Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
এপ্রিলের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৪৪ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 April, 2023, 12:55 pm
Last modified: 02 April, 2023, 01:51 pm

Related News

  • জুনে এলপিজির দাম ৫৫ টাকা কমলো, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৮৮৫ টাকা
  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • এলপিজির দুর্ঘটনারোধে জনসচেতনতার আহ্বান বিইআরসি চেয়ারম্যানের
  • এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে?

এপ্রিলের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৪৪ টাকা

আজ থেকে নতুন এই দাম কার্যকর হবে।
টিবিএস রিপোর্ট
02 April, 2023, 12:55 pm
Last modified: 02 April, 2023, 01:51 pm

বেসরকারি অপারেটরদের সরবরাকৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিলের জন্য ২৪৪ টাকা কমিয়ে ১,১৭৮ টাকা করা হয়েছে। গেল মার্চে ভোক্তা পর্যায়ে দাম কমানো হয়েছিল ৭৬ টাকা। 

রোববার (২ এপ্রিল) সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মোঃ নুরুল আমিন।

প্রতি কেজি এলপিজির মূল্য ৯৮.১৭ টাকা ধরে এই দাম নির্ধারণ করেছে বিইআরসি, যা গতমাসে ছিল ১১৮.৫৪ টাকা। অন্যান্য আকারের সিলিন্ডারের দামও একই হারে নির্ধারিত হবে।

তবে সরকারের সরবরাহ করা এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে দেশে প্রায় ৪০ লাখ ব্যবহারকারীর প্রায় ১২ লাখ টন এলপিজির চাহিদার ৯৯.৫ শতাংশই পূরণ করছে বেসরকারি অপারেটরগুলো।

এছাড়া, দেশের প্রায় ৪৮ লাখ গ্রাহকের গ্যাসের চাহিদা মিটছে লাইন গ্যাসের মাধ্যমে। দেশের ছয়টি বিতরণ কোম্পানি এই গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে।

জ্বালানির কাঁচামাল প্রোপেন এবং বিউটেনের দাম সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি)-এর সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দাম ঘোষণা করছে বিইআরসি। 

প্রোপেন এবং বিউটেনের গড় সিপি মূল্য ৫৪৮.৫০ ডলার ধরে মূল্য সমন্বয় করেছে নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে, রেটিকুলেটেড এলপিজির (বড় আবাসিক এলাকায় গ্যাস সুবিধা সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা) দাম এপ্রিলের জন্য কেজিপ্রতি ৯৪.৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, চলতি মাসের জন্য অটোগ্যাসের দাম কমিয়ে লিটার প্রতি ৫৪.৯০ টাকা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

এলপিজি / এলপিজি গ্যাস সিলিন্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • জুনে এলপিজির দাম ৫৫ টাকা কমলো, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৮৮৫ টাকা
  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • এলপিজির দুর্ঘটনারোধে জনসচেতনতার আহ্বান বিইআরসি চেয়ারম্যানের
  • এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে?

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net