুরস্কার হাতে মেসি। ছবি: সংগৃহীত

সব মিলিয়ে কিছুটা চাপের মুখে থাকলেও এই পুরস্কার আবারো হাসি ফুটিয়েছে মেসির মুখে। লরিয়াস এই পুরস্কারটি দিয়ে থাকে সব ধরণের খেলাধুলা থেকে সেরা ক্রীড়াবিদকে বাছাই করে। 

রজার ফেদেরার, রাফায়েল নাদাল, টাইগার উডস, লুইস হ্যামিলটনের মতো তারকারা এই পুরস্কার জিতেছেন এর আগে। মেসি ছাড়া এই পুরস্কার জিতেননি কোনো ফুটবলারই। সেখানে মেসি একাই জিতলেন দ্বিতীয়বারের মতো। 

জেতার পর নিজের অনুভূতি ব্যক্ত করেছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি, 'আমার সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ জয় আমি পূরণ করেছি। এই পুরস্কারটি পেয়ে আমি কৃতজ্ঞ। আমি বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে অনেক আনন্দের মুহূর্ত কাটিয়েছি। আর্জেন্টিনার হয়ে কিছু কষ্টের সময়ও ছিলো। যা আমাকে আরো পরিণত করেছে।'

মেসির পাশাপাশি পুরস্কার জিতেছে আর্জেন্টিনাও। ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / মেসি বিশ্বচ্যাম্পিয়ন / লরিয়াস অ্যাওয়ার্ড / বর্ষসেরা ক্রীড়াবিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
    চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল
  • ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
    ১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ছবি: টেলিগ্রাফ
    নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • কোলাজ: টিবিএস
    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • ফাইল ছবি
    বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

Related News

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি

Most Read

1
কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
আন্তর্জাতিক

চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল

2
ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
অর্থনীতি

১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

3
ছবি: টেলিগ্রাফ
আন্তর্জাতিক

নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net