Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
আম্পায়ার আউট দেননি, নিজেই মাঠ ছাড়লেন নাবিল

খেলা

টিবিএস রিপোর্ট
07 May, 2023, 05:05 pm
Last modified: 07 May, 2023, 05:54 pm

Related News

  • জরিমানার খড়্গে প্রাইম ব্যাংকের অধিনায়ক-কোচ-ম্যানেজার
  • প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীসহ কে পেল কতো টাকা
  • লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রাজা
  • প্রিমিয়ার লিগের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
  • প্রিমিয়ার লিগে আম্পায়ার হিসেবে জেসিকে ‘যোগ্য’ মনে করেন না সুজন

আম্পায়ার আউট দেননি, নিজেই মাঠ ছাড়লেন নাবিল

আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে প্রান্তিক নওরোজ নাবিল হাঁটা দেন সাজঘরের পথে। এমন স্পোর্টসম্যানশিপ প্রদর্শন করা তরুণ এই ব্যাটসম্যান মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের অভিবাদন পান।
টিবিএস রিপোর্ট
07 May, 2023, 05:05 pm
Last modified: 07 May, 2023, 05:54 pm

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আম্পায়ারিং নিয়ে বিতর্ক বহু পুরনো। প্রায় প্রতি আসরেই আম্পায়ারিং নিয়ে বিভিন্ন দলের অভিযোগ থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। বিতর্কিত আউট নিয়ে যখন ঢাকা প্রিমিয়ার লিগে আলোচনার শেষ নেই, তখন দারুণ স্পোর্টসম্যানশিপের পরিচয় দিলেন প্রান্তিক নওরোজ নাবিল। আম্পায়ার আউট না দিলেও নিজেই মাঠ থেকে বেরিয়ে যান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তরুণ বাঁহাতি এই ব্যাটসম্যান। 

ক্রিকেটে প্রায় বিরল এই দৃশ্য রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল। সুপার লিগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে হাফ সেঞ্চুরি করা নাবিল ব্যাট চালিয়ে বুঝতে পারেন বল তার ব্যাটে লেগেছে। যে কারণে আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে নিজেই হাঁটা দেন সাজঘরের পথে। এমন স্পোর্টসম্যানশিপ প্রদর্শন করায় মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের অভিবাদন পান নাবিল। 

৩০তম ওভারের ঘটনা, বোলিং করছিলেন শেখ জামালের সাইফ হাসান। তার করা চতুর্থ ডেলিভারিটি অফ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল, নাবিল শট না খেললেও খোচা দিয়ে বসেন। বল গিয়ে জমা হয় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে। সাইফ-সোহানসহ জোরালো আবেদন করেন শেখ জামালের বাকি ক্রিকেটাররা। আউটের ব্যাপারে নিশ্চিত হওয়ায় আম্পায়ারের সামনে হাঁটু গেড়ে বসে আবেদন করে যান তারা।

সাইফ-সোহানদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার, নিশ্চুপ থাকেন তিনি। শেখ জামালের ক্রিকেটাররা আবেদন করা অবস্থাতেই উইকেট ছেড়ে সাজঘরের পথে হাঁটা শুরু করেন নাবিল। বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য হেঁটে অনেকটা দূরে যাওয়ার পর বাধ্য হয়ে আম্পায়ার আউট ঘোষণা করেন। শেখ জামালের অনেকেই এগিয়ে গিয়ে নাবিলকে অভিবাদন জানান। তার চলে যাওয়ার পর শেখ জামাল ক্রিকেটারদের আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়।

সুপার লিগের ম্যাচে আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৭৭ রানের লক্ষ্য দেয় শেখ জামাল। চার নম্বরে ব্যাটিংয়ে নামা নাবিল ৯০ বলে ৭টি চার ও একটি ছক্বায় ৭৫ রান করেন। তার উদাহরণ তৈরির দিনে প্রাইম ব্যাংক অবশ্য হেরে গেছে। নাবিলের বিদায়ের পর খেই হারানো দলটি আল-আমিন জুনিয়র ও শেখ মেহেদি হাসানের ব্যাটে লড়লেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি। চার বল বাকি থাকতে ২৬৩ রানে থামে প্রাইম ব্যাংক, ১৩ রানের জয় পায় শেখ জামাল।  

Related Topics

টপ নিউজ

প্রান্তিক নওরোজ নাবিল / ঢাকা প্রিমিয়ার লিগ / প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব / শেখ জামাল ধানমন্ডি ক্লাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • জরিমানার খড়্গে প্রাইম ব্যাংকের অধিনায়ক-কোচ-ম্যানেজার
  • প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীসহ কে পেল কতো টাকা
  • লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রাজা
  • প্রিমিয়ার লিগের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
  • প্রিমিয়ার লিগে আম্পায়ার হিসেবে জেসিকে ‘যোগ্য’ মনে করেন না সুজন

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net