Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
গরমে লাইন বেঁকে ট্রেন লাইনচ্যুত, উদ্ধার হয়নি সাড়ে ৬ ঘণ্টায়ও

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
27 April, 2023, 08:00 pm
Last modified: 27 April, 2023, 08:08 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • ২২ হাজার টাকা মজুরিতে কাটা ধানের দাম উঠেছে ১০ হাজার টাকা
  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

গরমে লাইন বেঁকে ট্রেন লাইনচ্যুত, উদ্ধার হয়নি সাড়ে ৬ ঘণ্টায়ও

অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ায় ট্রেনটির ৭টি বগির এক ডজনের বেশি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেলপথ ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি উদ্ধার করে ক্ষতিগ্রস্ত রেললাইন ও স্লিপার মেরামত শেষে ট্রেন চলাচল সচল করতে আরও ২-৩ ঘণ্টা লাগবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
27 April, 2023, 08:00 pm
Last modified: 27 April, 2023, 08:08 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুতের ঘটনার সাড়ে ছয় ঘণ্টা পরও বন্ধ থাকা আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

সন্ধ্যা পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় পড়া ট্রেনটির উদ্ধারকাজ চলছিল। আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সচল হতে আরও অন্তত তিন ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। সবকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা বিলম্বে ছেড়ে যাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে আসা মালবাহী একটি ট্রেন দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় লাইনচ্যুত হয়। অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ায় ট্রেনটির ৭টি বগির এক ডজনের বেশি চাকা লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর আখাউড়া রেলজংশনের লোকোশেডে খবর দেওয়ার পর উদ্ধারকারী ট্রেন এসে বিকেলে উদ্ধার কাজ শুরু করে।

রফিকুল ইসলাম আরও জানান, দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেলপথ ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি উদ্ধার করে ক্ষতিগ্রস্ত রেললাইন ও স্লিপার মেরামত শেষে ট্রেন চলাচল সচল করতে আরও ২-৩ ঘণ্টা লাগবে।

এদিকে শিডিউল বিপর্যয়ের কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাস্থল অতিক্রম করে। প্রায় সোয়া চার ঘণ্টা বিলম্বে ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করে ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ট্রেন লাইনচ্যুত / ব্রাহ্মণবাড়িয়া / রেল দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • ২২ হাজার টাকা মজুরিতে কাটা ধানের দাম উঠেছে ১০ হাজার টাকা
  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net