Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
মার্চে ব্যাংক থেকে ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
13 April, 2023, 12:20 pm
Last modified: 18 April, 2023, 01:04 pm

Related News

  • ব্যাংক ঋণের টানাপোড়েন: বেসরকারি খাতের সংকট ও সরকারি বিনিয়োগের কার্যকারিতা
  • সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২.৬ লাখ কোটি টাকা: আমির খসরু
  • ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • ব্যাংক থেকে সোয়া লাখ কোটি টাকা ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে: আইসিএবি
  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা

মার্চে ব্যাংক থেকে ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, টাকার প্রচলন যত বাড়বে, মুদ্রাস্ফীতি তত বাড়বে। মুদ্রাস্ফীতি কমাতে নন-ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ বাড়ানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শাখাওয়াত প্রিন্স
13 April, 2023, 12:20 pm
Last modified: 18 April, 2023, 01:04 pm
ইনফোগ্রাফ- টিবিএস

চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়েছে ১৭,৭৭০ কোটি টাকা; নন-ব্যাংকিং খাত থেকে নিয়েছে ১,৪০৯ কোটি টাকা।

ফেব্রুয়ারিতে ব্যাংকিং খাত থেকে প্রায় ৬ হাজার ৮০৩ কোটি টাকা এবং মার্চে প্রায় ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ব্যাংক থেকে ৫২,৩৬০ কোটি টাকা ঋণ নিয়েছে। এরমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০,৩৮০ কোটি টাকা (৯৬.২১%) নেওয়া হয়েছে। 

এদিকে, গ্রাহকরা সঞ্চয়পত্রে বিনিয়োগ না করে বরং ব্যাংকিং ব্যবস্থা থেকে বেশি টাকা তুলে নিচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে গ্রাহকরা সঞ্চয়পত্রে ৫৫,৮৬২ কোটি টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু উত্তোলন করেছেন ৫৯,৩৭২ কোটি টাকা। অর্থাৎ, সঞ্চয়ের তুলনায় ৩,৫১০ কোটি টাকা বেশি তুলে নিয়েছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, টাকার প্রচলন যত বাড়বে, মুদ্রাস্ফীতি তত বাড়বে। নন-ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ বাড়ানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর কারণ হলো, এর মাধ্যমে সাধারণ মানুষের টাকা সরাসরি সরকারের কাছে যাবে, এতে অর্থের সঞ্চালন কমবে এবং একইসঙ্গে মূল্যস্ফীতিও কমবে।

তিনি বলেন, "তফসিল ব্যাংকগুলো থেকে ঋণ নিলেও মানি সার্কুলেশন নতুন করে বাড়েনা। আমাদের পরামর্শ ছিল কেন্দ্রীয় ব্যাংকে থেকে যেন ঋণ কমিয়ে আনে। কারণ কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিতে হলে নতুন করে মানি সার্কুলেশন বাড়াতে হবে এবং এতে মূল্যস্ফীতি বাড়বে।

সঞ্চয়পত্রের বিনিয়োগ কমার বিষয়ে তিনি বলেন, সরকার এই খাতের বিনিয়োগের সুদহার কমিয়েছে। একইসঙ্গে সঞ্চয়পত্র কিনতে গেলে ট্যাক্স রশিদের কপি জমা দিতে হয়- তাই এতে বিনিয়োগ কমেছে।

সঞ্চয়পত্রের বিনিয়োগ কমার বিষয়ে তিনি বলেন, সরকার এই খাতের বিনিয়োগের সুদহার কমিয়েছে। একইসঙ্গে সঞ্চয়পত্র কিনতে গেলে ট্যাক্স রশিদের কপি জমা দিতে হয়- তাই এতে বিনিয়োগ কমেছে।

সরকার চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংকিং সোর্স থেকে ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১,০৬,৩৩৪ কোটি টাকা।

সরকার তফসিলি ব্যাংকগুলো থেকে গত ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত ঋণ না নিয়ে উল্টো আগের ঋণ বেশি পরিশোধ করেছে। ডিসেম্বরে সরকারের পরিশোধের পরিমাণ ছিল প্রায় বিশ হাজার কোটি টাকা।

যদিও ব্যাংকগুলোর তার‌ল্য ব্যবস্থা কিছুটা স্বাভাবিক রয়েছে। ব্যাংকগুলো ২০২৩ এর জানুয়ারিতে সরকারের (ট্রেজারি বিল-বন্ড) কিনে ঋণ দিয়েছে ৫৭২২ কোটি টাকা। ফেব্রুয়ারিতে কিনেছে ৭৮৪৪ কোটি টাকা এবং মার্চে ৬,০২৪ কোটি টাকা।

নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক টিবিএসকে বলেন, "ব্যাংকিং খাতে তারল্য সংকটের কারণে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করেছে বেশি।"

এ সম্পর্কে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন টিবিএসকে বলেন, "সরকারের উচিত কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার না করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ রাজস্বসহ অন্যান্য উৎস থেকে অর্থ সংগ্রহ করা।"

২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ২.৫৬ লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ২০২২ এর জুলাই থেকে ২০২৩ এর ফেব্রুয়ারি পর্যন্ত ৮২ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ব্যাংক ঋণ / সরকারি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • ব্যাংক ঋণের টানাপোড়েন: বেসরকারি খাতের সংকট ও সরকারি বিনিয়োগের কার্যকারিতা
  • সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২.৬ লাখ কোটি টাকা: আমির খসরু
  • ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • ব্যাংক থেকে সোয়া লাখ কোটি টাকা ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে: আইসিএবি
  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net