Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
করোনা যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে ফুডপ্যান্ডা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2020, 10:10 pm
Last modified: 02 May, 2020, 10:12 pm

Related News

  • খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি
  • বিশেষ মাইগ্রেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪০ শূন্য আসন পূরণ
  • শুধু এনসিপির সমাবেশেই নয়, জনসমাগম থাকা যেকোনো স্থানেই পানি ছেটানো হচ্ছে: ডিএনসিসি
  • বাংলাদেশে কথিত সেনা অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, চরম দায়িত্বজ্ঞানহীনতা: সরকার
  • বিপদে পড়লে সেনাবাহিনীর সহায়তা পেতে যেসব নম্বরে যোগাযোগ করবেন

করোনা যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে ফুডপ্যান্ডা

পুলিশ, চিকিৎসক ও নার্সসহ রাইডারদের মাঝে ফুড প্যাকেজ ও রেশন বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
টিবিএস রিপোর্ট
02 May, 2020, 10:10 pm
Last modified: 02 May, 2020, 10:12 pm

দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভিত্তিক খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের মাঝে ২০ হাজার ফুড প্যাকেজ ও রেশন বিতরণ করেছে।

শনিবার প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "দেশের এই কঠিন সময়ে জনসাধারণকে নিরাপদ রাখতে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে কাজ করে যাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক, নার্স ও ডেলিভারি সার্ভিস রাইডাররা। একটি দায়িত্বশীল কমিউনিটি ব্র্যান্ড হিসেবে পবিত্র রমজান মাসে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ফুডপ্যান্ডা।"

জাতির পাশে দাঁড়ানো এসব হিরোদের প্রয়োজনীয়তার কথা জানিয়ে ফুডপ্যান্ডা বাংলাদেশ-এর সিইও আম্বারিন রেজা বলেন, "জাতির সূর্য সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তারা সকল প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, যাতে আমরা নিরাপদে থাকতে পারি। এই জটিল সময়ে কোভিড-১৯ মোকাবিলায় যারা সরাসরি জড়িত সেই সব স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ এবং আমাদের নিজস্ব রাইডারদের প্রতি সম্মান জানিয়ে আমরা তাদেরকে খাদ্য ও রেশন প্রদান করছি।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "করোনা প্রাদুর্ভাবে যখন স্বাভাবিক সব কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে সেই সময়ে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য কৌশলগত পদক্ষেপ নিয়েছে খাবার ডেলিভারির এই প্রতিষ্ঠান। তারা ব্যবসায়ী অংশীদারদের কাছ থেকে খাবার এবং রেশন সংগ্রহ করে উক্ত কার্যক্রম পরিচালনা করছে; যা তাদের অংশীদারদের ভবিষ্যৎ ব্যবসা টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

Related Topics

ফুডপ্যান্ডা / সংবাদ বিজ্ঞপ্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • ছবি: সংগৃহীত
    কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

Related News

  • খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি
  • বিশেষ মাইগ্রেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪০ শূন্য আসন পূরণ
  • শুধু এনসিপির সমাবেশেই নয়, জনসমাগম থাকা যেকোনো স্থানেই পানি ছেটানো হচ্ছে: ডিএনসিসি
  • বাংলাদেশে কথিত সেনা অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, চরম দায়িত্বজ্ঞানহীনতা: সরকার
  • বিপদে পড়লে সেনাবাহিনীর সহায়তা পেতে যেসব নম্বরে যোগাযোগ করবেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net