Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
বিশ্বকাপ ফাইনালের জার্সি ও গ্লাভস নিলামে তুলছেন আকবর

খেলা

টিবিএস রিপোর্ট
30 April, 2020, 02:50 pm
Last modified: 30 April, 2020, 04:11 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

বিশ্বকাপ ফাইনালের জার্সি ও গ্লাভস নিলামে তুলছেন আকবর

যুব বিশ্বকাপের ফাইনালে চাপের পাহাড় মাথায় নিয়েও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আকবর আলী। এবার করোনাভাইরাস মোকাবিলাতেও নেতার মতো উদ্যোগ নিলেন তিনি।
টিবিএস রিপোর্ট
30 April, 2020, 02:50 pm
Last modified: 30 April, 2020, 04:11 pm

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একমাত্র ফাইনাল। যে ফাইনাল জিতে শিরোপাও ঘরে নিয়ে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই বিশ্বজয়ে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন আকবর আলী। যুব বিশ্বকাপের ফাইনালে চাপের পাহাড় মাথায় নিয়েও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। এবার করোনাভাইরাস মোকাবিলাতেও নেতার মতো উদ্যোগ নিলেন আকবর।

করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে বিশ্বকাপ ফাইনালের জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তোলার ঘোষণা দিয়েছেন আকবর। সেরা অর্জনের স্মারক নিলামে তোলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে নিজের অ্যাকাউন্ট থেকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন যুব দলের বিশ্বজয়ী এই অধিনায়ক। নিলাম থেকে অর্জিত পুরো অর্থই করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে খরচ করা হবে। 

পোস্টে আকবর আলী লিখেছেন, 'নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সঙ্কটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (ফাইনালের ম্যাচ জার্সি, ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।'

ক্রিকেট সামগ্রী নিলামে তোলার পরামর্শ দিয়ে নিজেই আগে কাজটি করে দেখিয়েছেন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ইতিহাসগড়া ব্যাটটি নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। অর্জিত এই পুরো অর্থ করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে খরচ করা হবে। 

সাকিবেরও আগে দুস্থ মানুষদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলবেন তিনি। মুশফিকের এমন ঘোষণায় অনুপ্রাণিত বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাকাব্যিক সেই ইনিংস (১০০) খেলা ব্যাটটি নিলামে তুলতে চান তিনি। 

এই দুই ক্রিকেটারের পর তালিকায় যুক্ত হন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন সাবেক এই নাম্বার ওয়ান। ঘোষণার পরদিনই অনুষ্ঠিত হয় নিলাম। সাকিবের নিলাম অনুষ্ঠান দেখে অনেকেই অনুপ্রাণিত। বিভিন্ন খেলার খেলোয়াড়রা তাদের প্রিয় স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। এই তালিকায় আছেন ফুটবলার আলফাজ আহমেদ, রোকনুজ্জামান কাঞ্চন, শুটার আসিফ হোসেন খান। সর্বশেষ যোগ হলেন আকবর।

Related Topics

টপ নিউজ

আকবর আলী / যুব দলের অধিনায়ক / বিশ্বজয়ী / করোনা প্রতিরোধ / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net