Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
ঈদে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

বিনোদন

সোহেল আহসান
20 April, 2023, 11:50 am
Last modified: 20 April, 2023, 12:08 pm

Related News

  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম

ঈদে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

এখন পর্যন্ত ১১টি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত এ সংখ্যা কমতে পারে বলেও জানা গেছে।
সোহেল আহসান
20 April, 2023, 11:50 am
Last modified: 20 April, 2023, 12:08 pm

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর, এই উৎসবকে আরও রঙিন করে তুলতে সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে বেশকিছু নতুন সিনেমা। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদে বেশি সংখ্যক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ঈদের ছুটিতে উপভোগ করার মতো নতুন সিনেমাগুলোর একটি তালিকা তৈরি করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। 

এখন পর্যন্ত ১১টি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত এ সংখ্যা কমতে পারে বলেও জানা গেছে। মুক্তি প্রায় নিশ্চিত হয়ে আছে এমন সিনেমাগুলো হলো- 

কিল হিম: মো. ইকবালের পরিচালনা ও প্রযোজনায় আলোচিত সিনেমা 'কিল হিম' এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এতে অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা প্রমুখ। প্রযোজনা সূত্রে জানা গেছে, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে এটির নির্মাণ ব্যয় সবচেয়ে বেশি; ৪ কোটিরও বেশি খরচ হয়েছে এই সিনেমা নির্মাণে। সংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটিতে বড় পর্দায় দর্শকদের অন্যতম আকর্ষণ হবে 'কিল হিম'। ছবিটিতে অনন্তের বিপরীতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন বর্ষা। মজার বিষয় হলো, এই সিনেমায় অনন্ত ছাড়া বাকি সব চরিত্রই ভিলেন। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, মাসুম পারভেজ রুবেল, রাহুল দেব প্রমুখ।

জ্বীন: জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাদের চৌধুরী পরিচা লিত সাইকো-থ্রিলার হরর মুভি 'জ্বীন' মুক্তি পাচ্ছে এবারের ঈদে। সিনেমাটিতে অভিনয় করেছেন আবদুন নূর সজল এবং পূজা চেরি রায়। সংশ্লিষ্টদের দাবি, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন জিয়াউল রওশন, জান্নাতুন নূর মুন, শহীদ উন নবী প্রমুখ।

লিডার, আমিই বাংলাদেশ: ঈদে মুক্তি পাচ্ছে তপু খানের পরিচালনা ও বেঙ্গল মিডিয়ার প্রযোজনায় নির্মিত সিনেমা 'লিডার, আমিই বাংলাদেশ'। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন তরুণ বিদ্রোহীকে ঘিরে, যে সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে সোচ্চার। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটির টাকার বেশি। শাকিব খান, বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফখরুল মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার প্রমুখ।

পাপ: এবারের ঈদে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা ও সৈকত নাসিরের পরিচালনায় মুক্তি পাচ্ছে 'পাপ'। পুরো শুটিং চলাকালীন সিনেমাটি সম্পর্কে এর পরিচালক ও তারকারা মুখ খোলেননি খুব একটা। যতটুকু জানা যায়, সিনেমাটি 'থ্রিলার' ক্যাটাগরির। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও জিয়াউল রোশান। এতে আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানা জামান প্রমুখ।

শত্রু: সুমন ধরের 'শত্রু' সিনেমাটিও এই ঈদে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও জোহরা মিতু। সিনেমাটিতে কেন্দ্রীয় খলনায়কের চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।

এছাড়া সাইফ চন্দনের 'লোকাল', সোলায়মান হোসেন লেবুর 'প্রেম প্রীতির বন্ধন', আবু তৌহিদ হিরনের 'আদম'ও এই ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

সিনেমা / চলচ্চিত্র / বাংলা সিনেমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net