Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
ফেরারি থেকে ল্যাম্বরগিনি, শখের সব গাড়ি বিক্রি করে দিচ্ছেন মারিও বালোতেল্লি

খেলা

টিবিএস ডেস্ক
29 April, 2023, 03:50 pm
Last modified: 29 April, 2023, 03:50 pm

Related News

  • ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টিনার ফুটবলার লুকাস ট্রেইহো
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে লেস্টার সিটির হামজা

ফেরারি থেকে ল্যাম্বরগিনি, শখের সব গাড়ি বিক্রি করে দিচ্ছেন মারিও বালোতেল্লি

একসময় ফুটবলের মঞ্চে দাপিয়ে বেড়ানো বালোতেল্লি এখন খেলছেন সুইজারল্যান্ডের ক্লাব সিয়নে। নিজের ক্যারিয়ারের এই সময়টায় এসে শখের গাড়িগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এই স্ট্রাইকার। 
টিবিএস ডেস্ক
29 April, 2023, 03:50 pm
Last modified: 29 April, 2023, 03:50 pm
ছবি- দ্য সান

ইতালিয়ান ফুটবল তারকা মারিও বালোতেল্লির বিলাসবহুল গাড়ির প্রতি ছিল প্রবল ঝোঁক। কিন্তু কিছুদিন ধরেই এসব গাড়ির প্রতি যেন আগ্রহ হারিয়ে ফেলেছেন ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সাবেক এ ফুটবলার, বিক্রি করে দিচ্ছেন নিজস্ব মালিকানায় থাকা সুপারকারগুলো। খবর দ্য সানের।

দ্য সানের প্রতিবেদন থেকে জানা গেছে, এ তালিকায় রয়েছে ফেরারি থেকে শুরু করে ল্যাম্বরগিনির মত বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি।

একসময় ফুটবলের মঞ্চে দাপিয়ে বেড়ানো বালোতেল্লি এখন খেলছেন সুইজারল্যান্ডের ক্লাব সিয়নে। নিজের ক্যারিয়ারের এই সময়টায় এসে শখের গাড়িগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এই স্ট্রাইকার। 

ইতালিয়ান পডকাস্ট ব্লিককে দেওয়া এক সাক্ষাৎকারে বালোতেল্লি বলেন, "আমার গ্যারেজে এখনো আরএসকিউ৮, ৫০০ আবার্থ ও জিটিআর নিসমো নিসান মডেলের গাড়ি রয়েছে। আবার্থ মডেলের গাড়িটিও বিক্রি করে দিচ্ছি আমি।"

৩২ বছর বয়সী বালোতেল্লি নিজের ফুটবল ক্যারিয়ারে মাঠ ও মাঠের বাইরে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন। রাস্তায় গাড়ি চালাতে যেয়ে সড়ক দুর্ঘটনার কবলেও পড়েছেন। যদিও এসব দুর্ঘটনার জন্য নিজে দায়ী নয় বলে বরাবরই আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি।

২০১২ সালে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় থাকাকালীন বালোতেল্লি বেন্টলি ব্র্যান্ডের গাড়ি চালাতে যেয়ে দুর্ঘটনায় মুখোমুখি হন। এমনকি সেসময় তার সাথে থাকা নারী সহযাত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। 

এছাড়াও অডি এ৮ গাড়ি নিয়ে যুক্তরাজ্যে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। আবার, নিজের সাবেক এজেন্ট মিনো রায়োলার গাড়ি নিয়ে ফ্রান্সে দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন বালোতেল্লি।

তবে এখানেই শেষ নয়। ২০২০ সালে বছরের প্রথম দিন ভোর ৬টার দিকে গাড়ি দুর্ঘটনার আহত হন বালোতেল্লি। তার ৫০০ আবার্থ গাড়িটি ইতালিতে একটি বেকারির দোকানে সজোরে আঘাত হানে।

তুরস্কের আদানা ডেমিরস্পোরে এক বছর খেলার পর গতবছর বালোতেল্লি সুইজারল্যান্ডের ক্লাব সিয়ন এ যোগ দিয়েছেন। তবে চলতি মৌসুমে ১৬ ম্যাচ খেলে মাত্র ৬ গোল করেছেন একসময়ের সেরাদের তালিকায় থাকা এ ফুটবলার।

এমনকি দীর্ঘ পাঁচ মাস খরায় থাকার পর চলতি মাসে গোলের দেখা পেয়েছেন বালোতেল্লি। এছাড়াও তার দল সিয়ন চলতি মৌসুমে সুইস সুপার লীগে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে।
 
Related Topics

টপ নিউজ

সুপারকার / ফুটবলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টিনার ফুটবলার লুকাস ট্রেইহো
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে লেস্টার সিটির হামজা

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net