Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ভ্যানের উপর জন্ম নিয়েই তোলপাড় রুদ্রের, বাড়িতে গেলেন ডিসি

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
05 May, 2020, 01:15 pm
Last modified: 05 May, 2020, 02:12 pm

Related News

  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
  • সাতক্ষীরার ৪ আসনেই জয় পেল জামায়াত
  • সাতক্ষীরা-৩ আসনে সরেননি বিএনপির বিদ্রোহী শহিদুল, মাঠে থাকলেন ১৯ প্রার্থী

ভ্যানের উপর জন্ম নিয়েই তোলপাড় রুদ্রের, বাড়িতে গেলেন ডিসি

মঙ্গলবার বেলা ১১টার দিকে খাদ্য সামগ্রী নিয়ে শহরের ঝুঁটিতলা এলাকায় ওই গৃহবধু ও তার নবাগত সন্তানকে দেখতে যান ও সার্বিক খোঁজ খবর নেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
সাতক্ষীরা প্রতিনিধি
05 May, 2020, 01:15 pm
Last modified: 05 May, 2020, 02:12 pm
সদ্যোজাত রুদ্র

সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরের জন্ম নেয়া শিশুটির নাম রাখা হয়েছে রুদ্র দাস। হাসপাতাল চত্বরে ভ্যানের উপর রুদ্রের জন্ম নেওয়াকে কেন্দ্রকে তোলপাড় চলছে গোটা স্বাস্থ্য বিভাগে। সোমবার ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠণ করেন সিভিল সার্জন। পৃথক আরেকটি তদন্ত টিম গঠণ করেছেন জেলা প্রশাসক।

এদিকে, মঙ্গলবার বেলা ১১টার দিকে খাদ্য সামগ্রী নিয়ে শহরের ঝুঁটিতলা এলাকায় ওই গৃহবধু ও তার নবাগত সন্তানকে দেখতে যান ও সার্বিক খোঁজ খবর নেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

মা ও শিশুর জন্য জেলা প্রশাসকের পাঠানো ত্রাণ

জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, নবজাতকের জন্য শিশুখাদ্য ও তার মায়ের জন্য পুষ্টি সহযোগী খাবার ক্রয় করার জন্য খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদারের পক্ষ থেকে নগদ অর্থ ও প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তাছাড়া স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য জরুরী সভা আহবান করা হয়েছে।

পুত্র রুদ্রের সঙ্গে মা শিমুলী রানী দাস

এর আগে গত পহেলা মে সকাল ৭.২০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ভ্যানের উপর একটি ছেলে সন্তান জন্ম দেন গৃহবধু শিমুলী রানী দাস। তিনি ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের বিধান দাসের স্ত্রী। বর্তমানে বাবার বাড়ি সদর উপজেলার মাছখোলা ঝুঁটিতলা এলাকায় অবস্থান করছেন। সোমবার (৪ মে) ঘটনাটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শিমুলী রানীর মা অষ্টুমী রানী দাস জানান, প্রসব বেদনায় মেয়েকে নিয়ে সদর হাসপাতালে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা কোন চিকিৎসা দেয়নি। কিছুক্ষণ পরই মেয়ের প্রসব বেদনা উঠে। সঙ্গে একজন ধাত্রী থাকায় হাসপাতাল চত্বরে ভ্যানের উপর  ছেলে সন্তানের জন্ম দেয় শিমুলী। পরে আমরা বাড়িতে ফিরে আসি। ছেলের নাম রাখা হয়েছে রুদ্র দাস। মা-সন্তান দু'জনই সুস্থ রয়েছে।

গৃহবধু শিমুলী দাসের বাবা পরেশ দাস জানান, প্রথমে ভোরবেলা শহরের সিবি হাসপাতালে নিয়ে যায়। সেখান হাসপাতাল কর্তৃপক্ষ উপরে উঠায় মেয়েকে। তারপর তারা বলে, ডাক্তার আসতে ৮টা থেকে সাড়ে ৮টা বেজে যাবে। তখন ওখান থেকে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসি। এরপর এসপি বাংলোর পেছনের ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তিনতলায় উঠানোর পর কাগজপত্র দেখে মেয়েকে সদর হাসপাতালে নেওয়ার কথা বলেন।

ভ্যানের উপরেই রুদ্রের জন্ম দেয় শিমুলী রানী দাস

তিনি আরও জানান, ভোরবেলা সদর হাসপাতালে যাওয়ার পর দেখি, দুইজন ঘুমিয়ে আছেন। তাদের ডেকে তোলার পর মেয়েকে দেখার কথা বলি। তখন তারা বলে, ভিতরে নিয়ে আসেন। কিন্তু ভিতরে নিয়ে আসার মত অবস্থা তখন মেয়ের ছিল না। এর কিছুক্ষণ পরই সঙ্গে থাকা ধাত্রীদের মাধ্যমে ভ্যানের উপরে নরমল ডেলিভারীতে সন্তান প্রসব করে শিমুলী। তারপর রক্ত ধুয়ে মুছে দিয়ে বাড়িতে চলে আসি।

ঘটনার দিন সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. অসীম সরকার বলেন, কোনকিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে নরমল ডেলিভারী হওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি হয়ে মা ও শিশুর চিকিৎসার জন্য বলা হয়। তবে মা ও শিশু সুস্থ থাকায় তারা হাসপাতালে থাকতে রাজি না হয়ে বাড়িতে চলে যায়।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, ঘটনাটি জানার পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠণ করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / জরুরী বিভাগ / ভ্যানেই সন্তান প্রসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
  • সাতক্ষীরার ৪ আসনেই জয় পেল জামায়াত
  • সাতক্ষীরা-৩ আসনে সরেননি বিএনপির বিদ্রোহী শহিদুল, মাঠে থাকলেন ১৯ প্রার্থী

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net