Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
মৃত ঘোষণার চার বছর পর জীবিত অবস্থায় ফুটবলারের সন্ধান

খেলা

টিবিএস ডেস্ক
05 May, 2020, 07:45 pm
Last modified: 05 May, 2020, 07:49 pm

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে লেস্টার সিটির হামজা
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা

মৃত ঘোষণার চার বছর পর জীবিত অবস্থায় ফুটবলারের সন্ধান

জার্মানির ক্লাবটির হয়ে কাম্বা ২০০৭-০৮ মৌসুম খেলেছেন। এ সময় শ্যালকেতে তার সতীর্থ ছিলেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ অধিনায়ক ম্যানুয়েল নয়্যার।
টিবিএস ডেস্ক
05 May, 2020, 07:45 pm
Last modified: 05 May, 2020, 07:49 pm

দুই-এক বছর নয়, চার বছর আগে মৃত ঘোষণা করা হয়েছিল কঙ্গোর ফুটবলার হায়ানিক কাম্বাকে। চার বছর তো আর নেহায়েত কম সময় নয়, এতোদিনে তার নাম ভুলে যাওয়ার অবস্থা হয়েছিল। ভক্তদের কাছে তো বটেই, পরিবারের সদস্যদের কাছেও অতীত হয়ে গিয়েছিলেন কাম্বা। কিন্তু হঠাৎ খবর এলো, হায়ানিক মারা যাননি। তিনি এখনও বেঁচে আছেন।

খুবই অদ্ভুত শোনালেও এমন ঘটনাই ঘটেছে। মৃত ঘোষণার চার বছর পর জীবিত অবস্থায় পাওয়া গেছে জার্মানির ক্লাব শ্যালকের হয়ে খেলা হায়ানিক কাম্বাকে। জার্মানির গণমাধ্যম জানিয়েছে, জার্মানিতেই জীবিত অবস্থায় পাওয়া গেছে তাকে।

২০১৬ সালের জানুয়ারিতে নিজ দেশে সড়ক দুর্ঘটনার কবলে পড়ার পর কাম্বাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু চার বছর পর এসে জার্মানির গেলসেনকিরচেনে কঙ্গো ডিফেন্ডারকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। এমন ঘটনায় তাকে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

হায়ানিক কাম্বা শ্যালকের বয়সভিত্তিক দল থেকে উঠে আসেন। জার্মানির ক্লাবটির মূল দলের হয়ে কাম্বা ২০০৭-০৮ মৌসুম খেলেছেন। এ সময় তার সতীর্থ হিসেবে শ্যালকেতে খেলেছেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। 

এরপর ভিএফবি হালসে নাম লেখান বর্তমানে ৩৩ বছর বয়সী কাম্বা। ২০১৬ সালে ভিএফবি হালসেই খেলছিলেন তিনি। সে সময় এই ক্লাবটি মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় কাম্বার মৃত্যুর খবর নিশ্চিত করে। 

চার বছর পর কাম্বার জীবিত থাকার খবরে হইচই পড়ে গেছে। একই সঙ্গে তদন্ত শুরু হয়েছে কাম্বার সাবেক স্ত্রীর বিরুদ্ধে। এমনই জানিয়েছেন আইনজীবি অ্যানেত্তে মিল্ক। 

কাম্বার মৃত্যুর পর তার স্ত্রী কাম্বার ছয় অঙ্কের জীবন বীমার টাকা তুলে নেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। কাম্বার সাবেক স্ত্রীর দাবি, আইনসঙ্গতভাবেই তিনি জীবন বীমার টাকা তুলেছিলেন। ২০১৬ সালে কাম্বার মৃত্যুর প্রমাণও জমা দিয়েছিলেন তিনি। 

চার বছর পর কাম্বার জীবিত থাকার ঘটনায় সন্দেহের গন্ধ পাচ্ছে তদন্তকারীরা। কাম্বার মৃত্যুর জাল কাগজপত্র দিয়ে তিনি বীমার টাকা তুলেছিলেন কিনা, সেটা নিয়েই মূলত তদন্ত করা হচ্ছে। আইনজীবি মিল্ক বলেছেন, 'অভিযুক্তের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ গঠন করা হয়েছে। যদিও সে সব অস্বীকার করেছে। এ নিয়ে আমরা তদন্ত শুরু করেছি।'

Related Topics

হায়ানিক কাম্বা / ম্যানুয়েল নয়্যার / ফুটবলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে লেস্টার সিটির হামজা
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net