Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
বার্সেলোনার রেস্টুরেন্টে হঠাৎ আগমন ওবামা, স্পিলবার্গ ও স্প্রিংস্টিনের, চমকে দিলেন স্টাফদের!

বিনোদন

টিবিএস ডেস্ক   
30 April, 2023, 11:15 am
Last modified: 30 April, 2023, 11:24 am

Related News

  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • ‘তাদের পৃথিবীতে আসার সম্ভাবনা খুবই কম’, এলিয়েনরা ‘বাস্তব’ বলার পর ওবামার নতুন ব্যাখ্যা
  • রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে: ওবামাকে ‘বানর’ হিসেবে চিত্রিত করা ট্রাম্পের ভিডিওর কড়া সমালোচনা

বার্সেলোনার রেস্টুরেন্টে হঠাৎ আগমন ওবামা, স্পিলবার্গ ও স্প্রিংস্টিনের, চমকে দিলেন স্টাফদের!

ইনসাইডার- এর প্রতিবেদন থেকে জানা গেছে, গেল বৃহস্পতিবার সন্ধ্যায় বার্সেলোনার প্যালেস হোটেলে ‘আমার রেস্টুরেন্ট’-এ রাতের খাবার খেতে আসেন এই ত্রয়ী। কিন্তু হুট করে কেন একইসঙ্গে বিখ্যাত তিন ব্যক্তির আগমন?
টিবিএস ডেস্ক   
30 April, 2023, 11:15 am
Last modified: 30 April, 2023, 11:24 am
ছবি: পল পেরেল্লো ফ্রাঞ্চ/রয়টার্স

বার্সেলোনার স্প্যানিশ রেস্টুরেন্টটি যখন শেষ মুহূর্তে রহস্যময় একটি বুকিং নিয়েছিল, তখনই সন্দেহ জাগে অন্যদের…কে আসতে যাচ্ছেন এই রেস্টুরেন্টে? শেষ পর্যন্ত যখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো, একরাশ বিস্ময় নিয়ে রেস্টুরেন্টের স্টাফরা দেখলেন তাদের রেস্টুরেন্টে হাজির হয়েছেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত তিন ব্যক্তি- স্টিভেন স্পিলবার্গ, বারাক ওবামা এবং ব্রুস স্প্রিংস্টিন! 

ইনসাইডার- এর প্রতিবেদন থেকে জানা গেছে, গেল বৃহস্পতিবার সন্ধ্যায় বার্সেলোনার প্যালেস হোটেলের 'আমার রেস্টুরেন্ট'-এ রাতের খাবার খেতে আসেন এই ত্রয়ী। কিন্তু হুট করে কেন একইসঙ্গে বিখ্যাত তিন ব্যক্তির আগমন?

কারণ গত শুক্রবার বার্সেলোনার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস-এ ছিল ব্রুস স্প্রিংস্টিনের কনসার্ট। মার্কিন গায়কের এ কনসার্টকে কেন্দ্র করেই শহরে আগমন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হলিউড চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গের।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, 'আমার রেস্টুরেন্ট' এর শেফ রাফা জাফরা স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন- এই তিনজনের আসার মাত্র কয়েক ঘণ্টা আগে রিজার্ভেশনের জন্য কল দেওয়া হয়।

"বিখ্যাত স্প্যানিশ-আমেরিকান শেফ হোসে আন্দ্রেস আমাকে কল দেন এবং বলেন এটি খুব গুরুত্বপূর্ণ একটি বুকিং, কিন্তু আমরা যেন কাউকে কিছু না জানাই। তবে আমি নিজে অবশ্যই কিছু খোঁজখবর নিয়েছি এবং জানতে পারলাম যে ওবামা আসছেন, আর ব্রুসের একটা কনসার্ট আছে এখানে", স্প্যানিশ রেডিও স্টেশন ক্যাডেনা এসইআর'কে বলেন জাফরা।

জাফরা আরও জানান, তারা তিনজনই খুব ক্লান্ত হয়ে এসেছিলেন, কিন্তু তবুও 'সব খাবার ট্রাই করতে চাচ্ছিলেন'। তারা ওয়েস্টার, শেলফিশ এবং ক্যাভিয়ার দিয়ে ডিনার করেন বলে জানান জাফরা।

তারা হালকা পানও করেছিলেন, তবে তার কনসার্ট ছিল তিনিই পান করেছেন সবচেয়ে কম- ব্রুস স্প্রিংস্টিনের দিকে ইঙ্গিত করে বলেন জাফরা।

রেস্টুরেন্টের স্টাফ সদস্য পল পেরেল্লো ইনস্টাগ্রামে বিখ্যাত এই ত্রয়ীর সাথে রেস্টুরেন্টের স্টাফ ও শেফদের তোলা ছবি পোস্ট করেছেন।

সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং স্পিলবার্গের স্ত্রী কেট ক্যাপশও কনসার্ট উপলক্ষে বার্সেলোনায় ছিলেন বলে খবর ইনসাইডার-এর।

এদিকে রয়টার্স জানিয়েছে, পিকাসো মিউজিয়াম ও সাগ্রাডা ফ্যামিলিয়া ব্যাসিলিকাসহ বার্সেলোনার কিছু বিখ্যাত পর্যটন কেন্দ্রও ঘুরে দেখার কথা রয়েছে তাদের।

বারাক ওবামা ও গায়ক ব্রুস স্প্রিংস্টিন দীর্ঘদিনের বন্ধু। ২০০৮ সালে ওবামার নির্বাচনী ক্যাম্পেইনে পারফর্ম করার পর থেকেই ব্রুসের সাথে তার বন্ধুত্ব।  

Related Topics

টপ নিউজ

বার্সেলোনা / রেস্টুরেন্ট / স্টাফ / চমক দেখানো / স্টিভেন স্পিলবার্গ / বারাক ওবামা / ব্রুস স্প্রিংস্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • ‘তাদের পৃথিবীতে আসার সম্ভাবনা খুবই কম’, এলিয়েনরা ‘বাস্তব’ বলার পর ওবামার নতুন ব্যাখ্যা
  • রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে: ওবামাকে ‘বানর’ হিসেবে চিত্রিত করা ট্রাম্পের ভিডিওর কড়া সমালোচনা

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net