Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ইয়েমেন যুদ্ধ: সৌদি-হুথি আলোচনা শান্তি প্রতিষ্ঠার আশা দেখাচ্ছে

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
09 April, 2023, 09:05 pm
Last modified: 09 April, 2023, 09:10 pm

Related News

  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ট্রাম্পের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইরানের 'নতুন সরকারের প্রেসিডেন্ট' যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, দাবি ট্রাম্পের

ইয়েমেন যুদ্ধ: সৌদি-হুথি আলোচনা শান্তি প্রতিষ্ঠার আশা দেখাচ্ছে

শান্তি আলোচনার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে হুথিদের গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি এবং ওমানি প্রতিনিধিরা সানায় পৌঁছেছেন।
টিবিএস রিপোর্ট
09 April, 2023, 09:05 pm
Last modified: 09 April, 2023, 09:10 pm
২০১৫ সাল থেকেই সৌদি জোটের বিরুদ্ধে যুদ্ধ করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ছবি: ইপিএ/ ভায়া বিবিসি

ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর এবার ইয়েমেন যুদ্ধ অবসানে আরেকটি বড় উদ্যোগ নিয়েছে সৌদি আরব। হুথি বিদ্রোহীদের সাথে স্থায়ী যুদ্ধ-বিরতির আলোচনায় অংশ নিতে ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছে সৌদি সরকারের একটি প্রতিনিধি দল। খবর বিবিসির।

আলোচনায় মধ্যস্ততাকারী কূটনীতিক দলও ওমান থেকে সানায় পৌঁছেছে।

২০১৫ সালে সানার নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা, বর্তমানে তারাই শহরটি নিয়ন্ত্রণ করছে। হুথিদের হাতে সানার পতনের পরই সৌদি-নেতৃত্বাধীন জোট ইয়েমেনে আগ্রাসন চালায়। তারপর থেকেই যুদ্ধ চলতে থাকে, সৌদি জোটের আক্রমণে নিহত হয়েছেন লাখ লাখ ইয়েমেনি, অনাহারে মারা গেছে বহু শিশু। যুদ্ধবিধ্বস্ত দারিদ্রপীড়িত দেশটির ৮০ শতাংশ মানুষ বর্তমানে জীবনধারণের জন্য সহায়তার ওপর নির্ভর করে।

শান্তি আলোচনার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে হুথিদের গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি এবং ওমানি প্রতিনিধিরা সানায় পৌঁছেছেন।  

এরমধ্যে একটি ছবিও ফাঁস হয়েছে, ছবিতে হুথি নেতা মোহাম্মদ আলী আল-হুথিকে একজন সৌদি কর্মকর্তার সাথে করমর্দন করতে দেখা যায়, তবে ছবির ওই কর্মকর্তার চেহারা অস্পষ্ট রাখা হয়েছে।

এই প্রচেষ্টাকে যুদ্ধ-বিরতি অর্জন ও শান্তি প্রতিষ্ঠায় উভয়পক্ষের আগ্রহের নিদর্শন হিসেবেই দেখা হচ্ছে।

বিবিসি জানায়, এবিষয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও, বিভিন্ন সূত্র থেকে পাওয়া সংবাদ বলছে, চলতি মাসের শেষেই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

যদিও চুক্তির শর্তগুলো জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

চুক্তির শর্তগুলোর বিষয়ে নাম না প্রকাশের শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, এরমধ্যে ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বেতনভাতা দেওয়ার অঙ্গীকার, সকল বিমান ও সমুদ্র বন্দর চালু করার বিষয়টি থাকবে। তার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পুনর্গঠন, সকল বিদেশি সেনা প্রত্যাহার এবং রাজনৈতিক রুপান্তরের মতো কিছু উচ্চাভিলাষী লক্ষ্যও থাকবে। অতীতে এসব বিষয় নিয়ে বিরোধই শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হিসেবে কাজ করেছে।

বস্তুত, জাতিসংঘের গৃহীত শান্তি প্রক্রিয়ার পাশাপাশি এই প্রক্রিয়া চলমান রয়েছে, গত বছর যার ফলে একটি সাময়িক যুদ্ধবিরতিও কার্যকর হয়।   

যুদ্ধবিরতি চলাকালেই দ্বিপাক্ষিক আস্থা বৃদ্ধির বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / ইয়েমেন যুদ্ধ / হুথি / শান্তি আলোচনা / যুদ্ধবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ট্রাম্পের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইরানের 'নতুন সরকারের প্রেসিডেন্ট' যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, দাবি ট্রাম্পের

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net