Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
কুয়েতের গণমাধ্যমে সংবাদ পাঠ শুরু করল কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক

অফবিট

টিবিএস ডেস্ক
11 April, 2023, 10:05 am
Last modified: 11 April, 2023, 10:11 am

Related News

  • সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

কুয়েতের গণমাধ্যমে সংবাদ পাঠ শুরু করল কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক

‘মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা কতটুকু, তা বোঝার জন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে, যার মাধ্যমে নতুন এবং সৃজনশীল কন্টেন্ট তৈরি করা যাবে।’
টিবিএস ডেস্ক
11 April, 2023, 10:05 am
Last modified: 11 April, 2023, 10:11 am
স্ক্রিনে এআই উপস্থাপিকাকে দেখছেন এক সাংবাদিক; ছবি: এএফপি

এক কুয়েতি গণমাধ্যম প্রতিষ্ঠান অনলাইন বুলেটিন পড়ার পরিকল্পনা হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত এক ভার্চুয়াল সংবাদ উপস্থাপককে উন্মোচন করেছে। কালো জ্যাকেট আর সাদা টি-শার্ট পরা সাদা চুলের এক নারীর ভিডিও প্রকাশ করে কুয়েতের গণমাধ্যমটি, যাকে উল্লেখ করা হয়েছে 'ফেধা' নামে। 

টুইটের ভিডিওতে তাকে ক্ল্যাসিকাল আরবি ভাষায় বলতে দেখা যায়, "আমি ফেধা, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত কুয়েতের প্রথম উপস্থাপক, কাজ করছি কুয়েত নিউজের হয়ে। কী ধরনের সংবাদ আপনি পছন্দ করেন? আপনার মতামত শোনা যাক।"

أول مذيعة في #الكويت تعمل بالذكاء الاصطناعي

• #فضة.. مذيعة #كويت_نيوز الافتراضية

• ما هي نوعية الأخبار التي تفضلونها بتقديم #فضة زميلتنا الجديدة؟ .. شاركونا آراءكم pic.twitter.com/VlVjasSdpb— كويت نيوز (@KuwaitNews) April 8, 2023

২০২২ সালে কুয়েত নিউজের সাথে একত্রিত হওয়া কুয়েত টাইমস ১৯৬১ সালে উপসাগরীয় এলাকার প্রথম ইংরেজি দৈনিক হিসেবে প্রতিষ্ঠিত হয়। গণমাধ্যমটির প্রকাশনা এবং ওয়েবসাইটের দায়িত্বে থাকা সহকারী এডিটর-ইন-চিফ আব্দুল্লাহ বোফতাইন জানান, 'মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা কতটুকু, তা বোঝার জন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে, যার মাধ্যমে নতুন এবং সৃজনশীল কন্টেন্ট তৈরি করা যাবে।'

টুইটার অ্যাকাউন্টে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে ফেধাকে কুয়েতি অ্যাকসেন্টে নিউজ বুলেটিন উপস্থাপন করতেও দেখা যেতে পারে। বোফতাইন জানান, "ফেধা এক জনপ্রিয় কুয়েতি নাম, যার অর্থ রূপা। আমরা সবসময়েই রোবটগুলোকে রূপার তৈরি এবং ধাতবরঙা হিসেবে কল্পনা করি। তাই আমরা এই দুটোকে ধারণাকে একসাথে জোড়া লাগিয়েছি।"

ছবি: এএফপি

বোফতাইন আরও জানান, উপস্থাপিকার সোনালি চুল এবং হালকা রঙের চোখ মূলত দেশটির নাগরিক এবং প্রবাসীদের বৈচিত্র্যকে ধারণ করছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উত্থান বেশ কিছু সুবিধার দুয়ার খুলে দিয়েছে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা এবং একঘেয়ে কাজ থেকে মুক্তি। তবে একই সাথে বেশ কিছু পেশার জন্য হুমকিসহ ভুল তথ্য ছড়িয়ে পড়ার মতো আশঙ্কাও দেখা গিয়েছে। 


সূত্র: আল জাজিরা
 

Related Topics

টপ নিউজ

এআই / সংবাদ উপস্থাপক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net