Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ধনীদের ওপর উচ্চ করারোপ চায় এনবিআর

অর্থনীতি

রিয়াদ হোসেন
02 May, 2023, 11:35 pm
Last modified: 03 May, 2023, 06:02 am

Related News

  • ভোক্তার ওপর চাপ কমাতে মোবাইল সেবায় কর কমানোর প্রস্তাব মোবাইল টেলিকম অপারেটরদের
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • আগামী বাজেটে ভ্যাটের আওতা বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ধনীদের ওপর উচ্চ করারোপ চায় এনবিআর

রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রায় ১৫ হাজার ব্যক্তি করদাতা সারচার্জ দিয়েছেন, যার পরিমাণ ৬০০ কোটি টাকা।
রিয়াদ হোসেন
02 May, 2023, 11:35 pm
Last modified: 03 May, 2023, 06:02 am
তথ্যচিত্র: টিবিএস

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে ধনীদের আয়করের ওপর নির্ধারিত সারচার্জ বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ধনীদের আরো উচ্চ কর দিতে হতে পারে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বিদ্যমান সারচার্জ ৫ - ১০ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর প্রস্তাব দিতে পারে এনবিআর।  

এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের নেতৃত্বে বাজেট সংশ্লিষ্ট ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তারা আগামী বাজেটে অর্থবিলের প্রস্তাবিত পরিবর্তনগুলো তুলে ধরেন। এর মধ্যে আলোচ্য সারচার্জের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল বলে বৈঠকে উপস্থিত এই কর্মকর্তা টিবিএসকে জানিয়েছেন।

ধনী করদাতাদের আয়করের ওপর এখন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত সারচার্জ রয়েছে।

বিদ্যমান বিধান অনুযায়ী, ব্যক্তি করদাতার সম্পদসীমা ১০ থেকে ২০ কোটি টাকার মধ্যে থাকলে তাকে ২০ শতাংশ সারচার্জ দিতে হয়। আর ২০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত সম্পদের ‍ওপর ৩০ শতাংশ এবং ৫০ কোটি টাকার উপরে সম্পদের জন্য ৩৫ শতাংশ সারচার্জ দিতে হয়।

এছাড়া, ৩ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত সম্পদ থাকলে; অথবা নিজ নামে একাধিক গাড়ি থাকলে, বা সিটি কর্পোরেশন এলাকায় ৮ হাজার বর্গফুটের অধিক আয়তনের আবাসিক সম্পত্তি থাকলে- ন্যূনতম ১০ শতাশ সারচার্জ দিতে হয়।

এনবিআরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলেছেন, বৈষম্য হ্রাস করতে হলে অতি-ধনীদের ওপর আরো করারোপ করা দরকার।

গবেষণা প্রতিষ্ঠান- সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-র সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা সারচার্জ বৃদ্ধিকে স্বাগত জানাই, কারণ তা আয় ও সম্পদের বৈষম্য কমাতে সহায়ক হবে। একইসঙ্গে রাজস্ব আদায় বাড়াতে সাহায্য করবে। সেই দৃষ্টিকোণ থেকে ঠিকই আছে।"

তিনি বলেন, "বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) এর হিসাব অনুযায়ী, দেশে উল্লেখযোগ্যভাবে আয় ও সম্পদ বৈষম্য বেড়েছে। তাই আমাদের সম্পদে মনোযোগ দেওয়া দরকার।"

কার্যকরীভাবে বৈষম্য কমানোর জন্য সর্বোচ্চ হারের ব্যক্তি করদাতাদের বর্তমান কর হার পুনর্মুল্যায়নের ওপর গুরুত্ব দেন এই অর্থনীতিবিদ।

কোভিড শুরু হওয়ার পর ২০২০-২১ অর্থবছরে সরকার ব্যক্তি করদাতার সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনে। এরপর তা আর বাড়ানো হয়নি। এতে ধনীরা সরাসরি সুবিধা পেয়েছে, বেড়েছে বৈষম্য।

টিবিএসের সঙ্গে আলাপকালে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরও ধনীদের ওপর বাড়তি কর আরোপের পক্ষ মত দিয়ে বলেছেন, "এটা বিদ্যমান বৈষম্য কমাবে"।

রাজস্ব বোর্ডের সাবেক সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন টিবিএসকে বলেন, "বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় যখন বাড়তি কর দরকার, তখন ধনীদের এ দায়িত্ব নেওয়া উচিত। সেজন্য সারচার্জ যৌক্তিক হারে বাড়ানো যেতে পারে।"

বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই দেশে 'সম্পদ কর' নামে অতিরিক্ত কর ছিল উল্লেখ করে তিনি জানান, ১৯৯৬ সালের দিকে এটা বাতিল করা হয়। পরবর্তীতে ২০১০-১১ অর্থবছরে সরকার সম্পদ করের বিকল্প হিসেবে সারচার্জ আরোপ করে। শুরুতে ২ কোটি টাকার বেশি সম্পদ থাকা ব্যক্তিদের ওপর সারচার্জ আরোপ করা হয়। পরবর্তীতে তাতে ছাড় দিয়ে তিন কোটি টাকা করা হয়।

মাত্র ১৫ হাজার জন দেন সারচার্জ

রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী,  ২০২১-২২ অর্থবছরে প্রায় ১৫ হাজার ব্যক্তি করদাতা সারচার্জ দিয়েছেন, যার পরিমাণ ৬০০ কোটি টাকা।

অর্থনীতিবিদরা বলছেন, প্রায় ১৭ কোটি মানুষের দেশে এই সংখ্যা মোটেই যৌক্তিক নয়। অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, "এই সংখ্যা হাস্যকর। প্রকৃত সম্পদশালীদের চিহ্নিত করতে এনবিআরকে আরো উদ্যমী হতে হবে।"

এনবিআর কর্মকর্তারা বলেছেন, সম্পদের মূল্যায়ন করা হয় ক্রয় মূল্যে, বাজার মূল্যে নয়। এর কারণে অনেকে সারচার্জের বাইরে রয়ে গেছে।

আলমগীর হোসেন ব্যাখ্যা করে বলেন, "ক্রয় মূল্যে সম্পদের মূল্যায়ন যৌক্তিক। কেননা এর সঙ্গে আয়করের সম্পর্ক আছে। কারো সম্পদ থেকে যদি আয় না হয়, ওই সম্পদকে বাজারমূল্যে বিবেচনা করে সারচার্জ আরোপ করা হলে সম্পদ বিক্রি করে তা দিতে হবে – যা যৌক্তিক নয়।"

 

Related Topics

টপ নিউজ

২০২৩-২৪ অর্থবছরের বাজেট / সারচার্জ / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) / কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • ভোক্তার ওপর চাপ কমাতে মোবাইল সেবায় কর কমানোর প্রস্তাব মোবাইল টেলিকম অপারেটরদের
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • আগামী বাজেটে ভ্যাটের আওতা বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net