Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
‘২০২৪ সালে সব ফিরিঙ্গিদের বাংলাদেশে পাঠাব': ভারতের কেন্দ্রীয় মন্ত্রী 

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
24 April, 2023, 11:00 am
Last modified: 24 April, 2023, 11:04 am

Related News

  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • মোগলরা ভারতকে কী দিয়েছে? বিজেপির কাছে যে উত্তর সবচেয়ে অস্বস্তির
  • গুজরাটে মুসলিমদেরকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  • ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

‘২০২৪ সালে সব ফিরিঙ্গিদের বাংলাদেশে পাঠাব': ভারতের কেন্দ্রীয় মন্ত্রী 

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বলেন, '২০২৫ সালে আমরা বিহারে বিজেপির শাসন প্রতিষ্ঠা করব।'
হিন্দুস্তান টাইমস
24 April, 2023, 11:00 am
Last modified: 24 April, 2023, 11:04 am
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে; ছবি-সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে রবিবার দাবি করেছেন যে, ২০২৪ সালে সমস্ত 'ফিরিঙ্গিদের' বাংলাদেশে পাঠিয়ে দেবে বিজেপি।

এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, '২০২৪ সালে বিহারের ৪০টি আসনে এই ফিরিঙ্গি শাসনকে প্রকাশ্যে নিয়ে আসব। সব 'ফিরঙ্গি'রা শুনুন, আমরা আপনাদের ২০২৪ সালে বাংলাদেশে পাঠাব। ২০২৫ সালে আমরা বিহারে বিজেপির শাসন প্রতিষ্ঠা করব।'

দলীয় সে অনুষ্ঠানে অশ্বিনী আরও বলেন, 'বিজেপিকে ছেড়ে আরজেডির সঙ্গে হাত মেলানো জেডিইউর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় এসে গিয়েছে।'

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্দেশে অশ্বিনী বলেন, '২০১৪ সালে নীতীশ কুমার বলেছিলেন যে তিনি বিজেপির সাথে হাত মেলাবেন না।আমাদের সঙ্গে হাত মেলানোর বদলে তিনি মাটিতে মিশে যেতে চেয়েছিলেন। এরপর তিনি পাঁচ বছর আমাদের (বিজেপি) সঙ্গে ছিলেন। আমরা তাই এখন মাটি খুঁজছি। তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে, সেটাই খুঁজছি। রাজনৈতিকভাবে মানুষ আপনাকে শেষ করে দেবে। তিনি বুঝেছেন যে আমরা তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করব।'

দেশটির কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, 'বিজেপি কখনই ইউ-টার্ন নেয় না। অন্যদিকে নীতীশ কুমার ইউ-টার্নের পর ইউ-টার্ন নেন। তার ভুলে যাওয়া উচিত নয় যে লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে যদি বিজেপি তাকে সমর্থন না করত, তবে তিনি দরিদ্রদের মসীহা হয়ে উঠতেন না। নীতীশ কুমার আমাদের ছেড়ে দিয়েছেন এবং তাকে এর জন্য উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত।'

এদিকে অশ্বিনী আরও বলেন, 'আমরা নীতীশ কুমারকে একাধিকবার সমর্থন করেছি কিন্তু তিনি আমাদের প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও আমাদের ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী তকে বলেছিলেন যে বিহারের মুখ্যমন্ত্রী পদে তিনিই থাকবেন। এখন বিজেপি কর্মীদের প্রতিশোধ নিতে হবে। তার রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে আমি বলব, মাটিতে মিশিয়ে দেব।'

এদিকে 'মাটিতে মিশিয়ে দেব' মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। এক অনুষ্ঠানে নীতীশ এই প্রসঙ্গে বলেন, 'যদি সে এই কথা বলে থাকে, তবে তাকে তা করে দেখাতে বলুন। আমাকে কি কখনও এই ধরনের কথা বলতে শুনেছে কেউ? যারা এ ধরনের শব্দ ব্যবহার করেন তাদের বুদ্ধি নেই। তারা যা ইচ্ছে করতে পারেন।'

Related Topics

টপ নিউজ

ভারতের রাজনীতি / বিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • মোগলরা ভারতকে কী দিয়েছে? বিজেপির কাছে যে উত্তর সবচেয়ে অস্বস্তির
  • গুজরাটে মুসলিমদেরকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  • ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net