Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীসহ কে পেল কতো টাকা

খেলা

টিবিএস রিপোর্ট
06 May, 2024, 09:20 pm
Last modified: 07 May, 2024, 12:28 pm

Related News

  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীসহ কে পেল কতো টাকা

চ্যাম্পিয়ন হিসেবে ১২ লাখ টাকা পেয়েছে আবাহনী। আর্থিক পুরস্কার মিলেছে টুর্নামেন্ট সেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারীদেরও।
টিবিএস রিপোর্ট
06 May, 2024, 09:20 pm
Last modified: 07 May, 2024, 12:28 pm

পর্দা নামলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের। অপ্রতিরোধ্য হয়ে ওঠা আবাহনী লিমিটেড ২৩তম শিরোপা ঘরে তুলেছে। আগেই চ্যাম্পিয়নের মুকুট জেতা প্রিমিয়ার লিগের সফলতম দলটিকে আজ শিরোপা বুঝিয়ে দেওয়া হয়েছে। আবাহনীর খেলোয়াড়দের হাতে শিরোপা তুলে দেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন।

শিরোপা ছাড়াও অর্থযোগ হয়েছে তাদের। অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনীসহ রানার্স আপ হওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব, টুর্নামেন্ট সেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারীরা কে কতো টাকা পেলেন এক নজরে দেখে নেওয়া যাক।     

জয়ে শুরু, জয় দিয়েই শেষ করেছে আবাহনী। শেষ ম্যাচে আজ তারা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাইন পুকুর ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারায়। চ্যাম্পিয়ন হিসেবে ১২ লাখ টাকা পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। 

দারুণ খেললেও সুপার লিগে এসে চ্যাম্পিয়নশিপের রেস থেকে ছিটকে যায় আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। শেষ ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারানো দলটি হয়েছে রানার্স আপ। তারা পাচ্ছে ১০ লাখ ৮০ হাজার টাকা।  

১৬ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরিসহ ৪৪.১৪ গড়ে ৬১৮ রান করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপেনার সাইফ হাসান। বল হাতেও রেখেছেন অবদান, ডানহাতি অফ স্পিনে তার শিকার ১২ উইকেট। ব্যাটে বলে আলো ছড়িয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা সাইফ পেয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা। 

সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সমান ২ লাখ ৫০ হাজার টাকা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ব্যাটসম্যান একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ৪৬.২১ গড়ে আসরের সর্বোচ্চ ৬৪৭ রান করেছেন। 

দারুণ মৌসুম কাটানো আবু হায়দার রনি জিতেছেন সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ২ লাখ ৫০ হাজার টাকা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাঁহাতি এই পেসার ১৬ ইনিংসে নিয়েছেন ৩১ উইকেট, সেরা বোলিং ৭/২০।

Related Topics

টপ নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ / আবাহনী লিমিটেড / প্রাইজমানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net