Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
১,২০০-এর বেশি রিকন্ডিশনড গাড়ি এলো চট্টগ্রাম, মোংলা বন্দরে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 May, 2023, 10:35 am
Last modified: 06 May, 2023, 10:40 am

Related News

  • হাইব্রিড ও জাপানের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি বারভিডার
  • দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন
  • চড়া শুল্ক ও চাহিদার পতনে গাড়ি আমদানি কমেছে, সরকারের রাজস্ব আয়েও বড় ধাক্কা
  • যুক্তরাষ্ট্রে আমদানিকৃত গাড়ি ও যন্ত্রাংশের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
  • বিআরটিএর সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় রেজিস্ট্রেশন বন্ধ, বিপাকে গাড়ি আমদানিকারকরা

১,২০০-এর বেশি রিকন্ডিশনড গাড়ি এলো চট্টগ্রাম, মোংলা বন্দরে

জাহাজটিতে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্র্যান্ডের গাড়ি রয়েছে। 
টিবিএস রিপোর্ট
06 May, 2023, 10:35 am
Last modified: 06 May, 2023, 10:40 am
ছবি / টিবিএস

জাপান থেকে সিঙ্গাপুর হয়ে রেকর্ড সংখ্যক ১,২৬২টি রিকন্ডিশনড গাড়ি বাংলাদেশে এসেছে।

মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ 'এমভি মালায়েশিয়া স্টার' চট্টগ্রাম বন্দরে ৫৫৯টি গাড়ি খালাস করার পর আরও ৭০৩টি গাড়ি খালাস করতে বৃহস্পতিবার (০৪ মে) সকালে মোংলা পৌঁছায়।

জাহাজটিতে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্র্যান্ডের গাড়ি রয়েছে। 

এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, অর্থনৈতিক সংকটের কারণে গত বছরের আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল। এখন সংকট কেটে গেছে, তাই গাড়ি আমদানি বেড়েছে। চলতি মাসের ১৯ ও ২১ মে দুই বিদেশি জাহাজ আরও গাড়ি নিয়ে মোংলায় আসবে। 

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, গেল বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলার সংকট ছিল। 

"জানুয়ারি মাসের পর ডলার ছাড় করা হয়েছে। তাই আমরা এখন গাড়ি আমদানি করছি," যোগ করেন তিনি।

মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মাহফুজ আহমেদ বলেন, গাড়ি আমদানি কমায় এক বছরে মোংলা কাস্টমসের ৪০০ কোটি টাকার রাজস্ব আদায় কমেছে। এ বছর গাড়ি আমদানি বাড়ায় রাজস্ব বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বের মত বাংলাদেশেও প্রভাব পড়েছিল। যার কারণে গাড়ি আমদানি কমে গিয়েছিল। নতুন করে গাড়ি আমদানি বৃদ্ধি পেয়েছে। আশা করা হচ্ছে রাজস্বও বাড়বে।
 
Related Topics

টপ নিউজ

রিকন্ডিশন গাড়ি / গাড়ি আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • হাইব্রিড ও জাপানের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি বারভিডার
  • দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন
  • চড়া শুল্ক ও চাহিদার পতনে গাড়ি আমদানি কমেছে, সরকারের রাজস্ব আয়েও বড় ধাক্কা
  • যুক্তরাষ্ট্রে আমদানিকৃত গাড়ি ও যন্ত্রাংশের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
  • বিআরটিএর সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় রেজিস্ট্রেশন বন্ধ, বিপাকে গাড়ি আমদানিকারকরা

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net