Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মন্তব্য তাকে কারাগারে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র: ফখরুল

বাংলাদেশ

ইউএনবি
02 May, 2023, 09:40 pm
Last modified: 02 May, 2023, 09:44 pm

Related News

  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী
  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মন্তব্য তাকে কারাগারে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র: ফখরুল

‘এরপরেও যদি তারা এই সমস্ত কথাবার্তা বলে, অপপ্রচার করে…. এই কথা বলার অর্থই হচ্ছে তারা আবারও কোনো গভীর চক্রান্ত করছে।'
ইউএনবি
02 May, 2023, 09:40 pm
Last modified: 02 May, 2023, 09:44 pm

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মন্ত্রীদের 'অপপ্রচার' ফের কারাগারে নেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

এসময়ে তিনি বলেন, 'বিএনপি চেয়ারপার্সন অসুস্থ… আজকে না বেশ কিছুদিন ধরে অসুস্থ। আপনারা জানেন একবার তাকে চার মাস হাসপাতালে থাকতে হয়েছে এবং তখনও আপনাদেরকে বার বার করে বলেছি যে, তিনি খুব জটিল কিছু রোগে ভুগছেন। তার মধ্যে আছে লিভার সংক্রান্ত জটিলতা, হৃদরোগের সংক্রান্ত জটিলতা, তার ডায়বেটিক জটিলতা আছে… এই বিষয়গুলো সবাই জানেন।'

ফখরুল আরও বলেন, 'এরপরেও যদি তারা এই সমস্ত কথাবার্তা বলে, অপপ্রচার করে…. এই কথা বলার অর্থই হচ্ছে তারা আবারও কোনো গভীর চক্রান্ত করছে। যে চক্রান্তের মধ্য দিয়ে দেশনেত্রীকে তারা আবার কারাগারে নিতে পারে কিনা, পরিকল্পনা-চক্রান্ত করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে।'

মির্জা ফখরুল বলেন, 'আমরা বার বার করে বলেছি যে, তার চিকিৎসা পাওয়া একটা মৌলিক অধিকার। এজন্য ডাক্তাররা বলেছেন, তার মেডিকেল বোর্ড বলেছেন যে, তাকে উন্নত চিকিতসার জন্য বাইরে বিদেশে পাঠানো দরকার। বাংলাদেশে তার সেই উন্নত চিকিৎসা সম্ভব নয়।'

তিনি বলেন, 'কিন্তু এখনও পর্যন্ত সরকার সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি। উপরন্তু এই ধরনের (অপপ্রচার) কথাবার্তা বলে অমানবিক আচরণ করছেন তারা আমাদের দেশনেত্রীর সঙ্গে এবং জনগণের সঙ্গে একটা তামাশা করছেন।'

৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানে 'ফিরোজা'য় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল। গত ২০ এপ্রিল তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এভারকেয়ারে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন।

গতকাল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ এই সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা ফখরুল / খালেদা জিয়া / খালেদা জিয়ার চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী
  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net