Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
আদালতে হাজিরা দিতে নিউইয়র্কে পৌঁছেছেন অভিযুক্ত ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 April, 2023, 12:05 pm
Last modified: 04 April, 2023, 12:22 pm

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?

আদালতে হাজিরা দিতে নিউইয়র্কে পৌঁছেছেন অভিযুক্ত ট্রাম্প

মঙ্গলবার (৪ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প ম্যানহাটনের আদালতে বিচারক হুয়ান মারচেনের সামনে হাজির হবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টিবিএস ডেস্ক
04 April, 2023, 12:05 pm
Last modified: 04 April, 2023, 12:22 pm
ছবি: সিবিএস নিউজ

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের কথা ধামাচাপা দিতে তাকে মোটা অঙ্কের টাকা ঘুষ দেওয়ার মামলায় অভিযোগের মুখোমুখি হতে নিউইয়র্কে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) তিনি নিউইয়র্কে এসে পৌঁছান। মঙ্গলবার (৪ এপ্রিল) ম্যানহাটন আদালতে হাজিরা দেবেন তিনি; খবর রয়টার্সের।

ডোনাল্ড ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে বিশৃঙ্খলাকারীদের সংযত থাকার জন্যেও সতর্ক করেছেন নিউইয়র্কের মেয়র। মঙ্গলবার ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে আত্মসমর্পণ করার কথা রয়েছে ট্রাম্পের। ম্যানহাটনের আদালতে বিচারক হুয়ান মারচেনের সামনে হাজির হওয়ার আগে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হতে পারে বলে এবং বিচারকের সামনে হাজির হয়ে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করতে পারেন বলে জানিয়েছে রয়টার্স। 

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান মনোনয়ন প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকা, ৭৬ বছর বয়সী ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অভিযোগের সম্মুখীন হলেন।

সোমবার ইয়াহু নিউজ জানায়, ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যাচার করার জন্য ট্রাম্প ৩৪টি অপরাধের মুখোমুখি হতে পারেন। ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনোটিই একটি অপরাধের চেয়ে কম গুরুতর বিবেচিত হয়নি বলে এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইয়াহু নিউজ।

লাল, সাদা ও নীল রঙে রাঙানো; একপাশে বড় বড় অক্ষরে 'ট্রাম্প' লেখা এবং বিমানের শেষভাগে আমেরিকার পতাকার ছবি সংযুক্ত একটি বিমানে করে কুইন্সের লাগার্ডিয়া বিমানবন্দরে পৌঁছান ট্রাম্প। ফ্লোরিডায় তার নিজ বাড়ি সংলগ্ন ওয়েস্ট পাম বিচ থেকে সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে নিউইয়র্কে এসে পৌঁছান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

নীল স্যুট ও লাল টাই পরা ট্রাম্প একাই বিমান থেকে নেমে একটি এসইউভিতে চড়ে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় একটি গাড়িবহর তার এসইউভিকে অনুসরণ করে।

ট্রাম্প টাওয়ারের সামনে নেমে ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়েন; তবে কোনো কথা না বলেই হেঁটে ভেতরে চলে যান তিনি।

নিজের আইনি দলকে শক্তিশালী করার জন্য ট্রাম্প ক্রিমিনাল ডিফেন্স আইনজীবী টোড ব্লাংকেকে নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট দুটি সূত্র।

আদালতে হাজির হওয়ার সময় ছবি তোলা বা রেডিও সম্প্রচারের বিরোধিতা করেছেন ট্রাম্পের আইনজীবীরা। তাদের ভাষ্যে, এই কাজ করা হলে ইতোমধ্যেই 'এ মামলাকে ঘিরে যে সার্কাসের মতো পরিবেশ তৈরি হয়েছে তা আরও উত্তেজিত করা হবে'।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ বেশ পুরনো। এবার ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ের এ ঘটনায় ট্রাম্পকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেছেন ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালত।

স্টর্মি ড্যানিয়েলসের প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড; তার অভিযোগ, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে গড়ে ওঠা যৌন সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, স্টর্মির মুখ বন্ধ রাখতে ঘুষ হিসেবে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন তিনি। যদিও স্টর্মির সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করেছেন ট্রাম্প।  

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / মামলা / নিউইয়র্ক / পর্ন / তারকা / মার্কিন প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net