Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
ভেনিজুয়েলায় কারাগারে সংঘর্ষে ৪৬ কয়েদি নিহত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 May, 2020, 11:00 am
Last modified: 03 May, 2020, 11:07 am

Related News

  • সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কাজ করতে প্রস্তুত’
  • ভেনেজুয়েলার তেল সম্পদ: ট্রাম্প চাইলেও রাতারাতি বাড়ছে না তেল উৎপাদন 
  • ইরাকের সাদ্দাম ও পানামার নরিয়েগার কাতারে এবার মাদুরো: যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া সর্বশেষ রাষ্ট্রনেতা
  • ভেনেজুয়েলার বন্দরে ড্রোন হামলার পেছনে রয়েছে সিআইএ
  • ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের বিষয়ে যা জানা গেল

ভেনিজুয়েলায় কারাগারে সংঘর্ষে ৪৬ কয়েদি নিহত

দেশটির কারামন্ত্রী আইরিশ ভারেলা স্থানীয় সংবাদপত্র আল্টিমাস নোটিসিয়াসকে বলেন, কারাগারের পরিচালককে গুলি করে বন্দিরা পালানোর চেষ্টা করলে তার প্রেক্ষিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 
টিবিএস ডেস্ক
03 May, 2020, 11:00 am
Last modified: 03 May, 2020, 11:07 am
ভেনিজুয়েলার কারাগারগুলো ধারণ ক্ষমতার চাইতে বেশি বন্দীতে ভরা এবং সেখানে সহিংসতা প্রাত্যহিক ঘটনা বলে মানবাধিকার কর্মীদের অভিযোগ রয়েছে। ছবি: রয়টার্স

ভেনিজুয়েলার পর্তুগিসা প্রদেশের একটি কারাগারে কয়েদিদের মধ্যে ছড়িয়ে পড়া দাঙ্গায় কমপক্ষে ৪৬ জন মারা গেছেন আর আহত হয়েছেন ৬০ জন। দেশটির অধিকার কর্মী এবং বিরোধী দলীয় আইনপ্রণেতারা এ তথ্য জানান।

কারাবন্দীদের অধিকার নিয়ে কাজ করা ভেনিজুয়েলার অবজারভেটরি অব প্রিজনসের পরিচালক বিয়াত্রিজ গ্রিয়ন বলেন, লস লানোস পেনিটেনশিয়ারি নামক কারাগারে শুক্রবারের ওই ঘটনার পর ৪৬ জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। 

এ ব্যাপারে দেশটির কারামন্ত্রী আইরিশ ভারেলা স্থানীয় সংবাদপত্র আল্টিমাস নোটিসিয়াসকে বলেন, কারাগারের পরিচালককে গুলি করে এদিন বন্দিরা পালানোর চেষ্টা করলে তার প্রেক্ষিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তবে এসময় তিনি মৃতের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেওয়া থেকে বিরত থাকেন। 

আল জাজিরার সাংবাদিকরা ভেনিজুয়েলার তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা পরও সেখান থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

তবে পর্তুগিসা রাজ্যের বিরোধী দলীয় আইনপ্রনেতা মারিয়া বিয়াত্রিজ মার্টিনেজ জানান, সাক্ষাতের সময় কারাবন্দীদের পরিবারের প্রতি বন্দীদের জন্য খাবার আনার সুযোগ কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে ওই দাঙ্গা সৃষ্টি হয়। 

উল্লেখ্য, বন্দীদের জন্য পরিবারের পক্ষ থেকে খাবার সরবরাহ ভেনিজুয়েলার কারাগারগুলোয় একটি নিয়মিত ঘটনা। 

তবে কয়েদি বোঝাই জেলগুলোতে করোনাভাইরাসের বিস্তার রোধে দর্শনার্থীদের ওপর খাবার না নিয়ে আসার মতো নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তেলের মূল্যের তলানিতে পতন- সবকিছু মিলিয়ে ভেনিজুয়েলায় আর্থসামাজিক অস্থিরতা এখন চরমে। এর মধ্যে দিয়েই সেদেশের সরকারকে করোনাভাইরাস বিস্তারের চেষ্টা করতে হচ্ছে।   

Related Topics

টপ নিউজ

ভেনিজুয়েলা / কারাগারে দাঙ্গা / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কাজ করতে প্রস্তুত’
  • ভেনেজুয়েলার তেল সম্পদ: ট্রাম্প চাইলেও রাতারাতি বাড়ছে না তেল উৎপাদন 
  • ইরাকের সাদ্দাম ও পানামার নরিয়েগার কাতারে এবার মাদুরো: যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া সর্বশেষ রাষ্ট্রনেতা
  • ভেনেজুয়েলার বন্দরে ড্রোন হামলার পেছনে রয়েছে সিআইএ
  • ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের বিষয়ে যা জানা গেল

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net