Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
তিন মাসে বিদেশি ব্যাংকগুলোর আমানত বেড়েছে ৬ হাজার কোটি টাকা

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
21 March, 2023, 04:00 pm
Last modified: 21 March, 2023, 04:03 pm

Related News

  • প্রভিশনিং বাড়ায় ২০২৫ সালে এইচএসবিসি বাংলাদেশের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ, পরে সচল হলো কার্যক্রম
  • সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আলাদা হতে চায় এসআইবিএল, বেরিয়ে যেতে আবেদন
  • ট্রেজারি বন্ডের সুদহার বাড়ায় সরকারের ব্যাংক ঋণের খরচ বেড়েছে

তিন মাসে বিদেশি ব্যাংকগুলোর আমানত বেড়েছে ৬ হাজার কোটি টাকা

গত নভেম্বরে একাধিক ইসলামিক ব্যাংকগুলোর ঋণ জালিয়াতির তথ্য গণমাধ্যমে উঠে আসার পর ওই ব্যাংকগুলোতে থাকা গ্রাহকের আমানত ব্যাপকভাবে কমেছে।
শাখাওয়াত প্রিন্স
21 March, 2023, 04:00 pm
Last modified: 21 March, 2023, 04:03 pm
প্রতীকী ছবি

দেশে বেশকিছু ব্যাংকের ঋণ অনিয়ম ও জালিয়াতির তথ্য গণমাধ্যমে আসার পর সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর আমানতের প্রবৃদ্ধি ব্যাপক কমেছে। অন্যদিকে দেশে অবস্থানরত বিদেশি ব্যাংকগুলোর ২০২২ এর ডিসেম্বর প্রান্তিকে আমানত বেড়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক তফসিলি ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে থাকা বেদেশি নয়টি ব্যাংকের ২০২২ এর ডিসেম্বর প্রান্তিক শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩,৯৮০ কোটি টাকা। যেখানে আগের সেপ্টেম্বর প্রান্তিকে আমানতের পরিমাণ ছিল ৬৮,১৪৩ হাজার কোটি টাকা। 

ডিসেম্বর প্রান্তিকে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৮.৫৭%।

এছাড়া ২০২১ এর ডিসেম্বর প্রান্তিকের সঙ্গে তুলনা করলে ২০২২ এর ডিসেম্বরে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৯১১৮ কোটি টাকা বা ১৪%। ২০২১ এর ডিসেম্বরে বিদেশি ব্যাংকগুলোর আমানতের পরিমাণ ছিল ৬৪৮৬১ কোটি টাকা।

ব্যাংকাররা বলেন, বেদেশি ব্যাংকগুলোর চেয়ে দেশের রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাংকগুলো আমানতের রেট বেশি দিচ্ছে। তারপরও দেশের ব্যাংকগুলোর তুলনায় বিদেশি ব্যাংকগুলোর আমানত যে হারে বাড়ছে তাতে বোঝা যাচ্ছে দেশের ব্যাংকগুলোতে বিনিয়োগে অনেক গ্রাহকের কিছুটা আস্থার সংকট হয়েছে।

তারা বলেন, বেশকিছু রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাংকের ঋণ অনিয়মের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে যার কারণে অধিক নিরাপত্তা ভেবে বিদেশি ব্যাংকগুলোতে আমানত রাখছে মানুষ।

গত নভেম্বরে একাধিক ইসলামিক ব্যাংকগুলোর ঋণ জালিয়াতির তথ্য গণমাধ্যমে উঠে আসার পর ওই ব্যাংকগুলোতে থাকা গ্রাহকের আমানত ব্যাপকভাবে কমেছে। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, গত জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের বাইরে গ্রাহকের হাতে টাকার পরিমাণ বেড়েছে।

ত্রৈমাসিক তফসিলি ব্যাংকের পরিসংখ্যান প্রতিবেদন থেকে দেখা গেছে, ডিসেম্বর প্রান্তিকে বেসরকারি ব্যাংকগুলো (ইসলামী ব্যাংকসহ) আমানতের প্রবৃদ্ধি ব্যাপক কমেছে।

২০২২ এর জুন শেষে বেসরকারি ব্যাংকগুলোর আমানতের পরিমাণ ছিল ১০ লাখ ৫৯ হাজার কোটি টাকা। ওইসময় আমানত প্রবৃদ্ধি হয়েছে আগের মার্চ প্রান্তিকের তুলনায় ৪.৯০%। 

২০২২ এর সেপ্টেম্বর প্রান্তিকে আমানত প্রবৃদ্ধি হয়েছে ০.৭৪%। এছাড়া ২০২২ এর ডিসেম্বর প্রান্তিকে এর প্রবৃদ্ধি হয়েছে ০.২২%। অর্থাৎ ডিসেম্বর শেষে বেসরকারি ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ১০ লাখ ৬৯ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের মনেটারি সার্ভের রিপোর্ট বলছে, ২০২২ এর জুনে ব্যাংকগুলোর বাইরে মানুষের হাতে টাকার পরিমাণ ছিল ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা। ২০২৩ এর জানুয়ারিতে মানুষের হাতে টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার কোটি টাকা। অর্থাৎ সাত মাসে মানুষ ব্যাংক থেকে টাকা তুলে হাতে রেখেছে প্রায় ২৬ হাজার কোটি টাকা।

একটি বিদেশি ব্যাংকের এমডি নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "সাধারণত ইকোনোমি যখন স্বাভাবিক থাকে মানুষ ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করে বেশি। যখন ইকোনোমি নানা কারণে অস্বাভাবিক হয়ে যায় তখন মানুষ যেখানে নিরাপত্তা বেশি সেখানে মুনাফা কম হলেও বিনিয়োগ বেশি করে।"

"দেশের ভালো কিছু ব্যাংকের ঋণ অনিয়মের তথ্য বাজারে ছড়িয়ে পড়ায় গ্রাহকের ব্যাপক আমানত তুলে নিয়েছে। এই টাকা তো তারা বেশিদিন হাতে রাখতে পারেনা, তাই ভিন্ন উপায়ে বিনিয়োগ করেছে। বিদেশি ব্যাংকগুলোর অবস্থা ভালো থাকায় এখানে নতুন করে ডিপোজিট বেশি রাখছে গ্রাহক।"

 ত্রৈমাসিক তফসিলি ব্যাংকের পরিসংখ্যান প্রতিবেদনে দেখা গেছে, ইসলামিক ব্যাংকগুলোর আমানত ব্যাপক কমেছে। ২০২২ এর জুন প্রান্তিক শেষে ইসলামিক ব্যাংকগুলোর আমানত ছিল ৩ লাখ ৬১ হাজার কোটি টাকা। ওই সময়ে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৪৭%।

যদিও গত সেপ্টেম্বর প্রান্তিকে আমানত প্রবৃদ্ধি হয়েছে ১.৩৬%। একইসঙ্গে ২০২২ এর ডিসেম্বর প্রান্তিকে আমানতের প্রবৃদ্ধি নেগেটিভ মাইনাস ২.৯০% হয়েছে। ডিসেম্বর শেষে তাদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

ব্যাংক / ব্যাংক ঋণ / আমানত প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • প্রভিশনিং বাড়ায় ২০২৫ সালে এইচএসবিসি বাংলাদেশের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ, পরে সচল হলো কার্যক্রম
  • সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আলাদা হতে চায় এসআইবিএল, বেরিয়ে যেতে আবেদন
  • ট্রেজারি বন্ডের সুদহার বাড়ায় সরকারের ব্যাংক ঋণের খরচ বেড়েছে

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net