Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
‘বিশ্বের দীর্ঘতম’ বাস যাত্রায় ইউরোপ পার হতে লাগবে ৫৬ দিন

অফবিট

টিবিএস ডেস্ক
26 March, 2023, 08:15 pm
Last modified: 26 March, 2023, 08:28 pm

Related News

  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা

‘বিশ্বের দীর্ঘতম’ বাস যাত্রায় ইউরোপ পার হতে লাগবে ৫৬ দিন

গাল্ফ অব ফিনল্যান্ডে ফেরি পারাপার, ইউরোপের সবচেয়ে উত্তরের অঞ্চল নর্থ কেপে এক পাক এবং নরওয়েজিয়ান ফিয়র্ডকে পাশে রেখে যাত্রা — ১২ হাজার কিলোমিটার দীর্ঘ ভ্রমণটির দর্শনীয় বিষয়গুলোর তালিকায় রয়েছে এ স্থানগুলো। 
টিবিএস ডেস্ক
26 March, 2023, 08:15 pm
Last modified: 26 March, 2023, 08:28 pm
ছবি: অ্যাডভেঞ্চার্স ওভারল্যান্ড

'বিশ্বের দীর্ঘতম বাস ভ্রমণ' চালু করতে যাচ্ছে ভারতীয় অভিযান কোম্পানি অ্যাডভেঞ্চার্স ওভারল্যান্ড। খবর সিএনএন-এর।

আগামী আগস্ট মাসে ৫৬ দিনের এ ভ্রমণ শুরু হওয়ার কথা রয়েছে। সর্বোচ্চ ৩০ জন যাত্রী এ ভ্রমণে অংশ নিতে পারবেন। বিশ্বের ২২টি দেশ ঘুরবে বাসটি। তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল থেকে বলকান, পূর্ব ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়া ও পশ্চিম ইউরোপ হয়ে এ যাত্রা শেষ হবে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে।

গাল্ফ অব ফিনল্যান্ডে ফেরি পারাপার, ইউরোপের সবচেয়ে উত্তরের অঞ্চল নর্থ কেপে এক পাক এবং নরওয়েজিয়ান ফিয়র্ডকে পাশে রেখে যাত্রা — ১২ হাজার কিলোমিটার এ দীর্ঘ ভ্রমণের দর্শনীয় বিষয়গুলোর তালিকায় রয়েছে এ স্থানগুলো। 

এ যাত্রায় সামিল হতে একজন ভ্রমণপিয়াসুকে ২৪,৩০০ মার্কিন ডলার খরচ করতে হবে। সকালের নাস্তা এবং ৩০টি দুপুর ও রাতের খাবারের পাশাপাশি থাকছে হোটেলে থাকার সুবিধাও। তবে হোটেলে এক কক্ষে দুইজন থাকতে হবে।

তবে বাসে চড়ে টানা দুই মাস ভ্রমণ অনেকের কাছে আকর্ষণীয় কিছু বলে মনে না হলেও বর্তমান ভ্রমণের বাহনটিকে 'আরামদায়ক দীর্ঘযাত্রার উপযুক্ত নকশায় তৈরি বিশেষ বিলাসবহুল বাস' হিসেবে বর্ণনা করা হয়েছে।

কম্পিউটারে তৈরি বাসের ভেতরের দৃশ্য। ছবি: অ্যাডভেঞ্চার্স ওভারল্যান্ড

বাসটির আসনগুলোকে নিজেদের সুবিধামতো ওঠানামা করে নিতে পারবেন যাত্রীরা, থাকবে 'প্রচুর লেগরুম'ও। এছাড়া যাত্রীদের জন্য বাসটিতে অক্সিলিয়ারি ও ইউএসবি পোর্ট, ভাঁজযোগ্য ট্রে ও বোতল-কাপ হোল্ডার ইত্যাদি সুবিধাও থাকছে। প্রতি যাত্রী তাদের সঙ্গে দুটি করে 'ফুল-সাইজ স্যুটকেস' বহন করতে পারবেন।

১৯৫০ ও ৬০-এর দশকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করা হিপি ট্রেইল বাসগুলো থেকে কিছুটা অনুপ্রেরণা নেওয়া হয়েছে অ্যাডভেঞ্চার্স ওভারল্যান্ডের রোড টু লন্ডন শীর্ষক এ অভিযানে।

২০১২ সালে অ্যাডভেঞ্চার্স ওভারল্যান্ড প্রতিষ্ঠা করেন উদ্যোক্তা তুষার আগরওয়াল ও সঞ্জয় মাদান। এর আগে তারা অনেকগুলো ভারত-লন্ডন ভ্রমণের আয়োজন করেছিলেন। ওসব ভ্রমণে যাত্রীরা নিজেদের গাড়ি নিয়ে আসতেন এবং সবাই কনভয় আকারে ভ্রমণ করতেন।

'একটি নিরাপদ পরিবেশে যাত্রীদেরকে আরামদায়ক ও অভিজাত মানের অভিজ্ঞতা দেওয়াই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। আমরা কাগজপত্র, ভিসা, অনুমতি ইত্যাদি দিকগুলো সামলাই যাতে যাত্রীদের পুরো মনোযোগ ভ্রমণ উপভোগের দিকে থাকে,' এক বিবৃতিতে বলেছেন আগরওয়াল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ বাস রুটটি ৬,২০০ কিলোমিটার। এটি পেরুর লিমা ও ব্রাজিলের রিও ডি জেনিরোকে যুক্ত করেছে।

আগামী ৭ আগস্ট ইস্তাম্বুল থেকে ছেড়ে ১ অক্টোবর লন্ডন পৌঁছানোর কথা রয়েছে বাস টু লন্ডন যাত্রার।

Related Topics

টপ নিউজ

বাস টু লন্ডন / দীর্ঘতম বাস যাত্রা / ইস্তাম্বুল / লন্ডন / অ্যাডভেঞ্চার্স ওভারল্যান্ড / ইউরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net