Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে

আন্তর্জাতিক

রয়টার্স
10 June, 2026, 10:25 am
Last modified: 10 June, 2026, 10:28 am

Related News

  • হরমুজে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের ক্রুদের উদ্ধার করা সেই সমুদ্র ড্রোন আসলে কী?
  • হরমুজে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, পাল্টা জবাব দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
  • হরমুজ এড়াতে তেলের বিকল্প পাইপলাইন নির্মাণের আলোচনায় উপসাগরীয় দেশগুলো

হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে

২০২৫ সালে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৩ লাখ ব্যারেল জেট ফুয়েল সরবরাহ করে এই খাতে ইউরোপের প্রধান জোগানদাতা ছিল মধ্যপ্রাচ্য।
রয়টার্স
10 June, 2026, 10:25 am
Last modified: 10 June, 2026, 10:28 am
ইরানের বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালির চিত্র। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালি খোলা থাকার সময়কার চেয়েও চলতি মাসে ইউরোপে বেশি জেট ফুয়েল সরবরাহ করতে যাচ্ছে সৌদি আরব। জাহাজ চলাচলের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার এবং ভরটেক্সার তথ্য অনুযায়ী, লোহিত সাগর দিয়ে সৌদি আরবের এই বর্ধিত রপ্তানি ইউরোপের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা-ই এর মাধ্যমে ফুটে উঠেছে।

কেপলারের তথ্য বলছে, জুনের প্রথম সপ্তাহে সৌদি আরবের লোহিত সাগর তীরের ইয়ানবু বন্দর থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যে প্রতিদিন গড়ে ১ লাখ ১৮ হাজার ব্যারেল জেট ফুয়েল রপ্তানি হয়েছে। এটি ২০২৫ সালের আগস্টের পর সর্বোচ্চ। অন্যদিকে ভরটেক্সার হিসাবে এই রপ্তানির পরিমাণ ছিল প্রতিদিন প্রায় ১ লাখ ৪০ হাজার ব্যারেল।

কেপলারের তথ্যমতে, চলতি বছরে এর আগে সৌদি আরবের সর্বোচ্চ মাসিক সরবরাহ ছিল গত জানুয়ারিতে—দৈনিক ৭৭ হাজার ব্যারেল। 

ইউরোপে জেট ফুয়েল রপ্তানি বাড়ার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো।

২০২৫ সালে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৩ লাখ ব্যারেল জেট ফুয়েল সরবরাহ করে এই খাতে ইউরোপের প্রধান জোগানদাতা ছিল মধ্যপ্রাচ্য। কেপলারের তথ্যমতে, সে সময় ভারত, নাইজেরিয়া এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ইউরোপের মোট আমদানি ছিল প্রতিদিন গড়ে সাড়ে ৫ লাখ ব্যারেল।

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায়, বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে রপ্তানি বাড়িয়েছে সৌদি আরব।

এই রপ্তানির ধারা অব্যাহত থাকলে তা ইউরোপের জেট ফুয়েল আমদানির ঘাটতি মেটাতে বড় ধরনের সাহায্য করবে। একই সঙ্গে এটি প্রমাণ করে যে হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাব বিশ্বব্যাপী জেট ফুয়েল সরবরাহের গতিপথ কীভাবে বদলে দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকেও জেট ফুয়েল আমদানি বাড়িয়েছে ইউরোপ। মে মাসে এই দুই দেশ থেকে ইউরোপের আমদানি ছিল প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ ব্যারেল।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালি / জেট ফুয়েল / ইউরোপ / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • হরমুজে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের ক্রুদের উদ্ধার করা সেই সমুদ্র ড্রোন আসলে কী?
  • হরমুজে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, পাল্টা জবাব দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
  • হরমুজ এড়াতে তেলের বিকল্প পাইপলাইন নির্মাণের আলোচনায় উপসাগরীয় দেশগুলো

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net