Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
মার্চ মাসে আমদানি খরচ কমেছে প্রায় ৩৯%

অর্থনীতি

তন্ময় মোদক
14 April, 2023, 01:40 pm
Last modified: 14 April, 2023, 01:46 pm

Related News

  • আমদানি ও বিনিয়োগে সতর্কতা, অক্টোবরে এলসি খোলা কমেছে ১২ শতাংশ
  • ৮ মাসের মন্দা কাটিয়ে সেপ্টেম্বরে এলসি খোলার পরিমাণ বেড়ে ৬.৩ বিলিয়ন ডলার
  • বিনিয়োগ ও ভোগব্যয় কমায় জুনে এলসি খোলার পরিমাণ ৫ বছরে সর্বনিম্ন
  • মার্চে এলসি খোলা ও নিষ্পত্তি দুটিই ৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
  • জানুয়ারিতে এলসি খোলা ও নিষ্পত্তি গত বছরের একই সময়ের চেয়ে কমেছে

মার্চ মাসে আমদানি খরচ কমেছে প্রায় ৩৯%

অর্থবছরের প্রথম ৯ মাসে আমদানি এলসি সেটেলমেন্ট ৫.৮৭% কমেছে।
তন্ময় মোদক
14 April, 2023, 01:40 pm
Last modified: 14 April, 2023, 01:46 pm

ইনফোগ্রাফ- টিবিএস

ডলারের সংকট চলায় এবং কেন্দ্রীয় ব্যাংকের নানা বিধিনিষেধের কারণে চলতি বছরের মার্চ মাসে আগের মাসের একই সময়ের তুলনায় আমদানি খরচ ৩৯% কমেছে, সেইসঙ্গে আমদানি এলসি খোলার পরিমাণও কমে এসেছে ৪৫%।

বেশ কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকমাস ধরে ডেফার্ড এলসির পেমেন্টের চাপ ছিল। এসব এলসি খোলা হয়েছিল ৬ মাস থেকে ১ বছর আগে।

বর্তমানে ডেফার্ড এসব এলসির পেমেন্টের চাপ কমে এসেছে। এছাড়া গত কয়েকমাস ধরে নতুন এলসি ওপেনিংও কমে আসছে। ফলে ব্যাংকগুলো আগের তুলনায় কিছুটা স্বস্তিতে আছে, পাশাপাশি ব্যাংক চ্যানেলে ডলারের লিকুইডিটিও বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের মার্চে ৭.৯৪ বিলিয়ন ডলারের এলসি সেটেলমেন্ট করা হয়েছিল। এক বছরের ব্যবধানে গেল মার্চ মাসে মাত্র ৪.৮৫ বিলিয়ন ডলারের এলসি সেটেলমেন্ট করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের রিভাইসড ডেটা অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত ৫৭.০৫ বিলিয়ন ডলারের এলসি সেটেলমেন্ট করা হয়েছিল। আগের অর্থবছরের একই সময়ে আমদানি এলসির পেমেন্ট করা হয়েছিল ৬০.৬১ বিলিয়ন ডলারের।

অর্থাৎ, অর্থবছরের প্রথম ৯ মাসে আমদানি এলসি সেটেলমেন্ট ৫.৮৭% কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ক্যাপিটাল মেশিনারিজসহ বাকি পণ্যগুলোর আমদানি খরচ কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে একমাত্র পেট্রোলিয়ামের আমদানি খরচ বেড়েছে ৩১%।

এছাড়া গতবছরের মার্চে ৯.৫১ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছিল। গত মার্চ মাসে মাত্র ৫.২১ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। অর্থাৎ, আগের বছর একই সময়ের তুলনায় বিভিন্ন পণ্যের আমদানির জন্য এলসি খোলা কমেছে ৪.৩ বিলিয়ন ডলার।
 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরের সবচেয়ে বেশি এমাউন্টে আমদানি এলসি খোলা হয়েছিল গতবছরের মার্চে। অন্যদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বনিম্ন এমাউন্টের এলসি খোলা হয়েছে চলতি বছরের মার্চ মাসে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান টিবিএসকে বলেন, "কোভিডের সময়ে আমাদের বেশিরভাগ ইন্ডাস্ট্রি স্থবির হয়ে যাওয়ায় ক্যাপিটাল মেশিনারিজ আমদানি উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছিল। দেশের কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আবার আমদানি শুরু হয়। তখন মার্চের আগে-পরের কয়েকমাসে অনেক বেশি ক্যাপিটাল মেশিনারিজ আমদানির এলসি খোলা হয়েছিল। এসব কারণে গতবছরের মার্চে এলসি ওপেনিং অনেক বেশি দেখাচ্ছে।"

বর্তমান পরিস্থিতি অনুযায়ী এলসি ওপেনিং কমে যাওয়াটা ব্যাংকগুলোর ডলার পরিস্থিতিকে স্বস্তি দেবে, তবে দীর্ঘদিন আমদানি কম হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন সৈয়দ মাহবুবুর রহমান।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিল ও মে মাসে আমদানি এলসি খোলা আরো কমবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, আমদানি এলসি খোলা এবং ব্যাক-টু-ব্যাক এলসির সম্ভাব্য দায় ২০২৩ অর্থবছরের মার্চ-মে সময়ের জন্য যথাক্রমে ১৪.২১ বিলিয়ন ডলার এবং ২.৪১ বিলিয়ন ডলার অনুমান করা হয়েছে।

এরমধ্যে এপ্রিলে ৪.৭৪ বিলিয়ন ডলার এবং মে মাসে ৪.৬৭ বিলিয়ন ডলারের এলসি খোলা হতে পারে। তবে মার্চ মাসে কেন্দ্রীয় ব্যাংকের ধারণার চেয়ে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বেশি আমদানি এলসি খোলা হয়েছে।

 

 

Related Topics

টপ নিউজ

এলসি খোলা / আমদানি খরচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • আমদানি ও বিনিয়োগে সতর্কতা, অক্টোবরে এলসি খোলা কমেছে ১২ শতাংশ
  • ৮ মাসের মন্দা কাটিয়ে সেপ্টেম্বরে এলসি খোলার পরিমাণ বেড়ে ৬.৩ বিলিয়ন ডলার
  • বিনিয়োগ ও ভোগব্যয় কমায় জুনে এলসি খোলার পরিমাণ ৫ বছরে সর্বনিম্ন
  • মার্চে এলসি খোলা ও নিষ্পত্তি দুটিই ৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
  • জানুয়ারিতে এলসি খোলা ও নিষ্পত্তি গত বছরের একই সময়ের চেয়ে কমেছে

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net