Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
তিন হাজার বছর আগে থেকেই স্পেনে মাদকের প্রচলন ছিল, বলছে গবেষণা

অফবিট

টিবিএস ডেস্ক
08 April, 2023, 02:45 pm
Last modified: 08 April, 2023, 04:52 pm

Related News

  • ইয়ামালের প্রথম টিনেজার হিসেবে দুই শিরোপা জয়, আর্জেন্টিনার রেকর্ড ফাউল—যেসব রেকর্ড হলো ফাইনালে
  • ফাইনালে হেরে অশ্রুসিক্ত মেসি, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা
  • স্পেনের বিশ্বকাপ জয়ে গাজাবাসীর উদযাপন; যে কারণে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থন দিল তারা
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

তিন হাজার বছর আগে থেকেই স্পেনে মাদকের প্রচলন ছিল, বলছে গবেষণা

গবেষণা অনুযায়ী, মাদক পদার্থগুলো গুহায় অনুষ্ঠিত ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসাবে ব্যবহৃত হতো।
টিবিএস ডেস্ক
08 April, 2023, 02:45 pm
Last modified: 08 April, 2023, 04:52 pm
ছবি: কনসেল ইন্সুলার দি মেনোরকা

এক নতুন গবেষণা থেকে জানা যায় স্পেনে তিন হাজার বছর আগেই সম্মোহনকারী মাদক সেবনের প্রচলন ছিল। 

গবেষকরা স্পেনের মেনোরকার এক প্রত্নতাত্ত্বিক গোরস্থান থেকে একগোছা চুল খুঁজে পান। সেটির উপাদান বিশ্লেষণ করে তারা নিশ্চিত হন সে সময়ের মানুষেরা এক ধরনের সম্মোহনকারী মাদক গ্রহণ করতো। পুরো ইউরোপজুড়ে সম্মোহনকারী মাদক গ্রহণের সবচেয়ে প্রাচীন এবং সরাসরি প্রমাণ এখানেই পাওয়া গিয়েছে। এগুলোর ফলে হ্যালুসিনেসন এবং ডেলিরিয়াম হতো বলে জানান গবেষকরা। 

প্রত্নতাত্ত্বিক স্থান মেনোরকার দক্ষিণ-পশ্চিম অংশের এস কারিটক্স গুহা থেকে পাওয়া নমুনার ভিত্তিতে সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়। এই গুহাগুলোতে ২০০-রও বেশি মানুষের কবর দেওয়া হয়েছে। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৮০০ অব্দ পর্যন্ত প্রায় ছয়শ বছর ধরে এটি অন্ত্যেষ্টিক্রিয়াসহ অন্যান্য মৃত্যুকালীন ধর্মীয় আচার পালনের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এই স্থানটি।

গবেষণা অনুযায়ী, মাদক পদার্থগুলো গুহায় অনুষ্ঠিত ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসাবে ব্যবহৃত হতো। উদ্ভিদ থেকে তৈরি এসব মাদকের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণের সাথে শামান তথা ধর্মীয় পুরোহিত জড়িত থাকতে পারে।

ছবি: পি উইটে

চুলের গোছাকে প্রাচীন ধর্মীয় আচারের সময় লাল রঙ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে চুলগুলো একাধিক ব্যক্তির মাথা থেকে এসেছে। এর মধ্যে তিন ধরনের সাইকোঅ্যাকটিভ পদার্থ শনাক্ত করা গিয়েছে।

হ্যালুসিনেশন তৈরি করা অ্যাট্রোপাইন এবং স্কোপোলামিনের সাথে বিজ্ঞানীরা শক্তি এবং সতর্কতা বাড়ানো এফিড্রিনও খুঁজে পেয়েছেন। গবেষকরা আরও উল্লেখ করেছেন যে, গুহাগুলোতে মোটিফ খোদাই করা ঢাকনাসহ পাত্রের মধ্যে চুলগুলোকে পাওয়া গিয়েছে।

এর আগে গুহাচিত্রে মাদক উৎপাদন করা যায় এমন গাছের উপস্থিতির মতো পরোক্ষ অনুমানের ওপর ভিত্তি করে প্রাগৈতিহাসিক যুগের ইউরোপে মাদক ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছিল।

সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

মাদক / স্পেন / ইউরোপ / প্রত্নতত্ত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • ইয়ামালের প্রথম টিনেজার হিসেবে দুই শিরোপা জয়, আর্জেন্টিনার রেকর্ড ফাউল—যেসব রেকর্ড হলো ফাইনালে
  • ফাইনালে হেরে অশ্রুসিক্ত মেসি, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা
  • স্পেনের বিশ্বকাপ জয়ে গাজাবাসীর উদযাপন; যে কারণে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থন দিল তারা
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net